শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

দুর্গাপুরে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল এর উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

ফেব্রুয়ারি ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোণার দূর্গাপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় গুজিরকোনা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর সার্বিক তত্বাবধানে ময়মনসিংহ ডাঃ কে জামান বি এন এস বি চক্ষু হাসপাতাল এর সহযোগিতায় বাকলজুড়া ইউনিয়ন বিএনপি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। বাকলজুড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আব্দুস সাত্তার সভাপতিত্বে আনোয়ার হোসেন খলিফার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান পাঠান, জেলা বিএনপি সদস্য ইমাম হোসেন আবু চাঁন চেয়ারম্যান, দূর্গাপুর...

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক

ফেব্রুয়ারি ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজীপুর, ৮ ফেব্রুয়ারি: পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হওয়া শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ শনিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এতে অংশ নেবেন। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে আজ শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারাদেশের আপামর ছাত্রজনতা...

রাজশাহীর সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদের উপর দূর্বৃত্যদের হামলা,নিন্দার ঝড়

ফেব্রুয়ারি ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর সিনিয়র সাংবাদিক, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার রাজশাহী ব্যুরোচীফ সাংবাদিক আবুল কালাম আজাদের উপর অতকিত হামলার ঘটনা ঘটেছে।সাংবাদিক আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০ টার  সময় পেশাগত কাজ শেষ করে রাজশাহী রিমডেলিং স্টেশনের ক্যান্টিনে বসে চা খাচ্ছিলেন।এ সময় পূর্বে থেকে পরিকল্পনা করা পশ্চিম  রেলের ইলেকট্রিক অফিসের সাবেক রেল কর্মচারী নূর সালাম ও অফিসটির ইনচার্জ(JLE) কবির সহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন এসে আমার উপর হামলা করে বেধড়ক পেটাতে থাকে।এসময় নিরাপত্তা বাহিনীর সদস্য সম্রাট ও বিপুল নামের একজন আমাকে রক্ষার জন্য এগিয়ে আসলেও তাদের মারমুখী আচরন থেকে আমি রক্ষা পায়নি। জ্ঞান হারিয়ে ফেললে আমাকে স্থানীয়রা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।বর্তমানে আমি...

ছাত্র হত্যার পলাতক আসামি ধামরাই যুবলীগের নেতা নেত্রকোনা থেকে গ্রেপ্তার

ফেব্রুয়ারি ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ঢাকার ধামরাই উপজেলা যুবলীগের নেতা মো কামরুল ইসলামকে (৪৩) নেত্রকোনার মোহনগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব পেরীর চর গ্রামের এক ব্যক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল। গ্রেপ্তার কামরুল ইসলাম ঢাকার ধামরাই উপজেলার ছোট চন্দ্রাইল গ্রামের মো নুরুল ইসলামের ছেলে।তিনি ধামরাই উপজেলা যুবলীগের নেতা ও সাবেক এমপি বেনজির আহাম্মদের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে।যুবলীগ নেতা কামরুল ইসলাম গত আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলজের দ্বিতীয় বর্ষের ছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যার এজহারভুক্ত আসামি।সরকার পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়,...

ক্ষমতাচ্যুত নেত্রীর ভাষণের পর বিক্ষোভে উত্তাল বাংলাদেশ

ফেব্রুয়ারি ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ক্ষমতাচ্যুতির ছয় মাস পর প্রথমবার জনসম্মুখে ভাষণ দিয়েছেন ভারতে নির্বাসিত আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা।গত বছরের ৫ আগস্ট দেশত্যাগের পর থেকেই তিনি প্রতিবেশী দেশ থেকে নিজের দলের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন।সর্বশেষ তার লাইভ ভাষণকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয় দেশের ছাত্র-জনতাসহ তরুণ প্রজন্ম।ফলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ৩২ নম্বর বাড়ি ভাঙার উদ্যোগ নেয় তারা। এই ভবনকে তারা ফ্যাসিবাদের প্রতীক হিসেবে চিহ্নিত করেছে। বুধবার নির্ধারিত সময় রাত ৯টায় শেখ হাসিনার ভাষণের আগেই তার ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির সামনে জড়ো হতে থাকে তার শাসনামলে নিপীড়নের শিকার হওয়া ছাত্র-জনতা।রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বাড়িটি ভাঙতে শুরু করে। একপর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া...

