রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর জেলার চারঘাট মডেল থানা পুলিশ কর্তৃক ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার:১।

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার চারঘাটের পল্লীবিদ্যুৎ মোড় হতে রাত ০৮:০৫ টায় একজন মাদক কারবারিকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার চারঘাট মডেল থানা পুলিশ।গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: নান্নু (৩১)।মো: নান্নু রাজশাহী জেলার চারঘাট মডেল থানার পশ্চিম ভাটপাড়া গ্রামের মো: মুর্শিদ আলীর পুত্র।ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার চারঘাট মডেল থানার এসআই (নিরস্ত্র) মো: নুর ইসলাম ও ফোর্স-সহ গত ২৩ অক্টোবর ২০২৪ খ্রি. সন্ধ্যা ০৭:৪৫ টায় চারঘাট বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার চারঘাট মডেল থানাধীন চারঘাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডস্থ পল্লীবিদ্যুৎ মোড়ে ঝিকড়াগামী পাকা রাস্তার দক্ষিণপাশের জনৈক ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান...

রাজশাহীতে অটোরকিশা চালক হত্যার ঘটনায় তিন আসামি গ্রপ্তোর; অটোরকিশা উদ্ধার

অক্টোবর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কর্ণহার থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন মো: ফিরোজ আলী (১৯), মো: রাতুল হাসান (১৯) ও মো: শুভ (১৯)।ফিরোজ রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার বিরস্তইল ডালাপুকুর গ্রামের মো: সেলিম ইসলামের ছেলে, রাতুল শাহমখদুম থানার ভুগরইল খুবিরের মোড়ের মো: আকমল হোসেনের ছেলে এবং শুভ বোয়ালিয়া থানার অলকার মোড় রানীবাজারের মো: নূর ইসলামের ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, আজ ২১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ ভোর সাড়ে ৫ টায় আসামিরা একটি অটোরিকশা বিক্রির জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চক ভাগাইল এলাকায় যায়।সেখানে অটোরিকশায় রক্তের চিহ্ন দেখে স্থানীয় জনগণের সন্দেহ হয়। এছাড়াও আসামিদের আচরণ...

সিপিএসসি, র‌্যাব-৫ রাজশাহী, ও সেনাবাহিনীর যৌথ অভিযান: ওয়ান শুটার গানসহ দেশীয় অস্ত্র উদ্ধার।

অক্টোবর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সিপিএসসি র‌্যাব-৫ রাজশাহী ও সেনাবাহিনী নগরীতে যৌথ অভিযান চালিয়ে ওয়ান শুটারগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।র‌্যাব-৫ রাজশাহী জাানায় গোপন তথ্যের উপর ভিত্তি করে গত সোমবার (২১ অক্টোবর) দিনগত রাতে র‌্যাব-৫ ও সেনাবাহিনী নগরীর বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে যৌথ অভিযান চালিয়ে শুটারগান ২, টিপ চাকু ৩, চাইনিজ কুড়াল ১০, রোহার হাসুয়া ৩ ও ধারালো অস্ত্র ২টি উদ্ধার করেছে।উদ্ধারকৃত আলামত গুলো নগরীর বেলপুকুর থানায় জিডিমুলে হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিফ্রিংয়ে র‌্যাব-৫ রাজশাহী জানান IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী। ...

চাকরি হারাচ্ছেন সদ্য মৌলিক প্রশিক্ষণ-প্রাপ্ত ২৫২ জন পুলিশ কর্মকর্তা

অক্টোবর ২২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সদ্য মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন।বিষয়টি নিশ্চিত করে সারদা একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভু্ইঁঞা জানান, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করার প্রসেস চলছে।পুলিশ একাডেমী সূত্রে জানাগেছে, পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও।এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে।এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন। এবার আউটসাইড ক্যাডেট...

ফায়ার সার্ভিসকে ইউএস অ্যাম্বাসির উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর

অক্টোবর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে বিভিন্ন ধরনের উদ্ধার সাজ-সরঞ্জাম হস্তান্তর করেছে বাংলাদেশে অবস্থিত ইউ এস অ্যাম্বাসি।২০ অক্টোবর ২০২৪ সকাল ১০-৩০ ঘটিকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে  অনুষ্ঠিত “হ্যান্ডওভার সিরোমনি অফ সুইফট ওয়াটার রেসকিউ ইকুইপমেন্ট অ্যান্ড মেডিক্যাল সাপ্লাইস” অনুষ্ঠানে ইউএস অ্যাম্বাসির পক্ষে ডেপুটি চিফ অফ মিশন মিজ মেগান বলডিন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসির কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করেন।অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পরিচালকগণ, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য...

