মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গেইট ম্যানের বুদ্ধিমত্তায় নির্ঘাত মৃত্যু থেকে রক্ষা পেলো কোরবানির গরু

আপডেটঃ ১১:৩২ পূর্বাহ্ণ | জুন ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহীর ব্যাস্ততম এলাকা বর্নালী রেল গেইটের গেইট কিপারের বুদ্ধিমত্তায় দেড় লাখ টাকার কোরবানির গরু অল্পের জন্য নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে গেছে।প্রতক্ষ্য দর্শিরা জানায়,আজ ৪ জুন,দুপুর ২টার সময় সালাম নামের এক ব্যাক্তি সিটি হাট থেকে দেড়লক্ষ টাকা দিয়ে কোরবানির জন্য গরুনিয়ে আসছিলে।পথিমধ্যে নগরীর বর্নালী রেলগেটের কাছে আসলে অসাবধনাতা বশঃত গরুটি ছুটে গিয়ে দৌড় দেয়।গেটে বহু মানুষ দেখে গরুটি গেটসংলগ্ন ব্রীজের উপর দিয়ে দৌড় দিলে ব্রীজের ফাঁকে ঢুকে যায়।এসময় রহনপুর-রাজশাহী গামি কমিউটার ট্রেনটি গেটের কাছাকাছি আসলে কর্তব্যরত গেইট কিপার ট্রেনটিকে থামানোর জন্য লাল পতাকা দেখায়।ট্রেনটির চালক ট্রেনটি থামানোর চেস্টা করেন এবং ট্রেনটি গেটের উপর থামে।এতে করে গরুটি ও গরুটির মালিকসহ কয়েজন নির্ঘাত মৃত্যর হাত থেকে রক্ষা পায়।স্থানীয়দের সহযোগীতায়গরুটি উদ্ধারেরপর ১৫ মিনিট বিলম্বে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়।এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী।