শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ধর্ষকের ঠিকানা এ বাংলায় হবে না’’ কার্যকরেরাবিতে ধর্ষকের প্রতীকী ফাঁ’সি

মার্চ ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে প্রতীকী ফাঁসি ও দ্রোহের কবিতা পাঠ করে আন্দোলন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের পাশে ফাঁসির মঞ্চ তৈরী করে সেখানে প্রতীকী ফাঁসি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মারকে।মঙ্গলবার (১১মার্চ) বেলা ১২ টা হতে এই আন্দোলন শুরু হয়ে চলে দুপুর ১ টা পর্যন্ত।ফাঁসির মঞ্চ ঘিরে শিক্ষার্থীরা সমবেত হন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, শুধু আছিয়া নয় বর্তমানে দেশে বিভিন্ন জায়গায় ধর্ষণসহ নানা অপরাধে দেশে অস্তিতিশীল হয়েছে।আমরা চাই ধর্ষকের আসামীর ১৫ দিনের মধ্যে তদন্ত এবং ৩০ দিনের মধ্যে বিচারকার্য শেষ করা।রাষ্ট্র যে ১৮০ দিনের বিধান রেখেছে তা প্রত্যাখান করছি কেননা এই সময়ে অন্যকিছু ইস্যু চলে আসবে এবং এটা ধামাচাপা...

অটোরিকশায় নারীকে যৌন হেনস্তাকারী রানাকে আটক

মার্চ ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় নারীকে হেনস্তাকারী মাসুদ রানাকে (৪২) নওগাঁ থেকে আটক করা হয়েছে।গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (মহানগর গোয়েন্দা পুলিশ) অভিযান চালিয়ে তাকে আটক করে।আজ বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত রানা রাজশাহী নগরীর কেশবপুর এলাকার বাসিন্দা। জানা গেছে, গত ১১ মার্চ বিকেলে অটোরিকশায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গি করে এক নারীকে হেনস্তা করেন রানা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রানাকে আটকের দাবি ওঠে।এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটকের জন্য নগরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে...

রাজনৈতিক আশ্রয়ে আবেদ আলীর দুর্নীতি আড়ালের চেষ্টা

মার্চ ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক মো. আবেদ আলীকে ঘিরে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ারঅভিযোগ উঠেছে।অভিযোগ রয়েছে, দীর্ঘ কর্মজীবনে তিনি নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদ গড়ে তুলেছেন।জানা গেছে, শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিকুল ইসলামের বাড়িতে লজিং থেকে লেখাপড়া করেন আবেদ আলী।২০০৭ সালে শফিকুল ইসলামের সুপারিশে শিক্ষা বোর্ডে মাস্টার রোলে পিয়ন হিসেবে চাকরি পান।২০১০ সালে চাকরি স্থায়ী হওয়ার পর ২০১৩ সালে সেকশন অফিসার থেকে সহকারী বিদ্যালয় পরিদর্শক পদে পদোন্নতি পান।এরপর থেকেই বোর্ডে নিজের প্রভাব বাড়াতে থাকেন আবেদ আলী। অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব একটি সিন্ডিকেট গড়ে তোলেন, যা অনুমোদন, স্বীকৃতি নবায়ন, অ্যাকাডেমিক কার্যক্রম অনুমোদন, টেন্ডার কমিশনসহ বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করত। সাধারণ...

আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, আতঙ্কে নগরবাসি

মার্চ ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশের অন্যতম শিক্ষা ও শান্তির নগরী হিসেবে পরিচিত রাজশাহী এখন অপরাধের নগরীতে পরিণত হচ্ছে। সাম্প্রতিক সময়ে নগরীতে আশঙ্কাজনক হারে চুরি, ডাকাতি, ছিনতাই, জবরদখল, ধর্ষণ ও সহিংসতার ঘটনা বেড়ে গেছে। গণপরিবহন, রিকশা যাত্রী থেকে শুরু করে সাধারণ পথচারী— কেউই ছিনতাইকারীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। নগরীর নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভঙ্গুর হয়ে পড়েছে যে, ছিনতাইকারীদের কবলে পড়ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, আইনজীবী ও নারীরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এখন সাধারণ মানুষই আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে।এমন পরিস্থিতির মধ্যেই রাজশাহীতে শুরু হয়েছে আসন্ন ঈদুল ফিতরের কেনাকাটা। প্রতি বছর নগরীর বিপণি বিতানগুলোতে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে...

মোহনগঞ্জে গাঁজাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মার্চ ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল বাশার ওরফে বাদশা (৫১) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানিয়েছে-  বাদশার বিরুদ্ধে ১২টি মাদকের মামলা রয়েছে।আজ সোমবার দুপুরে  তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে সকালে পৌর শহরের দেওথান গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেপ্তার বাদশা মোহনগঞ্জ পৌরশহরের দেওথান গ্রামের বাসিন্দা।ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।বাদশা একজন কুখ্যাত মাদক কারবারি।তার বিরুদ্ধে আরও ১২টি মাদকের মামলা রয়েছে।   IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা। ...

