সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
মে ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:-“শ্রমিক-মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৪ পালিত হয়েছে।এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক র্যালি, আলোচনা সভা, ফ্রি চক্ষুসেবা ক্যাম্প, দোয়া ও মিলাদ মহফিল ইত্যাদি।বুধবার (১ মে-২০২৪) সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র্যালি শেষে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ'র সভাপতিত্বে আলোচনা...
মে ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- নাটোর জেলার সিংড়া থানা এলাকার পথ হারিয়ে যাওয়া দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি'র মতিহার থানা পুলিশ।তারা ঢাকায় মামার বাড়ি যাওয়ার জন্য ভুল করে রাজশাহীর বাসে ওঠে তালাইমারী মোড়ে এসে হারিয়ে যায়।শিশু দুইটির নাম জুবাইদার আকাতার লিমা ওরফে আমেনা খাতুন (৯) ও মোহনা (৮)।আমেনা খাতুন নাটোর জেলার গুরুদাসপুর থানার নাজিরপুর গ্রামের সেন্টু মিয়ার মেয়ে ও মোহনা সিংড়া থানার হাট সিংড়া এলাকার উত্তম কুমারের মেয়ে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ১ মে ২০২৪ খ্রিস্টাব্দ ভোরে মতিহার থানাধীন তালাইমারি মোড়ে নাবিল মসজিদে মুসুল্লিগণ ফজরের নামাজে সময় দেখেন মসজিদের বারান্দায় দুটি মেয়ে শিশু ঘুমিয়ে আছে। মুসুল্লিগণ তাদের ঘুম থেকে ডেকে তোলেন এবং নাম ঠিকানা জিজ্ঞাসা করেন।তখন শিশু দুটি এলোমেল উত্তর দেয়।
মেয়ে শিশু...
মে ০২, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (১ মে ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৬ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-১ জন, মতিহার থানা-২ জন, কাটাখালী থানা-১ জন, শাহমখদুম থানা-৮ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন ও ডিবি পুলিশ-২ জনকে আটক করে।
যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩১ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা, ১৩০ পিস ট্যাপেন্টাডল ও ১ কেজি গাঁজা উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী।
...
এপ্রিল ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- বৃষ্টি কামনায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের শিরোইল কলোনি স্কুল মাঠ প্রাঙ্গনে গত সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়েছে।এতে ইমামতি করেন রাজশাহী উলামা কল্যান পরিষদের সভাপতি ও সাহেববাজার বড় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মো: আব্দুল গনি।নামাজে মহান আল্লাহ তায়ালার কাছে রহমতের বৃষ্টি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, মাওলানা মো: ফজলুল হক, মাওলানা মো: মামুনুর রশীদ, মাওলানা মো: মাহে আলম, মাওলানা মো:আল আমিন, হাফেজ মো: আব্দুল মজিদ, ১৯ নং ওয়ার্ড ((দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো রেজাউল হক মঞ্জু সহ প্রায় তিন সহস্রাধিক মুসুল্লি।
সকলেই মহান আল্লাহর কাছে তীব্র তাপদাহ থেকে রক্ষার জন্য রহমতের বৃষ্টি কামনায় কান্নাজড়িত...
এপ্রিল ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরী’র পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে আরএমপি'র পবা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মো: রবিউল ইসলাম (৪২) ও মোসা: পিংকি খাতুন (২৪)।রবিউল রাজশাহী মহানগরীর পবা থানা এলাকার বড়গাছী গ্রামের মৃত ইব্রাহিমের ছেলে ও পিংকি যশোর জেলার কোতয়ালী থানার ঝুমঝুমপুর গ্রামের মো: জমসেদ আলীর মেয়ে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ২৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১১ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: নূর আলম সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পবা থানার একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন পবা থানার নওহাটা সরকারি ডিগ্রি কলেজের সামনে দুই ব্যক্তি গাঁজা বিক্রির...
এপ্রিল ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- গত (২৯ এপ্রিল ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১৪ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-৪ জন, শাহমখদুম থানা-৪ জন, পবা থানা-২ জন, কাশিয়াডাঙ্গা থানা-১ জন, দামকুড়া থানা-২ জন ও ডিবি পুলিশ-১ জনকে আটক করে।
যার মধ্যে ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৮ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৬ কেজি গাঁজা, ৪.৩ গ্রাম হেরোইন ও ১০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী।
...
