বুধবার ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে আরএমপি’র অভিযানে বিভিন্ন অপরাধে ৩০ জন গ্রেপ্তার

আপডেটঃ ২:১২ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত ধারাবাহিক অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।

অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।এর মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদকসংক্রান্ত মামলার ৩ জন এবং অন্যান্য মামলার ১৯ জন আসামি রয়েছেন।

গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।অভিযানের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপরতা আরও জোরদার করেছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

IPCS News : Dhaka : ​আরএমপি নিউজ : রাজশাহী।