ডাকাতির কবলে জামায়াত নেতারা

মার্চ ১১, ২০২৫

নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঔল এলাকায় ভয়াবহ ডাকাতির শিকার হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী শাখার নেতারা। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাস থামিয়ে ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৯০ হাজার টাকা ও একাধিক মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ সূত্রে জানা গেছে, জামায়াত নেতারা ঢাকায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন শেষে রাজশাহী ফেরার পথে এই হামলার শিকার হন। যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাঔল এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের মাইক্রোবাস লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। শব্দ শুনে চালক গাড়ির চাকা ফেটে গেছে ভেবে তা রাস্তার পাশে দাঁড় করান।এ সময় ৭-৮ জনের একটি ডাকাত দল ধারালো অস্ত্র, রামদা, হাসুয়া, ডেগার ও লোহার রড নিয়ে হামলা চালিয়ে গাড়িতে থাকা সবাইকে জিম্মি...

দিনাজপুরে রাবার ড্যাম কাজে না আসায় বিপাকে কৃষকরা

মার্চ ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর সদর উপজেলার আত্রাই ও সাঁইতাড়া নদীতে স্থাপিত রাবার ড্যাম দুটি শুষ্ক মৌসুমে সেচের জন্য কার্যকর ভ‚মিকা রাখতে পারছে না।নদীতে পর্যাপ্ত পানি না থাকায় অন্তত আড়াই হাজার হেক্টর জমিতে বোরো চাষ ব্যাহত হচ্ছে।কৃষকেরা বিকল্প হিসেবে গভীর ও অগভীর নলক‚প দিয়ে সেচ দিতে গিয়ে অতিরিক্ত ব্যয়ের মুখে পড়ছেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স‚ত্রে জানা যায়, ভ‚গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচের অভাবে দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার বহু জমি অনাবাদি থাকত।কৃষক ও জেলেদের সুবিধার্থে ২০০১ সালে কাঁকড়া নদীতে ৮ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সাঁইতাড়া রাবার ড্যাম এবং ২০১৩ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে আত্রাই-কাঁকড়ার মোহনপুর এলাকায় মোহনপুর রাবার ড্যাম নির্মাণ করা হয়।স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোহনপুর রাবার ড্যামের দুটি...

নেত্রকোনা জেলা প্রেসক্লাব নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিল

মার্চ ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ১৫ মার্চ দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি,সাধারন সম্পাদকসহ ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধি প্রার্থীরা রোববার জেলা প্রেসক্লাব মিলনায়তনে সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন।জানা যায়,জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (সাংবাদিক কোঠায়) সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সাংবাদিক জাহিদ হাসান,সাধারন সম্পাদক পদে জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম.কিবরিয়া চৌধুরী হেলিম, দিলওয়ার খান,একেএম আব্দুল্লাহ,মনিরুজ্জামান মহসিন, হানিফ উল্লাহ আকাশ,যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাত নাজু ও সোহান আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো.আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে সুজাদুল ইসলাম ফারাস, মনোরঞ্জন সরকার,মোজাহিদুল ইসলাম সবুজসহ প্রার্থীরা জেলা প্রেসক্লাব...

ধর্ষকের ফাঁসির দাবিতে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মার্চ ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষা বর্জন করে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।এ সময় তারা ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবি জানান।রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।তারা মিছিল নিয়ে কয়েকটি সড়ক হয়ে ছাত্রীদের হলের সামনে দিয়ে প্যারিস রোড হয়ে বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের মহাসড়কে যান। এ সময় সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেলে সব ধরনের বড় যানবাহন নগরীর খড়খড়ি বাইপাস হয়ে চলাচল শুরু করে।এ সময় তারা ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, দর্শকের ফাঁসি চাই’, ‘আমার সোনার বাংলায়, দর্শকের ঠাঁই না ‘,...

ক্ষমতাচ্যুদের টার্গেট অপারেশন ডেভিল হান্টে’র গ্রেপ্তার ২০ হাজার

মার্চ ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অব্যাহত অবনতির মুখে 'অপারেশন ডেভিল হান্ট' নামের সেনা-পুলিশের বিশেষ অভিযান শুরু করা হয়েছিল এক মাস আগে।৮ মার্চ শনিবার যখন এই অভিযানের এক মাস পুরো হচ্ছে, তখন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্য কতটুকু পূরণ হয়েছে, তা নিয়ে চলছে নানা হিসাব-নিকাশ। অভিযান চলার মধ্যেই একের পর এক ডাকাতি, প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, গণপিটুনি দিয়ে হত্যা, ধর্ষণ, 'তৌহিদী জনতার' ব্যানারে বিভিন্ন অনুষ্ঠানে বাধা, মব সৃষ্টি করে বাড়িঘরে হামলা-লুটপাট, এমনকি পুলিশের ওপর হামলার মতো ঘটনাও ঘটতে দেখা গেছে।এর মধ্যেই আবার ঝিনাইদহ-কুষ্টিয়া অঞ্চলে চরমপন্থিদের তৎপরতা বাড়তে শুরু করেছে।"এসব ঘটনায় কমে আসার পরিবর্তে মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক অনেকক্ষেত্রে আরও বেড়েছে বলেই আমরা জানতে পারছি,"জেলায় জেলায় অভিযান চলানোর পরও দেশের আইনশৃ্ঙ্খলা...