এপ্রিল ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- তাপমাত্রা ধারন করার ক্ষমতা হারিয়েছে পুরোনো ও মেয়াদোত্তীর্ণ লাইন ফলেনবেঁকে যাচ্ছে রেলের পাত।অন্যদিকে ট্রেন চলাচল সচল রাখতে, অনেক রেললাইনের স্লিপারে নাট-বল্টু নেই, আবার কোথাও ক্লিপ নেই কিংবা ক্লিপের পরিবর্তে সুতো পেঁচিয়ে রাখা হয়েছে, যাতে নাট খুলে না পড়ে।এ ছাড়া চুরি হয়ে গেছে ফিশপ্লেট।অন্যদিকে কাঠের তৈরি পুরোনো লাইন গুলোতে পচে গেছে স্লিপার।ফলে পুরো রেললাইন হয়ে গেছে নড়বড়ে।রেললাইনে এ ধরনের নানা সমস্যায় ক্ষত-বিক্ষত সারাদেশের রেল লাইন।বছরের অন্য সময় জোড়াতালি দিয়ে রেললাইন গুলো চালানো গেলেও গ্রীষ্মে প্রচন্ড তাপাদহে (এপ্রিল থেকে জুনে মাসে) বাঁধে বিপত্তি।এ সময় তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে গিয়ে ঘটে দুর্ঘটনা রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলওয়ের পাতের স্বাভাবিক তাপমাত্রা গ্রহণের সক্ষমতা ৫০ ডিগ্রি সেলসিয়াস।
এর...
এপ্রিল ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- জীর্ণ রেল সেতু দিয়ে বছরের পর বছর ধরে ঝুঁকি নিয়ে চলছে ট্রেন।কোথাও সেতুর দুপাশের মাটি সরে গেছে।আবার কিছু সেতুর নাট-বল্টু, স্লিপার, ক্লিপ-হুক কিংবা ফিশপ্লেটও নড়বড়ে।এ অবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে কোনো কোনো ব্রিজ এলাকায় ৫ কিলোমিটার গতি নিয়ে ট্রেন চালাতে হচ্ছে।জোড়াতালি দিয়ে মেরামত করায় ঝুঁকির যাত্রায় বিভিন্ন সময় সেতু ভেঙে ট্রেন দুর্ঘটনায় যাত্রী হতাহতসহ রেল সম্পদও নষ্ট হচ্ছে।ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো রাজস্ব খাত থেকে মাঝেমধ্যে সংস্কার করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।প্রয়োজন নতুন করে ব্রিজ নির্মাণ।সংশ্লিষ্টরা বলছেন, প্রায় ৯০ শতাংশ রেল ব্রিজই ব্রিটিশ আমলে নির্মিত।অধিকাংশেরই মেয়াদ শেষ।শত বছর পুরোনো ঝুঁকির এসব ব্রিজ দিয়েই ট্রেন চলাচল স্বাভাবিক রাখার অসম চেষ্টা।ফলে উনিশ থেকে বিশ হলেই ট্রেন লাইনচ্যুতিসহ দুর্ঘটনা...
এপ্রিল ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্টিত এবিজি বসুন্ধারা বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের দিত্বীয় পর্বের খেলায গতকাল শনিবার (২৭এপ্রিল) নিজ ভেন্যুতে ব্রাদার্স ইউনিয়ন লিঃ ৫-০ গোলে চট্রগ্রাম আবাহনী লিমিটেডের কাছে হেরে আবারো পয়েন্ট হারিয়েছে।খেলার প্রথমার্ধের ১৮ মিনিটের মাথায় চট্রগ্রাম আবাহনীর নাসিউদ্দিন চৌধুরী ১টি গোল করে যাত্রা শুর করে।
একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে সুযোগ পেয়ে রিয়াজ উদ্দিন সাগর ৬০ মিনিটে আরেকটি গোল ছুড়ে দেয়।পরক্ষনেই ফাউলকে ক্রেন্দ্র করে রেফরীর দেয়া পেনাল্টির সুযোগ পেয়ে চট্রগ্রাম আবাহনীর অধিনায়ক নাইজেরিয়ান ফুটবলার ওয়াওকুউ ডেভিড ইফিগুই ৭৪ মিনিটে পেনাল্টির গোলটি জালে প্রবেশ করান।
এছাড়াও চট্রগ্রাম আবাহনীর নাইজেরিয়াান ফুটবলার স্কুন পাউল কমলাফি ৩২ ও ৯০ মিনিটে ২টি গোল করে ফলে ৫-০ গোলে জয় লাভ করে মাঠ...
এপ্রিল ২৯, ২০২৪
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল।২৮ এপ্রিল (রোববার) সকাল ১০টায় দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল।
এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ মনসিনিয়র কেভিন রান্ডাল বলেন, মানুষের মত মানুষ হতে হলে, নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ও দেশের সেবায় নিয়োজিত থাকতে সু-শিক্ষায় শিক্ষিত হতেই হবে।
দিনাজপুর সেন্ট ফিলিপস হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার কাজল নিলুস কস্তা সি.এস.সি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের...