রবিবার ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীর পদ্মায় অবাধে চলছে মা ইলিশ শিকার

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ  রাজশাহী:- সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর চারঘাট ও বাঘা এলাকায় রাজশাহীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার।শুধু এই এলাকায় নয়, পদ্মার উজানের গোদাগাড়ী থেকে ভাটি রাজশাহী হয়ে বাঘা পর্যন্ত এলাকাজুড়ে পদ্মায় চলছে মা ইলিশ শিকার।প্রশাসন দায়সারা ভাবে নিষেধাজ্ঞার কথা প্রচার করলেও নদীতে নেই কার্যকর পদক্ষেপ বা অভিযান।ফলে বেপরোয়া ভাবে পদ্মায় চলছে মা ইলিশ নিধন কার্য্যক্রম।সরকার গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সরকার ইলিশ ধরা ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে।কিন্তু সরকারী সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রকাশ্যে নদীতে চলছে মাছ আহরন ও বিক্রি।এছাড়া বিভিন্ন পাড়া মহল্লায় ফেরি করে চলছে ইলিশ বিক্রি।অভিযোগ রয়েছে, মৎস্য কর্মকর্তারা মানুষ দেখানো ঢাকঢোল পিটিয়ে ইলিশ শিকার না করতে প্রচারণা চালাচ্ছে; কিন্তু নেই কার্যকর অভিযান। মাঝে...

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে ৫ কিলোমিটার রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার(২৫অক্টোবর) সকাল সাড়ে ৭টায় পদ্মাপাড়ের মুক্তমঞ্চ, নভোথিয়েটর ও আইবাধ মোড় হয়ে পুনরায় ক্তুক্তমঞ্চে এসে শেষ হয়।৫ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতায় প্রায় এক হাজার রানার অংশ নেন।এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ও সিটি কর্পোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।অনুষ্ঠানে দৌড় প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার মেডেল পরিয়ে দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,...

সমুদ্র বন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত, ৬ অঞ্চলে বৃষ্টির আভাস

অক্টোবর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদী-বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৩ নম্বরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৩টার (২৫ অক্টোবর) দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে...

ডিবি পরিচয়ে নবকলি গাড়ী থামিয়ে ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও স্বর্ণ লুট, আটক-১

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নবাবগঞ্জ:- ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে কেরানীগঞ্জ নবকলি পরিবহনের গতিরোধ করে এক যাত্রীর কাছ থেকে ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকালে দিনদুপুরে এ দুর্ধর্ষ লুটের ঘটনা ঘটে।এ ঘটনায় ১জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।ভুক্তাভোগী যাত্রী ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের বাসিন্দা রামপ্রসাদ বান্দুরা বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী।তিনি ‘রামপ্রসাদ অলংকার বিতান’ এর মালিক।ব্যবসায়ী রামপ্রসাদ জানান, বুধবার ঢাকার তাতী বাজারে স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ নিয়ে নবকলি পরিবহনে বান্দুরা আসছিলেন তিনি।বিকেল সাড়ে ৪টার দিকে গাড়িটি ঢাকা-বান্দুরা সড়কের মরিচা এলাকায় আসা মাত্র তিনটি মোটরসাইকেলে ৬জন দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে রামপ্রসাদকে জোরপূর্বক গাড়ি...

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে দোহারে বিপ্লবী ছাত্রজনতার গণ-জমায়েত।

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নবাবগঞ্জ:-রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চ্প্পুুর পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে ঢাকার দোহারে গণজমায়েত কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা।বুধবার সকালে কর্মসূচির শুরুতে জয়পাড়া কালেমা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী।এসময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিসহ ‘স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’ ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবে’ ইত্যাদি স্লোগান দেওয়া হয়।পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লটাখোলা করমআলী মোড়ে সংক্ষিপ্ত পথ সভা করেন আন্দোলনকারীরা।পথসভায় বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনাকে পুনর্বাসনের জন্য রাষ্ট্রপতি ষড়যন্ত্র করছেন।শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মিথ্যাচার করে তার পদে থাকার বৈধতা হারিয়েছেন। দ্রুত...

চালুর প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো “কৃষিপণ্য স্পেশাল” ট্রেন

