শনিবার ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবি

জানুয়ারি ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলার ঐতিহাসিক গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসক এবং আর্মি ক্যাম্প বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এই মাঠটি বতর্মানে অবৈধ দখলের হুমকির মুখে। গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ দিনাজপুরের একটি ঐতিহাসিক নিদর্শন।এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক মিলনমেলার স্থানই নয়, বরং দিনাজপুর শহরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।প্রতিদিন বিকেলে এই মাঠে হাজারো মানুষের সমাগম হয়।তবে, মাঠের বিভিন্ন প্রান্তে স্থাপিত অবৈধ স্থাপনা এবং দোকানপাটের কারণে এর সৌন্দর্য ও কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।আবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় কয়েকটি ক্লাব ও সংগঠন বছরের পর বছর ক্রিকেট প্রশিক্ষণের নামে মাঠের একটি বড় অংশ দখল করে নিয়ে বাঁশ দিয়ে ঘিরে...

গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার করতে হবে: আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

জানুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর বেলাবো উপজেলায় আয়োজিত কর্মীসভা ও জনসংযোগ অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, "গণহত্যা এবং গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত।অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।"দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, "বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ অপকর্মে লিপ্ত হয়, তাদের জায়গা দলে নেই। প্রয়োজনে তাদের আইনের আওতায়...

রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে পিটিয়ে জখম

জানুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার চাচা আলিউজ্জামান (মুন্টু) মাস্টারকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্মমভাবে পিটিয়েছে স্থানীয় বিএনপির নামধারী একদল দুর্বৃত্ত।শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বিড়ালদহ মাজারের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, মুন্টু মাস্টার সকাল ৭টার দিকে বিড়ালদহ বাজারে গিয়েছিলেন এবং কাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মী তাকে ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ফেলে।পরে লোহার রড দিয়ে পেটানোর ফলে তার হাত ও পা মারাত্মকভাবে থেতলে যায়।গুরুতর আহত অবস্থায় তিনি জ্ঞান হারান।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।আলিউজ্জামান...

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক ১০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার: ২

জানুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাজশাহী জেলার মোহনপুর থানাধীন সইপাড়া হতে রাত ১০.৩৫ টায় দুইজন মাদককারবারিকে ১০০ পিছ ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মোঃ রুবেল রানা (২৮) ও ২।মোঃ তমিজ উদ্দিন (৩৫)। মোঃ রুবেল রানা মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামের মৃত ইদ্রিস প্রামানিকের পুত্র এবং মোঃ তমিজ উদ্দিন একই থানার ভাতুরিয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩ জানুয়ারি ২০২৫ খ্রি. রাত ১০.০৫ টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোহনপুর থানাধীন সইপাড়া গ্রামস্থ মোঃ আঃ কুদ্দুস-এর পানের বরজের ভিতরে দক্ষিণ-পশ্চিম কোণে দুইজন...

দিনাজপুরে ঐতিহাসিক গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর

জানুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলার ঐতিহাসিক গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ অবৈধ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসী দিনাজপুর জেলা প্রশাসক এবং আর্মি ক্যাম্পের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এই মাঠটি বর্তমানে অবৈধ দখলের হুমকির মুখে পড়েছে। ঐতিহাসিক এই মাঠটি শুধু ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক মিলনমেলার স্থানই নয়, বরং এটি দিনাজপুর শহরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।প্রতিদিন বিকেলে হাজারো মানুষের সমাগম হয় এই মাঠে।তবে, অবৈধ স্থাপনা এবং দোকানপাটের কারণে এর সৌন্দর্য ও কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।আবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় কয়েকটি ক্লাব ও সংগঠন বছরের পর বছর ক্রিকেট প্রশিক্ষণের নামে মাঠের একটি বড় অংশ দখল করে বাঁশ দিয়ে ঘিরে রেখেছে।এছাড়া মাঠের বিভিন্ন স্থানে স্থায়ী ও অস্থায়ী অবকাঠামো...

রাজশাহীতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

জানুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে শীতের তীব্রতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে এসে ঠেকেছে। ফলে মৃদু শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর হলেও রাজশাহীতে কয়েকদিন ধরে সূর্যের দেখা মিললেও তাপমাত্রা কম থাকায় হিমেল বাতাস বেড়ে শীতের তীব্রতা অনেক বেশি অনুভূত হচ্ছে রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ৩ জানুয়ারি (শুক্রবার) রাজশাহীতে সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ।একদিন আগে, অর্থাৎ ২ জানুয়ারি তাপমাত্রা ছিল ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।এমন শীতের কারণে রাজশাহী শহরজুড়ে মানুষের দুঃখ-দুর্ভোগ বেড়ে গেছে।রিকশাচালক মো. সেলিম জানান, ঠান্ডা বাতাসের কারণে চলাফেরায় কষ্ট হচ্ছে।তিনি বলেন, "দুইটি প্যান্ট, সোয়েটার এবং...

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির পাল্টা মিছিল

জানুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে পাল্টা প্রতিবাদ মিছিল করেছে বিএনপি।গতকাল শুক্রবার সন্ধ্যায় বিএনপির প্রতিবাদ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।মিছিলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানী।এতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিএনপি নেতা আব্দুল বারী ড্যানী বলেন, ছাত্রলীগ নৈরাজ্য সৃষ্টি করার ষড়যন্ত্র করছে।এ বিষয়ে দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকতে হবে।দলীয় মুখোশ পাল্টে ছাত্রদলের ছদ্মবেশ ধারণ করে যেন কোন অপকর্ম করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।নিষিদ্ধ ছাত্রলীগকে প্রতিহত করতে নেতা কর্মীদের আহ্বান জানান তিনি।পুলিশ জানায়, শুক্রবার ভোরে জেলা শহরে নিষিদ্ধ ছাত্রলীগের...

দিনাজপুরে চিকিৎসকের দীর্ঘস্থায়ী চাকরি ও খামারবাড়ি নিয়ে বিতর্ক

জানুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান ডা. শাহরিয়ার কবির প্রায় দুই দশক ধরে একই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।২০০৬ সালের ৪ এপ্রিল কার্ডিওলজি বিভাগে যোগ দেওয়ার পর থেকে তিনি এখানেই দায়িত্ব পালন করছেন, যদিও তার বদলির আদেশ হয়েছিল।সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, একজন চিকিৎসককে সাধারণত এক স্থানে তিন বছরের বেশি রাখা হয় না। স্থানীয়রা দাবি করছেন, দীর্ঘ সময় এক জায়গায় থাকার সুযোগ নিয়ে তিনি দিনাজপুর সদরের রামডুবি এলাকায় একটি বিলাসবহুল খামারবাড়ি গড়ে তুলেছেন।শহরে আলোচিত এই খামারবাড়ি নাহার এ্যাগ্রো এন্ড ফিশারিজ নামে পরিচিত।দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এ খামারে গরু, ছাগল, পোলট্রি, চাষাবাদ এবং পুকুর রয়েছে।খামারবাড়িটি অত্যাধুনিক এবং ব্যয়বহুল বলে জানা গেছে।ডা. শাহরিয়ার...

সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনিশ্চিত: দলের সামনে কঠিন সমীকরণ

জানুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে সংশয়।সম্প্রতি ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে রয়েছেন, এবং তার চিকিৎসার আপডেট অনুযায়ী, সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় প্রয়োজন। সাকিবের অনুপস্থিতি বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ তার অলরাউন্ডিং পারফরম্যান্স দীর্ঘদিন ধরে দলের সাফল্যের প্রধান চাবিকাঠি হয়ে রয়েছে। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, সাকিব বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার সুস্থতার দিকে নজর রাখা হচ্ছে।তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের জন্য প্রয়োজনীয় ফিটনেস ফিরে পেতে তার জন্য এটি চ্যালেঞ্জিং হতে পারে।চিকিৎসকরা বলছেন, সাকিবের সেরে ওঠার গতি ভালো, কিন্তু তার পুরোপুরি মাঠে ফেরার জন্য আরও কিছু সময় লাগতে পারে।বিসিবির...

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে

জানুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সক্ষমতা বৃদ্ধির জন্য ৮০০ কোটি ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।এই সহায়তা ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম, উন্নত প্রযুক্তি এবং অস্ত্র সরবরাহে ব্যবহার করা হবে।যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইসরায়েলের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তাদের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তাকে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের অটুট সম্পর্কের প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।তিনি বলেছেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের নীতিগত দায়িত্ব।এই সহায়তা ইসরায়েলকে প্রতিরক্ষার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম করবে।এদিকে বিশ্বজুড়ে এ সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।অনেকেই মনে...