মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক শিল্পমন্ত্রী এবং নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং তার স্ত্রী নাদিরা মাহমুদের বিরুদ্ধে দুটি মামলা করেছে।অভিযোগ রয়েছে, তারা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং ১০২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
মঙ্গলবার (০৮ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সরকারি কর্মচারি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে এসব অর্থ উপার্জন করেছেন।দুদক আরও জানায়, তাদের তদন্তে সন্দেহজনক ১৩টি ব্যাংক হিসাবে লেনদেনের তথ্য পাওয়া গেছে, যা উল্লিখিত সম্পদের সঙ্গে অসঙ্গতিপূর্ণ।এছাড়া, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের প্রভাব খাটিয়ে তার স্ত্রী নাদিরা মাহমুদের...
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মদনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ওজিবুর রহমান (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার ওজিবুর রহমান নেত্রকোনার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।আজ বুধবার সকালে ময়মনসিংহ র্যাব-১৪, কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল কাজিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব জানায়, গত বছরের ২৫ অক্টোবর প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বের হন জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫)।রাতে বাড়ি না ফেরায় সকালে তাকে খুঁজতে বের হয় পরিবারের লোকজন।দুপুরে তারা খবর পান মদন উপজেলার বারড়ী বাজারে কালা মিয়ার ব্যবহৃত অটোরিকশাটি পড়ে আছে।
পরে...
এপ্রিল ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেবে সর্বমোট ১ লাখ ৮২ হাজার ৪১০ জন পরীক্ষার্থী।এর মধ্যে ছাত্র ৯২ হাজার ৬৭০ জন এবং ছাত্রী ৮৯ হাজার ৭৪০ জন।শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯৭ হাজার ৭০৮ জন, মানবিক বিভাগে ৮২ হাজার ৩৮৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১৭ জন রয়েছেন।পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৪৯ হাজার ৬৪৩ জন, অনিয়মিত ৩২ হাজার ৪৪৩ জন এবং জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩২৪ জন।
অনিয়মিত ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের মধ্যে এক বিষয়ের জন্য অংশ নেবে ১৮ হাজার ৭৫৩ জন, দুই বিষয়ের জন্য ৭ হাজার ৬৮০ জন, তিন বিষয়ের জন্য ২ হাজার ৪১৯ জন,...
এপ্রিল ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে, জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই বাদল মিয়ার শাবলের আঘাতে , বড় ভাই কাজল মিয়ার মৃত্যু হয়েছে।আজ ৪/৪/ ২০২৫ ইং রোজ শুক্রবার সকালে মনোহরদী উপজেলার চর মান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া ( গুইলের টেক) (৮নং ওয়ার্ড) গ্রামে এই ঘটনা ঘটে।নিহত কাজল মিয়া চর মান্দালিয়া ইউনিয়নের সাতপাড়া গ্রামের মৃত,আছির উদদীনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, সাতপাড়া গ্রামের বাসিন্দা বড়ভাই কাজল মিয়া ও ছোটভাই বাদল মিয়ার সাথে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল আজ সকালে এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে ছোট ভাই বাদল তার বড় ভাই কাজল মিয়াকে শাবল দিয়ে মাথায় আঘাত করে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত...
এপ্রিল ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোণা হাওর অধ্যুষিত জেলার বোরো ফসল রক্ষার ডুবন্ত বাধঁ নির্মাণে নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হলেও থেমে নেই দুর্নীতি।চলছে বাধঁ নির্মাণ কাজে হরিলুট ৭০,পার্সেন্ট কাজ শেষ হয়েছে দাবী করছেন কৃষকগণ। সরজমিনে গিয়ে দেখা যায় হাওরে আগাম বন্যার কবল থেকে ৪১ হাজার হেক্টর বোরো ফসল রক্ষা বাধেঁর জন্য ১১৯টি স্কিমের ১৪৭ কিলোমিটার ডুবন্ত বাধঁ সংস্কার কাজে নানা অনিয়মে কৃষক ও হাওর পারের মানুষের মাঝে তদন্তের দাবি উঠেছে।
পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বরত কর্মকর্তাদের যোগসাজসে বাধঁ নির্মাণ প্রজেক্ট শুরুতেই পিআইসিদের নামের তালিকায় অনিয়ম দেখা দিয়েছে। পিআইসিদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়ারও অভিযোগ রয়েছে।নেত্রকোণা জেলায় ১৯১ বাধঁ সংস্কার কাজ চলছে।এরমধ্যে খালিয়াজুরী উপজেলায়...
মার্চ ২৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- বগুড়ায় অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ২৪ মার্চ বিকেলে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সিদ্ধান্ত নেন।এ বিষয়ে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান উত্তরভূমিকে বলেন, ‘তারা কোনো অভিযানে যায়নি বা কাউকে জানিয়েও যায়নি। নিজেদের ইচ্ছায় গিয়েছে এবং সেখানে আটক হয়েছে।এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।বিকেলে আমি তাদের সাময়িক বরখাস্ত করেছি।এখন তদন্ত হবে, এরপর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বরখাস্ত হওয়া পাঁচ পুলিশ সদস্য হলেন- আরএমপির গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শাহিন মোহাম্মদ অনু ইসলাম, কনস্টেবল রিপন মিয়া, আবুল কালাম আজাদ, মাহবুব আলম ও বাশির আলী। এছাড়া, তাদের সঙ্গে থাকা মাইক্রোবাসচালক মেহেদী হাসানকেও...
মার্চ ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- সংস্কার চলমান প্রক্রিয়া।সংস্কার চলমান রেখেই নির্বাচন দেওয়া সম্ভব।নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক ফিরিয়ে আনতে হবে।তাই দ্রুত নির্বাচন দেন।বুধবার বিকেলে নেত্রকোনায় এক ইফতার মাহফিলে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানী। শহরের পুরাতন কালেক্টরেট মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
তিনি বলেন, যারা বিএনপিকে রাজনীতি থেকে সরানো করার চেষ্টা করেছে তারাই হারিয়ে গেছে।বিএনপি’র নেতা-কর্মীরা নিজের জীবন বাজি রেখে রাজনীতি করেছে, নির্যাতনের শিকার হয়েছে।তাদেরকে কিন্তু মানুষ এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে ড্যানী বলেন, দেশের সর্বস্তরের জনগণ আপনাদের সমর্থন দিয়েছে। সেই সমর্থন প্রত্যাহার করার সময় চলে...
মার্চ ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার চৌরগাছা গ্রামে অবস্থিত শুরা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক মসজিদ হিসেবে পরিচিত। প্রায় ৫৫০ বছর পুরনো এই মসজিদটি মুসলিম স্থাপত্যের অসাধারণ নিদর্শন হিসেবে স্বীকৃত। প্রতিদিনই নানা জেলা থেকে অসংখ্য দর্শনার্থী এবং মুসল্লিরা মসজিদটি দেখতে এবং নামাজ আদায় করতে এখানে আসেন।
প্রত্নতত্ত্ব বিভাগ সাইনবোর্ডে উল্লেখ করেছে, এটি ষোড়শ শতকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর আমলে (১৪৯৩-১৫১৮) নির্মিত। স্থানীয়ভাবে এটি শুরা মসজিদ, সৌর মসজিদ বা শাহ সুজা মসজিদ নামেও পরিচিত। যদিও মসজিদের নির্মাণ নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে, তবে প্রত্নতাত্ত্বিক গবেষণার মাধ্যমে এটিকে সুলতানি আমলের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে চিহ্নিত করা হয়েছে।চার ফুট উচ্চতার একটি প্ল্যাটফর্মের ওপর চুন-সুরকি, ইট এবং কালো...
মার্চ ১৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতু উদ্বোধন করা হয়েছে।১৮ মার্চ মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে এই সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।সংশ্লিষ্টরা জানিয়েছেন, সাড়ে তিন মিনিটের মধ্যেই যমুনা রেল সেতু অতিক্রম করবে ট্রেন।এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ আরও সহজ হবে।ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর-দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতুবন্ধন ডাবল লেনের এই সেতু উদ্বোধনে খুশি রেলযাত্রীরাও।
তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সুফল সহসাই মিলবে না যাত্রীদের।রেল সেতু নির্মাণ প্রকল্পের পিডি আবু ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, নতুন প্রকল্পের মাধ্যমে ডাবল লেনের রেললাইন তৈরি করা হবে।এর ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির...
মার্চ ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী থানার চাঞ্চল্যকর চঙ্গভান্ডা ডাকাতি মামলার রহস্য উন্মোচিত হয়েছে।দুই মাস আগে এই ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে মনোহরদী থানা পুলিশ।এ মামলার তদন্তে সাফল্য অর্জন করেন মনোহরদী থানার সিনিয়র এসআই মোহাম্মদ শহীদুজ্জামান ও তাঁর সহকর্মী পুলিশ সদস্যরা।এজাহারে নামীয় তিনজন আসামি ও অজ্ঞাত দুইজনের মধ্যে থেকে স্বর্ণের চেইন ও মোবাইল সেট উদ্ধার করা হয়।বিগত ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী বাদী হয়ে মনোহরদী থানায় ডাকাতি মামলা দায়ের করেন।পরবর্তীতে এসআই শহীদুজ্জামানের নেতৃত্বে অভিযানে বেরিয়ে প্রথমে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতা এলাকা থেকে পারভেজ নামে একজন আসামিকে সনাক্ত করা হয়।তার সঙ্গে অভিযান চালিয়ে শাকিব নামে আরেক আসামিকে আটক করা হয়, যার কাছ থেকে লুণ্ঠিত...