শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দিনাজপুর-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণা

ফেব্রুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রার্থী হিসেবে মতিউর রহমানের নাম ঘোষণা করেছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বীরগঞ্জ আলিয়া মাদ্রাসার হলরুমে আয়োজিত এক সভায় এই ঘোষণা দেওয়া হয়।দিনাজপুর জেলা জামায়াতের আমীর আনিসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও রংপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।মতিউর রহমান দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুর শহর শিবিরের সাবেক সভাপতি, তুরাগ থানার আমির এবং ঢাকা মহানগর উত্তরের সুরা সদস্য হিসেবে পরিচিত।উলে­খ্য, এর আগে ৮ ডিসেম্বর দিনাজপুর-১ আসনের প্রার্থী মাওলানা মো. খোদা বখস সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করলে পদটি শ‚ন্য হয়।তাঁর মৃত্যুর পর এদিন মতিউর রহমানের...

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ফেব্রুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হকের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।নিয়োগ বাণিজ্য, জাল সনদ ব্যবহার,গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ, অনিয়মিত উপস্থিতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আয়ের সঠিক হিসাব না দেওয়ার মতো গুরুতর অভিযোগগুলো উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিতভাবে জানানো হয়। এ বিষয়ে স্থানীয় কয়েকজন দাতা সদস্য ও সচেতন এলাকাবাসীর দাবি, প্রধান শিক্ষক বিদ্যালয়ের সভাপতির সহযোগিতায় এসএসসি ভোকেশনাল কোর্স চালুর নামে পাঁচজন ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা এবং তিনজন কর্মচারীর কাছ থেকে ৪৫ লাখ টাকা নিয়েছেন।এছাড়া বিদ্যালয়ের গাছ বিক্রির মাধ্যমে ১ লাখ ৬০ হাজার টাকা আত্মসাৎ করেছেন।জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর জাল করে একজন ভুয়া শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে বলে...

মদন উপজেলা জেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্ট(বালক) চ্যাম্পিয়ন

ফেব্রুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণা জেলা পর্যায়ে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  বালক অনুর্ধ্ব-১৭ তারুণ্যের উৎসব- ২০২৫ (২ ফেব্রুয়ারি) রোববার নেত্রকোণা মুক্তার পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় মদন উপজেলা বনাম পূর্বধলা উপজেলার মধো চুড়ান্ত ফাইনাল খেলায় মদন উপজেলা বালক দল চ্যাম্পিয়ন হয়।জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত জানান,জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক -অনুর্ধ্ব-১৭ তারুণ্যে উৎসব-২০২৫,নেত্রকোণা জেলা মুক্তার পাড়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়ায়,আমি এ বিজয়কে মদন উপজেলা বাসির বিজয় বলে মনে করি। বিজয়ী বালকদেরকে তিনি  প্রাণ ঢালা অভিনন্দন জানান।  IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

‘রোষ্ট খাবে’ অতিথি পাখি দেখিয়ে ভিডিও পোস্ট করা দুই ব্লগারের নামে মামলা

ফেব্রুয়ারি ০৪, ২০২৫

নিউজ ডেস্কঃ সংবাদ প্রকাশের জেরে রাজশাহী কথিত দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলির নামে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালত-২ এ মামলা দায়ের করা হয়।মামলাটি দায়ের করেন বিভাগীয় বন কর্মতার কার্যালয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক মো: জাহাঙ্গীর কবির।বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৬(১), ৩৪ (খ)ও ৪১ মোতাবেক শাস্তিযোগ্য ও বিচার্য।মামলার বিবরণীতে উল্লেখ করা হয় দুই ব্লগার আল-আমিন সোহাগ ও তুলি কানিবক ও পাতি সরালি নামক দুই প্রকারের অতিথি পাখি জবাই করে রোষ্ট করে খাওয়ার ৩৩ সেকেন্ড ও ৫৪ সেকেন্ডের ভিডিও প্রকাশ করে যা স্থানীয় প্রিন্ট মিডিয়া, অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত হয়।সেই ভিডিও ফরেস্ট ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির অবগত হলে, তিনি সকল প্রকার প্রমান সংগ্রহ করে আদালতে...

দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরের হলি ল্যান্ড কলেজে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২৫ দুপুর ১২টায় বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ক্যাম্পাস-২-এ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহা: তৌহিদুল ইসলাম তিনি বলেন:আজকের এই আয়োজনে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ব্যক্তিত্ব গঠনে সহায়তা করে এবং ভবিষ্যতে তাদের সাফল্যের পথ প্রশস্ত করে।বিশেষ অতিথি হিসেবে অংশ নেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মো: আব্দুর রাজ্জাক, কলেজ পরিদর্শক জনাব মো: আবু সায়েম, পরীক্ষা নিয়ন্ত্রক...

