শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ব্যর্থতা পেরিয়ে সফলতা: দিনাজপুরে ইনকিউবেটরে ফুটল উটপাখির বাচ্চা

জুলাই ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে উটপাখির ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটানো সম্ভব হয়েছে।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বেসরকারি বিনোদন কেন্দ্র ‘দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক’-এ এই ঘটনা ঘটে।কৃত্রিম প্রজনন প্রযুক্তির (ইনকিউবেটর) মাধ্যমে মোট ৭টি বাচ্চা ফুটলেও বর্তমানে ৬টি বাচ্চা সুস্থ রয়েছে, যাদের বয়স প্রায় দেড় মাস।গবেষক ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা এটিকে দেশের পোল্ট্রি শিল্প ও বাণিজ্যিক খামার সম্প্রসারণে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় সাড়ে তিন মাস আগে ঢাকা থেকে এক জোড়া উটপাখি আনা হয়। পাখি দুটি ২৪টি ডিম পাড়ার পর সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।ডিম গুলোর মধ্যে ৫টি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিকস...

মনোহরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, র‍্যালি-আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ "উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, এমপি।সভায় সভাপতিত্ব...

দিনাজপুরে ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: ঋণ ও চারা বিতরণ

জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ ​দিনাজপুর:- জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ৬ জুলাইকে বিশ্বব্যাপী ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণার পর, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবারই প্রথম দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হয়েছে।উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দিনাজপুরের যৌথ আয়োজনে জেলায় ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।​দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় (কাঞ্চন-১) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য...

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা:- নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিল ও আর্থিক অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সাংবাদিক।এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী লুৎফর রহমান হৃদয় পেশায় সাংবাদিক।তিনি জাতীয় দৈনিক কান্ট্রি টুডে কেন্দুয়া ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকায় নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।অভিযোগপত্রে বলা হয়,গত ০২/০৭/২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোণা মডেল থানাধীন মুক্তারপাড়া সাকিনস্থ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অফিসে এ ঘটনা ঘটে। লুৎফর রহমান হৃদয় অভিযোগে উল্লেখ করেন, নেত্রকোণা জেলা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশ হিসেবে কর্মরত বিবাদী সেলিম মিয়া মোটা অংকের টাকার বিনিময়ে দলিল ও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত।এই সংক্রান্ত...

রাজশাহীতে আরএমপি’র অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জন গ্রেপ্তার

জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত ধারাবাহিক অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।এর মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদকসংক্রান্ত মামলার ৩ জন এবং অন্যান্য মামলার ১৯ জন আসামি রয়েছেন। গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।অভিযানের মাধ্যমে অপরাধীদের...

নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংকটে দিনাজপুরের ঐতিহ্যবাহী ‘ঝুড়ির নাড়ু’ শিল্প

জুলাই ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- বাঙ্গালীর আবহমান সংস্কৃতির অন্যতম এক ঐতিহ্য ‘ঝুড়ির নাড়ু’।কালের বিবর্তনে এই লোকজ খাদ্যশিল্পটি প্রায় বিলুপ্তির পথে বসলেও, দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রত্যন্ত গ্রাম ‘নলদিঘী মাটিয়ান’-এ এখনো টিকে রয়েছে এর গৌরবময় ঐতিহ্য। তবে বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কাঁচামালের চড়া মূল্যের কারণে লোকসানের মুখে পড়েছেন এই শিল্পের কারিগরেরা।ফলে বাধ্য হয়ে অনেকেই এই পৈতৃক পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।​নলদিঘী মাটিয়ান গ্রামে প্রায় ১০০টি পরিবারের বসবাস, যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ পরিবারের প্রধান আয়ের উৎস এই ঝুড়ির নাড়ু তৈরি। সরজমিনে গ্রামটিতে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন নাড়ু তৈরির কাজে।​প্রথমে আতপ চালের আটা থেকে বিশেষ প্রক্রিয়ায় ‘ঝুড়ি’ তৈরি করে তা সেদ্ধ করা হয়।এরপর...

মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

জুলাই ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের ড্রেনেরঘাট এলাকায় রাতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনের দায়ে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত-২০২৩) অনুযায়ী এ দণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি লেবুতলা ইউনিয়নের ধরাবান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. মুর্শিদ মিয়া।মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, তিনি ইয়াবা সেবন করে জনসমক্ষে উশৃঙ্খল আচরণ করছিলেন।এ সময় তার কাছ থেকে দুটি ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। অভিযানে মনোহরদী উপজেলার রামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী...

মনোহরদীতে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু: শোকসন্তপ্ত পরিবারের পাশে ইউএনও, আর্থিক সহায়তা প্রদান

জুলাই ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।রোববার (৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. মোহাইমিন আল জিহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া নিহত শিশুদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খিদিরপুর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরে ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহত শিশুদের বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেক শিশুর পরিবারের হাতে তাৎক্ষণিকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা...

রাজশাহীতে বিভিন্ন অপরাধে ২৩ জন গ্রেপ্তার

জুলাই ০৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধের অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান পরিচালনা করে।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার ৭ জন আসামি এবং অন্যান্য মামলার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের মুক্তির দাবিতে মানববন্ধন, মিথ্যা মামলার অভিযোগ

জুলাই ০৪, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীতে সমাজকর্মী আবু কাওসারের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় বানিয়াছল বিলপাড় এলাকায় “সচেতন এলাকাবাসী”র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।মানববন্ধনে আবু কাওসারের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।বক্তারা দাবি করেন, আবু কাওসার দীর্ঘদিন ধরে বানিয়াছল, রাঙ্গামাটি ও কোনাপাড়া এলাকায় মাদকবিরোধী সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।তাদের অভিযোগ, মাদকবিরোধী অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল ষড়যন্ত্র করে তাকে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করিয়েছে। বক্তারা আরও বলেন, একজন সমাজকর্মীকে গ্রেপ্তার করে মাদকবিরোধী...