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রেল কতৃপক্ষের অদূরদর্শীতার জন্য,পন্য বিহিন "কৃষিপণ্য স্পেশাল" ট্রেন চালুর প্রথমদিনে রেলের লস ২ লাখ টাকা।২৬৮ টাকা আয় করতে, রেলের খরচ ২ লাখ টাকা।১২০০ লিটার তেল পুড়িয়ে ঢাকায় এলো ফাঁকা ট্রেন।ফলে"কৃষিপণ্য স্পেশাল" চালুর প্রথম দিনেই মুখ থুবড়ে পড়লো রেলওয়ে।অথচ সব্জী পরিবহনের জন্য ৩০০ কোটি টাকা খরচ করে ১২৫ টি এমন লাগেজ ভ্যান কিনেছে রেল।যদিও প্রতি বছর রেলের গড় লোকসান ২০০০ হাজার কোটি টাকা।কৃষিজাত পন্য স্বল্প খরচে, রাজধানি ঢাকায় যাবে।নমমাত্র পরিবহন খরচে কৃষিপন্য ঢাকায় বহন করবে বাংলাদেশ রেলওয়ে।এলক্ষ নিয়ে ২৩ অক্টোর বুধবার কৃষি স্পেশাল ট্রেন চালু করে রেলওয়ে।পশ্চিমাঞ্চলের ঈশ্বর্দী থেকে ছেড়ে আসা স্পেশাল ট্রেনটিপ্রথম দিনেই সবজি ছাড়াই ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।ঈশ্বরদীর স্থানীয় কৃষকেরা বলছেন, কৃষি স্পেশাল...

ঘূর্ণিঝড় ‘ডানা’র গতিপথ যেদিকে

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা নিম্নচাপে পরিণত হচ্ছে।নিম্নচাপটি ক্রমান্বয়ে শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় দানায় পরিণত হয়েছে।২৩ অক্টোবর বুধবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তি ৪-এ তথ্য জানানো হয়েছে যে,বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ অক্টোবর বুধবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৬৯৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের...

রাজশাহীতে ১৭ দিনে তিন অটোরিকশা চালক খুন, আটক-৩

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে চলতি অক্টোবর মাসের ১৭ দিনে তিনজন চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।এর মধ্যে দামকুড়ার ল’পাড়া ও পবার ভুগরোইল এলাকায় দুজনকে হত্যায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।তবে কাটাখালীতে অটোরিকশা চালক আলম হত্যার ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।পুলিশের ধারণা, হত্যাকাণ্ডগুলো ঘটেছে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে।সব হত্যাকাণ্ডের ঘটনা রাতেই ঘটেছে।পরে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সর্বশেষ ২১ অক্টোবর সোমবার পবার ভুগরোইল এলাকা থেকে হত্যাকাণ্ডের শিকার সিরাজুল ইসলামের (৬৫) মরদেহ কলাইয়ের খেতে চাপা দেওয়া মাটির নিচ থেকে উদ্ধার করে পুলিশ।রক্তাক্ত মরদেহে ছিল জখমের চিহ্ন। এর আগে সিরাজুলের থেকে ছিনতাই করা অটোরিকশা বিক্রিকালে জেলার গোদাগাড়ীতে জনতার হাতে আটক হন ফিরোজ আলী (১৯), মো. রাতুল হাসান...

রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার, সাইকেল উদ্ধার

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর দামকুড়া থানার শিতলাই তালুকদার পাড়া এলাকা থেকে বাই সাইকেল ছিনতাইয়ের অভিযোগে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: বিশাল (২০), মো: তানজীম আহমেদ (২০), মো: নাঈম হোসেন (২০) ও মো: সাঈদ হাসান শান্ত (২১)।বিশাল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো: রানার ছেলে, তানজীম একই থানার গোলজারবাগ গুড়িপাড়ার মো: ইলিয়াসের ছেলে, নাঈম হড়গ্রাম নতুনপাড়ার মো: রবিউল ইসলামের ছেলে, সাঈদ একই এলাকার মো: টুটুল শেখের ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২২ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ রাত ১০ টায় দামকুড়া থানার তালুক পাড়ায় চার ছিনতাইকারী দু'টি মোটর সাইকেলে এসে হাবিব নামক এক ব্যক্তির বাই সাইকেল ছিনতাই করে কর্ণহার থানার সল্লাপাড়ার দিকে...

উত্তরাতে ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত

অক্টোবর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ গতকাল বুধবার রাজধানীর উত্তরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যানার এ জুলাই হত্যাকান্ডের দায়ে ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।উক্ত মিছিলে অংশগ্রহণ কারি ছাত্র-জনতা আইপিসিএস এর নিজস্ব প্রতিবেদক কে জানান, জুলাই এ ছাত্র জনতার উপর ছাত্রলীগ নেক্কার জনক হামলা চালিয়েছে এবং সারাদেশ এ চাঁদাবাজি সহ যে ত্রাসের রাজত্ব ছাত্রলীগ কায়েম করেছিলো তার পুণরাবৃত্তি যেন না ঘটে সেই জন্য ছাত্রলীগ কে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।তারা আরও বলেন, ছাত্রলীগ এর সদস্যরা দেশকে অশান্ত করতে বিভিন্ন ভাবে চক্রান্ত চালিয়ে যাচ্ছে কিন্তু জাগ্রত ছাত্র-জনতা কখনোই তাদের সফল হতে দিবে না।এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এ যানজট তৈরি হওয়ার শঙ্কা হলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম মিছিলটিকে সার্বিক সহযোগিতা...