রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদী পৌরসভার সল্লাবাইদ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে একটি টিনশেড বিল্ডিং ঘর ভাঙচুর, দরজা-জানালা খুলে নিয়ে যাওয়া এবং কলাবাগান কেটে ফেলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় মনোহরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শহিদুল্লাহ (৫৫), মৃত সুরুজ আলীর ছেলে।অভিযোগে একই এলাকার মৃত হযরত আলীর ছেলে লোকমান হোসেন (৪৭)-কে অভিযুক্ত করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ ৪ শতাংশ জমিটি প্রথমে পৈত্রিক সূত্রে মালিকানা পান লোকমান হোসেন।পরে তিনি জমিটি অ্যাডভোকেট নয়ন মোল্লার কাছে বিক্রি করেন।
পরবর্তীতে নয়ন মোল্লা জমিটি তার স্ত্রী শিরিনা পারভীন রোজীর নামে হস্তান্তর করেন।এরপর শিরিনা পারভীন রোজীর কাছ থেকে সাব-কওলা দলিলের মাধ্যমে জমি এবং সেখানে থাকা দুই চালা টিনশেড বিল্ডিংটি ক্রয় করেন শহিদুল্লাহ।অভিযোগকারী দাবি করেন, বৈধ দলিলের মাধ্যমে তিনি...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- এক দেশ এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখায় কিউআর কোডের মাধ্যমে ক্যাশলেস ব্যাংকিং ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১২ জুলাই (রবিবার) বেলা ১১টায় উপজেলার সওদাগরপট্টিতে অবস্থিত ব্যাংকটির উপশাখা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।পুবালী ব্যাংক সেতাবগঞ্জ উপশাখা ব্যবস্থাপক মো. জাহিদুদ দৌলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার সহকারী পরিচালক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: পুবালী ব্যাংক দিনাজপুর শাখার এজিএম মো. সাইফুল ইসলামসেতাবগঞ্জ দোকান মালিক সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ শাহান, উপজেলা প্রকল্প...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীতে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।রোববার (১২ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্যও পাওয়া গেছে।আরএমপি সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক পৌনে ১১টার দিকে দামকুড়া থানা পুলিশের একটি দল মহানগরীর জোতরাবোন গ্রামে অভিযান পরিচালনা করে।এ সময় একই গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হকের ছেলে মো. মিলন হোসেন (৩৮)-কে আটক করা হয়।
পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিলন হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণার মোহনগঞ্জে নিয়োগ বাণিজ্য ও অন্যের জমি দখলের অভিযোগে ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়া একটি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের কার্যক্রম আবারও শুরু হয়েছে।এ অবস্থায় বিচারাধীন জমিতে বিদ্যালয়ের নির্মাণকাজ ও সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক ভুক্তভোগী।শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের পদাধিকারবলে সভাপতি আমেনা খাতুন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে গত ২৯ জুন ভুক্তভোগী মনিরা আক্তার শিল্পী এ অভিযোগ করেন।
অভিযোগে মনিরা আক্তার শিল্পী উল্লেখ করেন, পৌরশহরের সাতুর এলাকায় ৩০ শতাংশ জমি তাঁর বাবা-মা বৈধভাবে ক্রয় করেন।বাবার মৃত্যুর পর তাঁর মা, চার বোন ও এক ভাই উত্তরাধিকার সূত্রে জমিটির যৌথ মালিক হিসেবে...
জুলাই ১৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফলভাবে উটপাখির ডিম থেকে সুস্থ বাচ্চা ফুটানো সম্ভব হয়েছে।দিনাজপুরের পার্বতীপুর উপজেলার একটি বেসরকারি বিনোদন কেন্দ্র ‘দিনাজপুর মিনি চিড়িয়াখানা ও পার্ক’-এ এই ঘটনা ঘটে।কৃত্রিম প্রজনন প্রযুক্তির (ইনকিউবেটর) মাধ্যমে মোট ৭টি বাচ্চা ফুটলেও বর্তমানে ৬টি বাচ্চা সুস্থ রয়েছে, যাদের বয়স প্রায় দেড় মাস।গবেষক ও প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা এটিকে দেশের পোল্ট্রি শিল্প ও বাণিজ্যিক খামার সম্প্রসারণে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন।পার্ক কর্তৃপক্ষের তথ্যমতে, প্রায় সাড়ে তিন মাস আগে ঢাকা থেকে এক জোড়া উটপাখি আনা হয়।
পাখি দুটি ২৪টি ডিম পাড়ার পর সেগুলোকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।ডিম গুলোর মধ্যে ৫টি দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) জেনেটিকস...