রাজশাহীতে শেখ হাসিনাসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা

ফেব্রুয়ারি ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী কারাগারে বন্দি থাকাকালে অসুস্থ বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টুকে চিকিৎসার সুযোগ না দিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।বুধবার (৫ ফেব্রুয়ারি) মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন পিন্টুর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু।মামলাটি গ্রহণ করে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অপর আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, হাজি সেলিম, ইরফান সেলিম, তৎকালীন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, রাজশাহীর ডিআইজি প্রিজন বজলুর রশিদ, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান ও জেলার শাহাদাত হোসেন। এজাহারে...

পশ্চিম রেলের দুই স্টেশনের নাম পরিবর্তন

ফেব্রুয়ারি ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- যমুনা নদীর ওপর নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নাম আগেই পাল্টানো হয়েছে; যা এখন থেকে যমুনা রেলসেতু নামে পরিচিত।পাশাপাশি ওই সেতুর দুই পাশের দুটি স্টেশনের নামও পরিবর্তন হয়েছে।বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনের নাম এখন থেকে ইব্রাহিমাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম স্টেশনের নাম দেওয়া হয়েছে সয়দাবাদ।টিকিট কাটার ক্ষেত্রেও বাংলাদেশ রেলওয়ে ও রেল সেবা অ্যাপে পরিবর্তন আনা হয়েছে।বাংলাদেশ রেলওয়ে জানাগেছে, বাংলাদেশ রেওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিমাঞ্চলের দুইটি স্টেশনের নাম (বঙ্গবন্ধু সেতু পূর্ব ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম) পরিবর্তন হয়েছে।তাই আপনাকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমের পরিবর্তে সায়দাবাদ এবং বঙ্গবন্ধু সেতু পূর্বের পরিবর্তে ইব্রাহিমাবাদ দিয়ে ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে টিকিট ক্রয় করতে হবে।  IPCS News : Dhaka : আবুল কালাম...

দিনাজপুর জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষণা

ফেব্রুয়ারি ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলা যুবদলের নতুন আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় যুবদল।বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন।যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির আহবায়ক হিসেবে মাসুদুল ইসলাম মাসুদ এবং সদস্য সচিব হিসেবে রেজাউর রহমান রেজা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন: মো. নুর আলম হক খোকন, মাসুদ রানা, রবিউল আলম শামীম, শহীদুল ইসলাম সাজু, শামীম আখতার শামীম এবং ফরিজার রহমান তপু।বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। কেন্দ্রীয় নির্বাহী...

পাম বন্ডি: ট্রাম্প প্রশাসনের নতুন অ্যাটর্নি জেনারেল

ফেব্রুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ওয়াশিংটন, ২২ নভেম্বর ২০২৪: নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন।বিতর্কের মুখে ম্যাট গেটজ মনোনয়ন প্রত্যাহার করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৫৯ বছর বয়সী পাম বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছেন।ট্রাম্পের প্রথম প্রশাসনের সময় তিনি ওষুধ ও অপিওয়েড সংকট মোকাবিলায় কমিশনের সদস্য ছিলেন।ম্যাট গেটজের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ ওঠার পর তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।এরপর ট্রাম্প পাম বন্ডিকে এই পদে মনোনীত করেন। বিশ্লেষকদের মতে, সিনেটে বন্ডির মনোনয়ন সহজেই অনুমোদিত হবে।ট্রাম্প প্রশাসনের নীতি গঠনে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা...

দুই সংস্কার কমিশনের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে তুলে দিলেন চেয়ারম্যানরা

ফেব্রুয়ারি ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা: প্রধান উপদেষ্টার কাছে আজ দুইটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের এই কমিশনগুলো প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের সুপারিশমালা প্রস্তুত করে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশাসনিক সংস্কার কমিশন ও অর্থনৈতিক সংস্কার কমিশনের চেয়ারম্যানরা পৃথকভাবে প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশাসনিক সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারি দপ্তরগুলোর কাঠামোগত পরিবর্তন, দক্ষতা বৃদ্ধি ও দুর্নীতি দমনের সুপারিশ করা হয়েছে। অপরদিকে, অর্থনৈতিক সংস্কার কমিশন টেকসই উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং রাজস্ব ব্যবস্থার আধুনিকায়নের জন্য নীতিগত দিকনির্দেশনা দিয়েছে। প্রধান উপদেষ্টা প্রতিবেদনের সুপারিশগুলো পর্যালোচনা...