অধ্যাপক লেখক ও গবেষক মরহুম এম আর মাহবুব এর আজ ৫৫ তম শুভ জন্ম দিন

অক্টোবর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর এর নির্বাহী পরিচালক  অধ্যাপক লেখক ও গবেষক এম আর মাহবুব ১৫ অক্টোবর ১৯৬৯ এর পিতৃনিবাস নরসিংদী জেলার মনােহরদী উপজেলার চর আহম্মদপুরে গ্রামে সৃষ্টিশীল এই মহান মানুটি জন্মগ্রহণ করেন।তাঁর মাতা রহিমা বেগম, বাবা হারিস উদ্দিন।সহধর্মিণী আল মুননাহার লিপির সাথে তিনি ১৯৯৫ সালের ৫ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন।তাদের একমাত্র কন্যা মাহী।লেখাপড়া করছেন এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়–সাগরদী,ঢাকা সিটি কলেজ ও জগনাথ বিশ্ববিদ্যালয়–ঢাকা।ব্যবস্থাপনা শাস্ত্রে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর।কর্মজীবনের শুরুটা, সাংবাদিকতার মাধ্যমে। কিছুদিন অধ্যাপনার কাজে নিয়ােজিত ছিলেন।শিক্ষকতা করেন ড. আব্দুল মান্নান মহিলা কলেজে।সাহিত্য-সংস্কৃতির একজন অনুরাগী ছিলেন তিনি।তিন দশকের বেশি সময় ধরে তিনি ইতিহাস, ভাষা আন্দোলনের ওপর...

বেলাবতে তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সমাবেশ

অক্টোবর ২১, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর বেলাবতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যায় সাজা বাতিল, মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আসার পরিবেশ তৈরি করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত।আমলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার আমলাব বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।আমলাব ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য   এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিহি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী স্বেচ্ছসেবক বিষয়ক সহ-সম্পাদক, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।  আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন যারা দেশনায়ক তারেক রহমানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা...

ফায়ার সার্ভিসকে ১১টি স্পেশাল লেডারের গাড়ি দিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়

অক্টোবর ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।১৯ অক্টোবর সকাল ১১টায় ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা...

পাকিস্তানে শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদ, বিক্ষোভে উত্তাল লাহোর, শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ

অক্টোবর ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ ধর্ষণের প্রতিবাদে পাকিস্তানের গুরুত্বপূর্ণ প্রদেশ লাহোরে শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভের মুখে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।এখন পর্যন্ত বিক্ষোভে জড়িত থাকায় রাওয়াল পিন্ডিতে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।লাহোর থেকে গ্রেফতার করা হয়েছে ৩৮০ জন শিক্ষার্থীকে।পুলিশ বলছে, ১৪৪ ধারা ভঙ্গ করায় তাদের গ্রেফতার করা হয়েছে।পুলিশের দাবি, এই ঘটনায় কোন ভূক্তভোগী অভিযোগ করেনি এবং সরকার এই ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূল তথ্য প্রকাশের জন্য দায়ী করছে।বিক্ষোভ লাহোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি রাজধানী ইসলামাবাদের পাশ্ববর্তী রাওয়ালপিন্ডি শহরেও ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের দাবি করছে কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখার চেষ্ঠা করছে।এর আগে, এক শিক্ষার্থীকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা বিক্ষোভ...

রাজশাহী মহানগরীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

অক্টোবর ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে গত ১৯ জুলাই ২০২৪ নগরীর ভূবনমোহন পার্কের সামনে বিএনপি’র দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় এজাহার এক নামীয় আসামি গ্রেপ্তার হয়েছে।গ্রেপ্তারকৃত আসামি মো: সাব্বির ইসলাম খান অয়ন (৩৫)।সে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেমখাঁ পানবর এলাকার মৃত নিজামুল ইসলাম খান অথেলের ছেলে।গতকাল  ১৯ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ দুপুর সোয়া ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া থানার নিউ মার্কেট এলাকা থেকে আসামি সাব্বিরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...