জুলাই ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, উপকারভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় মনোহরদী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল, এমপি।সভায় সভাপতিত্ব...
জুলাই ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- জাতিসংঘের সাধারণ পরিষদে প্রতি বছর ৬ জুলাইকে বিশ্বব্যাপী ‘বিশ্ব পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালনের ঘোষণার পর, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এবারই প্রথম দিবসটি জাতীয়ভাবে উদযাপিত হয়েছে।উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ: সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দিনাজপুরের যৌথ আয়োজনে জেলায় ১ম জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় (কাঞ্চন-১) সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য...
জুলাই ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণা:- নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিল ও আর্থিক অনিয়মের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন এক সাংবাদিক।এ ঘটনায় নেত্রকোণা মডেল থানায় ১০-১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।অভিযোগকারী লুৎফর রহমান হৃদয় পেশায় সাংবাদিক।তিনি জাতীয় দৈনিক কান্ট্রি টুডে কেন্দুয়া ও দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকায় নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।অভিযোগপত্রে বলা হয়,গত ০২/০৭/২০২৬ তারিখ দুপুর আনুমানিক আড়াইটার দিকে নেত্রকোণা মডেল থানাধীন মুক্তারপাড়া সাকিনস্থ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অফিসে এ ঘটনা ঘটে।
লুৎফর রহমান হৃদয় অভিযোগে উল্লেখ করেন, নেত্রকোণা জেলা সাব-রেজিস্টার অফিসের নকল নবিশ হিসেবে কর্মরত বিবাদী সেলিম মিয়া মোটা অংকের টাকার বিনিময়ে দলিল ও বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত।এই সংক্রান্ত...
জুলাই ০৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে পরিচালিত ধারাবাহিক অভিযানে ৩০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।এর মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদকসংক্রান্ত মামলার ৩ জন এবং অন্যান্য মামলার ১৯ জন আসামি রয়েছেন।
গোয়েন্দা পুলিশ ও সংশ্লিষ্ট থানার সদস্যরা সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন।অভিযানের মাধ্যমে অপরাধীদের...
জুলাই ০৬, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- বাঙ্গালীর আবহমান সংস্কৃতির অন্যতম এক ঐতিহ্য ‘ঝুড়ির নাড়ু’।কালের বিবর্তনে এই লোকজ খাদ্যশিল্পটি প্রায় বিলুপ্তির পথে বসলেও, দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রত্যন্ত গ্রাম ‘নলদিঘী মাটিয়ান’-এ এখনো টিকে রয়েছে এর গৌরবময় ঐতিহ্য। তবে বর্তমান বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি এবং কাঁচামালের চড়া মূল্যের কারণে লোকসানের মুখে পড়েছেন এই শিল্পের কারিগরেরা।ফলে বাধ্য হয়ে অনেকেই এই পৈতৃক পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।নলদিঘী মাটিয়ান গ্রামে প্রায় ১০০টি পরিবারের বসবাস, যার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ পরিবারের প্রধান আয়ের উৎস এই ঝুড়ির নাড়ু তৈরি।
সরজমিনে গ্রামটিতে গিয়ে দেখা যায়, নারী-পুরুষ নির্বিশেষে ভোর থেকেই ব্যস্ত হয়ে পড়েন নাড়ু তৈরির কাজে।প্রথমে আতপ চালের আটা থেকে বিশেষ প্রক্রিয়ায় ‘ঝুড়ি’ তৈরি করে তা সেদ্ধ করা হয়।এরপর...