মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
কম্বোডিয়ায় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় লড়েছেন ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জেসিয়া ইসলাম।সেরার মুকুট জয় না করতে পারলেও তার পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।
শুধু মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতা নয়,একাধিক আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এ সুন্দরী। বিশ্ববাসীর কাছে দেশের নাম উজ্জ্বল করেছেন।
এবারের মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন ভারতের মডেল রেচেল রুপ্তা।প্রথম রানার আপ জেতেন ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা,দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি।আর জেসিয়া ছিলেন সেরা ২০ জনের তালিকাতে।
বিজয়ের মুকুট না পরতে পারলেও জেসিয়ার বিভিন্ন লুক নজর...
অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
আবারও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দিয়ে বলেছেন,ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনও হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে ও বুদ্ধিমত্তার সাথে প্রতিশোধ নেবে।
দেশটির প্রধান নির্বাহী রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে লিখে বলেছেন,ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি তার মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে।তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সাথে যেকোন হামলার জবাব দেবে।
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশটির রাজধানী তেহরান,খুজেস্তান এবং ইলাম প্রদেশে বিভিন্ন সামারিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি।
IPCS News : Dhaka
...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব ব্যাঙ্কও উদ্বিগ্ন।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।বাংলাদেশের বাজারে আগুন।বেহাল অর্থনৈতিক অবস্থা।বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কাজ চাই।এখনই কমাতে হবে জিনিসের দাম।জরুরি অর্থনৈতিক সংস্কার।কিন্তু অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেও অন্তর্বর্তী সরকারের সে দিকে নজর নেই বলে অভিযোগ দেশের সাধারন মানুষের।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।কিন্তু সে দেশের সরকার কখনও রাষ্ট্রপতিকে নিশানা করে, কখনও জাতীয় ভাষ্য ও ইতিহাসে বদল এনে মানুষের ‘দৃষ্টি ঘোরাতে’ তৎপর।অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাতীয় ৮টি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এগুলির অন্যতম ১৭ মার্চ শেখ...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অফিসে চালু হয়েছে রাসায়নিক পরীক্ষাগার।১৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ল্যাবে পরীক্ষা শুরু হয়।এতে করে একদিনের মধ্যেই মিলছে মাদক পরীক্ষার ফলাফল।আধুনিক এই পরীক্ষাগার চালুর ফলে একদিকে যেমন দ্রুত মামলার চার্জশিট হবে, ঠিক তেমনই কমবে খরচ।সংশ্লিষ্টরা বলছেন, এটি রাজশাহী বিভাগের মামলা গুলোর তদন্তে গতি আনবে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় অফিসের তথ্যমতে, রাজশাহী বিভাগে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মোট ৭৪১টি মাদক পরীক্ষা করা হয়।এরমধ্যে জানুয়ারিতে ৮৪টি, ফেব্রুয়ারিতে ৯৬টি, মার্চ মাসে ৮৮টি, এপ্রিল মাসে ৯৭টি, মে মাসে ১০২টি, জুন মাসে ৯২টি, জুলাই মাসে ৭১টি, আগস্টে ৩৫টি ও সেপ্টেম্বর মাসে ৭৬টি মাদকের নমুনা পরীক্ষা করা হয়।
রাজশাহী...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- ১ টাকা ৩০ পয়সায় রহনপুর থেকে ঢাকায় আসবে কৃষিপণ্য রাজশাহী থেকে কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি আগামী শনিবার চালু হচ্ছে।এই ট্রেনের মাধ্যমে দেশের বিভিন্নস্থান থেকে মালামাল স্বল্পমূল্যে পরিবহন করা যাবে।এই স্পেশাল ট্রেনে সাধারণ লাগেজ ভ্যানের পাশাপাশি রেফ্রিজারেটেড লাগেজ ভ্যানের ব্যবস্থা রয়েছে।যার মাধ্যমে মাছ, মাংসসহ পচনশীল পণ্য পরিবহন করা যাবে।২৪ অক্টোবর বৃহশ্পতিবার বেলা ১১টায় রাজশাহী রেলওয়ে স্টেশনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টোকহোল্ডারগণের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানা যায়।রাজশাহী রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর রেলওয়ে স্টেশন থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়বে আর ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছাবে বিকেল ৫টা ২০ মিনিটে।
এতে প্রতি কেজি কৃষিপণ্য খরচ পড়বে...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর চারঘাট ও বাঘা এলাকায় রাজশাহীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার।শুধু এই এলাকায় নয়, পদ্মার উজানের গোদাগাড়ী থেকে ভাটি রাজশাহী হয়ে বাঘা পর্যন্ত এলাকাজুড়ে পদ্মায় চলছে মা ইলিশ শিকার।প্রশাসন দায়সারা ভাবে নিষেধাজ্ঞার কথা প্রচার করলেও নদীতে নেই কার্যকর পদক্ষেপ বা অভিযান।ফলে বেপরোয়া ভাবে পদ্মায় চলছে মা ইলিশ নিধন কার্য্যক্রম।সরকার গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে।কিন্তু সরকারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নদীতে চলছে মাছ আহরন ও বিক্রি।এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় ফেরি করে চলছে ইলিশ বিক্রি।অভিযোগ রয়েছে, মৎস্য কর্মকর্তারা মানুষ দেখানো ঢাকঢোল পিটিয়ে ইলিশ শিকার না করতে প্রচারণা চালাচ্ছে; কিন্তু নেই কার্যকর অভিযান।
মাঝে...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ৫ কিলোমিটার রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার(২৫অক্টোবর) সকাল সাড়ে ৭টায় পদ্মাপাড়ের মুক্তমঞ্চ, নভোথিয়েটর ও আইবাধ মোড় হয়ে পুনরায় ক্তুক্তমঞ্চে এসে শেষ হয়।৫ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতায় প্রায় এক হাজার রানার অংশ নেন।এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার মেডেল পরিয়ে দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদী-বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৩ নম্বরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৩টার (২৫ অক্টোবর) দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ:- ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জ নবকলি পরিবহনের গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে দিনদুপুরে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে।এ ঘটনায় ১জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।ভুক্তাভোগী যাত্রী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের বাসিন্দা রামপ্রসাদ বান্দুরা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী।তিনি ‘রামপ্রসাদ অলংকার বিতান’ এর মালিক।ব্যবসায়ী রামপ্রসাদ জানান, বুধবার ঢাকার তাতী বাজারে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ নিয়ে নবকলি পরিবহনে বান্দুরা আসছিলেন তিনি।বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ৬জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রামপ্রসাদকে জোরপূর্বক গাড়ি...
অক্টোবর ২৪, ২০২৪
নিউজ ডেস্কঃ
নবাবগঞ্জ:-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্প্পুুর পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার দোহারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।বুধবার সকালে কর্মসূচির শুরুতে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী।এসময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিসহ ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করমআলী মোড়ে সংক্ষিপ্ত পথ সভা করেন আন্দোলনকারীরা।পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য রাষ্ট্রপতি ষড়যন্ত্র করছেন।শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করে তার পদে থাকার বৈধতা হারিয়েছেন।
দ্রুত...