শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে মোবাইল ফোনে চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদানের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট ও রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত মো: শহিদুল ইসলাম ওরফে টুটুল (৪৩) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এ.বি.এম শরীফ উদ্দিনের কাছে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ একাধিকবার একটি মোবাইল নম্বর থেকে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে।কল দাতা নিজেকে একটি রাজনৈতিক সংগঠনের সক্রিয় কর্মী বলে পরিচয় দেয় এবং চাঁদার টাকা না দিলে তার বাড়ি ও গাড়ি পুড়িয়ে দেওয়ারও হুমকি দেয়।এ বিষয়ে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা...
ডিসেম্বর ২১, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা – ২১ ডিসেম্বর, ২০২৪:- আজ সকালে ঢাকার আশেপাশের এলাকার গুরুত্বপূর্ণ সংযোগস্থল টঙ্গী ব্রিজ হঠাৎ ভেঙে পড়ে।এই ঘটনা জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে এবং পরিবহন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে।ঘটনাটি ঘটে সকাল সাড়ে ৭টার দিকে, যখন ব্রিজটি ভারী যানবাহনের চাপে ধসে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বড় শব্দ শোনা যায় এবং এরপরই ব্রিজটি ভেঙে পড়ে। এতে কয়েকটি গাড়ি ও মানুষ আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।দমকল বাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে।এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি।তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি গাড়ি ও পথচারী এই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় প্রশাসন এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে এবং বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে।টঙ্গী ও এর আশপাশের এলাকায় প্রচণ্ড...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
মেঘালয়ের উত্তরের সীমান্তে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে একাধিক ড্রোন উড়ে আসার ঘটনায় তদন্ত শুরু করেছে নিরাপত্তাবাহিনী। চেরাপুঞ্জির কাছে কয়েক দিন আগে যে ড্রোনগুলো পাওয়া গেছে, সেগুলো বাংলাদেশের মাটিই থেকে উড়ে এসেছিল বলে নিশ্চিত করেছেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মন্ত্রী, প্রেসটন তিনসিং।
তিনি জানিয়েছেন, সীমান্তের দায়িত্বে বিএসএফ ও কেন্দ্রীয় সরকার রয়েছে।বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যে চেষ্টা চলছে, বা সম্প্রতি চেরাপুঞ্জিতে যেসব ড্রোন দেখা গেছে, সেসব বিষয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে নিয়মিত আলোচনা হয়ে থাকে।কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে।
ড্রোনগুলো আসলে একটি প্রকার চালকবিহীন উড়ান বা আনম্যান্ড এরিয়েল কমব্যাট ভেহিকেল (UACV)। যে ড্রোনগুলো চেরাপুঞ্জি ও সোহরা...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ আগামী ২০২৬ বিশ্বকাপ জিতে ফুটবল ক্যারিয়ারের ইতি টানার স্বপ্ন দেখছেন। ২০২২ কাতার বিশ্বকাপের নায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকা মার্তিনেজ তার ক্যারিয়ারের সর্বোচ্চ মুহূর্তে পৌঁছে নতুন ইতিহাস গড়তে চান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্তিনেজ বলেন, “আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার স্বাদ জীবনের সবচেয়ে বড় অর্জন।ফুটবলে যা যা স্বপ্ন দেখেছি, তার মধ্যে সবচেয়ে বড়টি পূরণ হয়েছে। ২০২৬ সালে আরেকটি বিশ্বকাপ জিতে ফুটবলকে বিদায় জানাতে পারলে এটি হবে আমার ক্যারিয়ারের চূড়ান্ত সফলতা।”মার্তিনেজের এই লক্ষ্য শুধু তার ব্যক্তিগত নয়, পুরো আর্জেন্টিনা দলের জন্যই এটি একটি অনুপ্রেরণার উৎস।তার বিশ্বাস, দলের বর্তমান শক্তি, অভিজ্ঞতা এবং ভবিষ্যতের প্রতিভা আর্জেন্টিনাকে ২০২৬ বিশ্বকাপের অন্যতম প্রার্থী...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
তুরাগ তীরে তাবলিগ জামায়াতের সংঘর্ষে চার জন মুসল্লি নিহত এবং অর্ধশতাধিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় মর্মাহত ও উদ্বিগ্ন হওয়ার কথা জানান।
তিনি বলেন, ভোর ৩টার দিকে বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের এ মর্মান্তিক ঘটনা ঘটে। তাবলিগ জামায়াত দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াতি কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিত একটি সংগঠন। ইসলামের সুমহান আদর্শ প্রচারে তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দেশ এবং উম্মাহর স্বার্থে তাবলিগ জামায়াতের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের জন্য সবাইকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মহান আল্লাহ নিহতদের প্রতি রহম করুন, তাদের গুনাহ মাফ করে জান্নাত নসিব করুন এবং...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী :- রাজশাহীর পবা উপজেলায় হিমাগারে মজুত রাখা ২৩০০ বস্তা আলু জব্দ করা হয়েছে।১৭ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রহমান ব্রাদার্স কোল্ড স্টোরেজ প্রা. লি. হিমাগারে অভিযান চালিয়ে আলু গুলো জব্দ করা হয়।পরে ডাকের মাধ্যমে ৩৯ টাকা কেজি দরে আলু গুলো বিক্রি করা হয় ব্যবসায়ীরা বিক্রি করবেন ৪৫ টাকা দরে।পবার ইউএনও মো. সোহরাব হোসেন বলেন, হিমাগারের মজুত খালি করে দেওয়া হচ্ছে।জব্দকৃত আলুগুলো ব্যবসায়ীরা ৩৯ টাকা দরে ক্রয় করেছেন।তারা ৪৫ টাকা দরে খুচরা বাজারে বিক্রি করবেন।বিক্রিত আলুগলি বিক্রয়ের বিষয়ে মনিটরিং করা হবে।ইতোমধ্যে কয়েকটি হিমাগারে অভিযান পরিচালনা করা হয়েছে।এর মধ্যে রোববার উপজেলার আমান হিমাগারের মজুদ ৪৫২ বস্তা ও রহমান হিমাগারের ১৫০৫ বস্তা আলু জব্দ করা হয়।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনকালে ৩৫৮৮ (তিন হাজার পাঁচশত আটাশি) পিস ইয়াবাসহ মোঃ পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়েছে।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে নভো এয়ারের ফ্লাইট নং VQ 932 যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়।তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে।
পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে মো.সুজন মিয়া (৩৫) নামে ইউএনও অফিসের এক অফিস সহকারীর বিরুদ্ধে মামলা হয়েছে।মঙ্গলবার নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে এতদিন ধরে সুজন মিয়া পলাতক ছিলেন।শুনেছি তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।তবে জামিনের কাগজপত্র এখনো হাতে পাইনি।এরআগে গত ২২ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় এ মামলা হয়।তবে মামলার পর থেকে পলাতক রয়েছেন সুজন।অভিযুক্ত সুজন মিয়া জেলা সদরের সাতবেরিকান্দা গ্রামের মো. শুক্কুর মিয়ার ছেলে।তিনি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অফিস সহকারী পদে কর্মরত ছিলেন।সম্প্রতি তিনি মদন উপজেলায় বদলি হলেও সেখানে যোগদান করেননি।মামলার এজহারে ওই নারী সদস্য জানান, জেলা শহরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি।আসামি সুজন তাঁর পূর্ব...
ডিসেম্বর ১৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- আগামী ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ থার্টিফার্স্ট নাইট (ইংরেজি বর্ষবরণ) উদ্যাপিত হবে।দিনটি উপলক্ষ্যে রাজশাহী মহানগর এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে জারিকৃত নোটিশে বলা হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১) (ছ) ও ২৬ এর (১) (ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত রাস্তায় সর্ব সাধারণের ব্যবহার্য স্থান, উন্মুক্ত স্থান/ছাদে:-
১। গান-বাজনা, বাদ্যযন্ত্র, ডিজে পার্টি, উচ্চশব্দে গাড়ির হর্ন বাজানো যাবে না।
২। আতশবাজি, ফানুস, পটকা ক্রয়-বিক্রয় ও ব্যবহার করা যাবে না।
এছাড়াও একই আইনের ২৯ এর (১)(ক) ও (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায়...
ডিসেম্বর ১৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় সিএনজি চালকদের ওপর বাস শ্রমিকদের হামলায় প্রায় ৭০-৮০টি সিএনজি ভাঙচুর এবং ৪০ জনের বেশি চালক আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী বাস শ্রমিক ইউনিয়নের স্বঘোষিত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে দেশীয় অস্ত্র, রড, হাতুড়ি এবং পিস্তল নিয়ে এই হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, পাখি নিজে দুই হাতে দুটি পিস্তল নিয়ে হামলার নেতৃত্ব দেন।
সিএনজি চালক আব্দুস সালাম জানান, যাত্রী অপেক্ষায় তারা রেলগেট স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শতাধিক বাস শ্রমিক তাদের ঘিরে ফেলে হামলা শুরু করে। হামলাকারীরা রড, হাতুড়ি, এবং ধারালো অস্ত্র দিয়ে সিএনজি ভাঙচুর করে এবং চালকদের মারধর করে। অপর এক চালক হাসিবুল ইসলাম জানান, পাখির নেতৃত্বে তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে হামলা চালায়। তাদের হাতে লাঠি, লোহার...