বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে আদিবাসী ছাত্র- জনতার উপর হামলার ঘটনার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।রোববার (১৯ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা ছাত্র সংসদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়৷
মানববন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, উপজেলা আদিবাসী ইউনিয়নের সভাপতি অবনী কান্ত হাজং, উপজেলা হাজং ছাত্র সংগঠনের সভাপতি অন্তর হাজং, জেলা ছাত্র ইউনিয়ন সংসদের সদস্য নূর আলম, উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি কবিরুল ইসলাম।
সমাবেশে...
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী জেলার বাগমারা থানাধীন আচিনঘাট ঝলমলিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ ১০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।এ ঘটনায় আরও একজন অভিযুক্ত পালিয়ে গেছে, যাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ডিবি পুলিশের সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজশাহীর ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বাগমারা থানার আচিনঘাট এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে মাদক ব্যবসায়ী মো. আজমল হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়।তিনি মোহনপুর থানাধীন পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার পুত্র।ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মো. মাহবুব আলম ফোর্সসহ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আচিনঘাট বাজার এলাকায় মাদক উদ্ধারের জন্য তল্লাশি চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, মো. মতিউর রহমানের পানের বরজের কাছে কাঁচা রাস্তার...
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ী করার দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন। রোববার (১৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন কর্মী এ কর্মসূচিতে অংশ নেন।তারা তাদের দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
গেটকিপাররা অভিযোগ করেন, গত ৭-৮ মাস ধরে তারা কোনো বেতন পাননি।বিষয়টি বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।কর্মসূচিতে অংশ নেওয়া মনিরুল ইসলাম জানান, “আমাদের ২০১৮ সালে নিয়োগ দেওয়া হয় এবং পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি।এতদিনেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি।উপরন্তু গত ৭-৮ মাস ধরে আমাদের বেতন বন্ধ।বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি।আমরা বেতন এবং সরাসরি...
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জেলা শাখার উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্মরণ করে রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক এবং বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু।আলোচনা সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর...
জানুয়ারি ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের কাশিপুর উচ্চ বিদ্যালয়ের অব্যাহতিপ্রাপ্ত প্রধান শিক্ষক লোকমান হাকিমের বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি, এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে তিনি এর আগে কারাভোগও করেছেন বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, লোকমান হাকিম ২০১৩ সালের ১ এপ্রিল কাশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।তবে, দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায়, ২০১৪ সালের ১২ মার্চ অনিয়ম ও জালিয়াতির কারণে তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়।অভিযোগ রয়েছে যে, তিনি বিএড কোর্সের জাল সনদ ব্যবহার করে চাকরি নিয়েছিলেন।এর আগে তিনি দিনাজপুরের ইকবাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।সেখানেও দুর্নীতি ও অনিয়মের কারণে বরখাস্ত হন।আরও জানা যায়, ২০১১ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের নামে ভুয়া ক্যাম্পাস খুলে জাল সনদ বিক্রির দায়ে...
জানুয়ারি ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- একমাত্র কোরআনের শাসন কায়েমের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশে গড়তে চাই উল্লেখ করে জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি, দখলবাজি, মামলা বাণিজ্য করা থেকে বিরত থাকুন।যারা এসব করছেন, বিনয়ের সাথে বলি এগুলো বন্ধ করেন।তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না শোনে, তাহলে তাদের আমরা বলছি, আমাদের যুদ্ধ এখনও শেষ হয়নি।
১৮ জানুয়ারি (শনিবার) দুপুরে রাজশাহী মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ সব কথা বলেন।সূদীর্ঘ ১৫ বছরপর রাজশাহীর এই ঐতিহাসিক মাঠে জামায়াতের এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো।এই কর্মী সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই মাদ্রাসা মাঠে নামে নেতাকর্মীদের ঢল।তিনি বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ, দখলদার মুক্ত ন্যায়ের বাংলাদেশ গড়তে চাই। আল্লাহর শক্তিতে বলিয়ান জাতি গঠন করতে চাই। যতক্ষন পর্যন্ত ইনসাফ...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- গত ১৭ বছরে স্বেরাচারী শেখ হাসিনা সরকার রাজনীতি ও দলীয় করণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক,সাবেক ফুটবলার আমিনূল হক।বৃহস্পতিবার(১৬ জানুয়ারি)বিকালে নরসিংদীর মনোহরদীতে অবস্থিত হাতিরদিয়া সাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ এর আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন,রাজনৈতিক পরিবারের মাঝে জন্মগ্রহণ করেও আরাফাত রহমান কোকো রাজনীতির ধারে কাছেও ছিলেন না,বর্তমান ক্রিকেটের যে ডেভেলপমেন্ট বা অবকাঠামোগত উন্নয়ন তাঁরই হাত ধারা হয়েছিল।১৯৯১ সালে এবং ২০০৬ সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন ক্রীড়াঙ্গনে...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের এসিড নিক্ষেপে ঝলসে গেছে খলিলুর রহমান (৫০) নামের এক কৃষকের শরীর।এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করেছে পুলিশ।আটককৃত ব্যক্তির নাম শরিফ মিয়া (৩৬)।তিনি উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ধানীপাড়া এলাকার আব্দুস সোবহানের ছেলে।
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই কৃষকের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে দুর্গাপুর থানায় মামলা দায়ের করার পরপরই তাকে আটক করা হয়।এর আগে গত বুধবার (১৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নাওদ্বারা গ্রামে এ ঘটনা ঘটে।পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ওই কৃষককে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।পারিবারিক ও মামলা সূত্রে...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে পরিত্যক্ত একটি বাড়িতে এক কলেজছাত্রকে আটকে রেখে সমন্বয়ক পরিচয়ে তিন তরুণ দেড় লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ নগরীর উপশহরে, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি থেকে ঐ কলেজ ছাত্রকে উদ্ধার করে।
এসময় ৩ জন অপহরন কারিকে আটক করে থানায় নেয়া হয়।আটক কৃতরা হলেন, নাটোর সদরের জাহিদুল ইসলাম (২০), তাহাসান হোসেন আকাশ (২১) ও চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের শাহাদাত হোসেন (২৭)।তারা রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাহিম হোসেন জীম (১৭)।তিনি রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।তবে,আটক শাহাদাত হোসেন মুক্তিপণ আদায়ের অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন,...
জানুয়ারি ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় নেত্রকোনা সদর পৌরসভার বড় বাজারস্ত এলাকায় অজহর রোডে চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন সভাপতি বাসুদেব চন্দ্র সাহার সভাপতিত্বে সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দাস এর সঞ্চালনায় অজহর রোড প্রাঙ্গণে দুই শত হত দরিদ্র অসহায় মানুষের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সহ সভাপতি আবুল কাশেমসহ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার সুশীল সমাজে নেতৃবৃন্দ,ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...