বৈষম্য বিরোধী রাজশাহী মহানগর কমিটি বাতিলে ২৪ ঘন্টার আল্টিমেটাম

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা ও মহানগর কমিটিতে আন্দোলনে প্রকৃত ত্যাগীদের স্থান না দেওয়ায় তা বাতিলের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজশাহীর ছাত্র সমাজ।শুক্রবার (৩১ জানুয়ারীী) রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আল্টিমেটাম দেন।লিখিত বক্তব্যে জুবায়ের রশিদ বলেন, জুলাই বিপ্লবে সারাদেশের মতো রাজশাহীর ছাত্রজনতাও বুকের রক্ত ঢেলে দিয়েছে।তবে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি একটি স্বার্থান্বেষী মহল জুলাই বিপ্লবের প্রকৃত নায়কদের মাইনাস করে, ৫ আগস্টের পর সুবিধাভোগী কিছু অনুপ্রবেশকারীর মাধ্যমে প্রহসনের পকেট কমিটি গঠন করেছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা এবং মহানগরের এই কমিটি ঘোষণা করে।...

খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- শিক্ষার্থীদের মানসিক ওশারীরিক বৃদ্ধির জন্যে খেলা-ধুলার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন মনোহরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.ফারুক আহম্মেদ।বৃহস্পতিবার ৩০শে জানুয়ারি ২০২৫ খ্রি.নরসিংদী জেলাধীন মনোহরদী উপজেলার শিক্ষার প্রাণকেন্দ্র ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত খিদিরপুর ইউনিয়নে অবস্থিত খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও  শিক্ষার্থীদের গতিবিধির উপর নজর রাখার আহ্বান জানান এবং এ ধরণের আয়োজন দেখে অনুষ্ঠান আয়োজক কমিটি ও বিদ্যালয় কতৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীর মাধ্যমে...

মোহনগঞ্জে পিকআপে কৃষকের গরু চোর নিয়ে পালানোর অবস্থায় ৩ জন গ্রেফতার

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- কৃষকের গরু চুরি করে পিকআপে করে পালানোর সময় তিনজনকে গ্রেপ্তার করেছে নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশ।এসময় চুরি যাওয়া দুটি ষাড় ও পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।শুক্রবার ভোরে আটপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।পরে এ ঘটনায় করা মামলায় দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো- মোহনগঞ্জ উপজেলার বড় পাইকুরা গ্রামের মো: আবুল কাসেম (৬০), একই উপজেলার কাজিহাটি গ্রামের মো: আক্কাছ মিয়া (৩৬) ও বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামের মো: রফিক (২৭)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,মোহনগঞ্জের ধনপুর গ্রামের এক কৃষকের দুটি ষাড় গত বৃহস্পতিবার রাতে চুরি হয়।এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় অভিযোগ করেন।অভিযোগ পেয়ে গরু উদ্ধার ও চোর গ্রেপ্তারে অভিযান...

রাজশাহীতে ৭ সাংবাদিককে বেধড়ক পেটালেন ভূমি খাদক বিএনপি নেতা

ফেব্রুয়ারি ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী পবা থানাধীন বড়গাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের বার্তা সম্পাদক রমজান আলীসহ ৭ জন সাংবাদিক।গত ২৭ জানুয়ারি দিবাগত রাত ১ টার দিকে এই ঘটনা ঘটে।আহত সাংবাদিকরা সকলেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার সময় সাংবাদিকদের ২ টি মোবাইল ও ভিডিও ক্যামেরাও ছিনিয়ে নেয় ভূমিদস্যু ও সন্ত্রাসীরা।কিন্তু সবকিছুর পরেও অজ্ঞাত কারনে টনক নড়ছেনা স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।এর মধ্যে উত্তরবঙ্গ প্রতিদিনের অফিস স্টাফ মিনুর বাম হাত ভেঙ্গে গেছে এবং আরেক অফিস সহকারী শুভ’র ডান পা ভেঙ্গে গেছে।রামেকের ৩১ নং ওয়ার্ডের কর্তব্যরত ডাক্তার জানান-৭ জন সাংবাদিকের মধ্যে ২ জন গুরুত্বর আহত হয়েছেন।ঘটনা...

খালিয়াজুরী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারি ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- দীর্ঘ ১১ বছর পর উৎসব মূূখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি ) নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।খালিয়াজুরী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফ স্বাধীন এর সভাপতিত্বে সাবেক আহবায়ক মাসুদ রানার সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সদস্য...