রবিবার ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা

অক্টোবর ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ নদীবিধৌত বাংলায় স্নিগ্ধ শরতের আগমনী বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও চিরচেনা রূপে সেজেছে প্রকৃতি।উত্তরের জেলা দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে জেগে উঠেছে এক অপরূপ কাশফুলের শুভ্র সাম্রাজ্য।শহর থেকে কিছুটা দূরে নদীর ওপর নির্মিত বাঙ্গীবেচা সেতু সংলগ্ন বিস্তীর্ণ চরাঞ্চল জুড়ে যেন সাদা মেঘের ভেলা নেমে এসেছে মাটির বুকে।এটি এখন জেলার সর্ববৃহৎ ও অন্যতম প্রধান আকর্ষণীয় কাশবনে পরিণত হয়েছে।সরেজমিনে বাঙ্গীবেচা সেতু এলাকায় গিয়ে দেখা যায়, নদীর শান্ত জল আর মৃদু বাতাসের দোলায় দুলছে মাইলের পর মাইল বিস্তৃত ধবধবে সাদা কাশফুল। শরতের পড়ন্ত বিকেলে সূর্যের সোনালী আভা যখন এই ফুলের ওপর পড়ে, তখন তৈরি হয় এক মায়াবী ও অপার্থিব পরিবেশ।বিকেল ৪টার পর থেকেই এখানে দর্শনার্থী ও আলোকচিত্রীদের ভিড় বাড়তে থাকে।তরুণ-তরুণী থেকে শুরু করে নানা বয়সী মানুষ...

১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় প্রতারক শাকিল গ্রেপ্তার

অক্টোবর ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে ১০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় প্রতারক শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করেছে এসআরবি।তাকে বুধবার রাতে মনোহরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।বৃহস্পতিবার তাকে চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করে এসআরবি।গ্রেপ্তারকৃত শাকিল উপজেলার চালাকচর ইউনিয়নের হাফিজপুর গ্রামের কাজী নজরুল ইসলাম বাদশাহর ছেলে। জানা যায়, চালাকচর ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার রোকেয়া আক্তারের স্বামী জাকির হোসেন চালাকচর বাজারে ভাড়া দোকানে ব্যবসা করবেন।দোকানের  মালিক সাজ্জাদ আলী বাহার দোকান বিক্রি করে দিবে জানালে জাকির হোসেন দোকান কেনার জন্য ১৮ লাখ টাকা দেয়।কিন্তু বাহার দোকান বুঝিয়ে দেয় না, আবার টাকা ফেরত...

মনোহরদীর রাকিব রহমানের রেস্তোরাঁ পেল ব্রিটেনের ‘কারি লাইফ অ্যাওয়ার্ড’

অক্টোবর ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার সন্তান রাকিব রহমানের মালিকানাধীন যুক্তরাজ্যের হুইচার্চের ‘স্পাইস হেভেন’ রেস্তোরাঁ ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বর্ষসেরা রেস্তোরাঁর স্বীকৃতি অর্জন করেছে।দীর্ঘ ২৫ বছরের গ্রাহক-আস্থা, ধারাবাহিক মানোন্নয়ন এবং মেনুতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে রেস্তোরাঁটি এ পুরস্কার পেয়েছে।রাকিব রহমান মনোহরদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেকের ছেলে।গত ৪ অক্টোবর রোববার লন্ডনের পার্ক লেনের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জমকালো আয়োজনে ‘কারি লাইফ অ্যাওয়ার্ডস ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিবিসির উপস্থাপক ও সাংবাদিক জন কে এবং লক্ষ্মী গোপাল।যুক্তরাজ্যের কারি শিল্পের বিভিন্ন খাতে অবদান রাখা রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে প্রতিষ্ঠান ও...

রাজশাহীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ জন

অক্টোবর ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চারজন ওয়ারেন্টভুক্ত আসামি, সাতজন মাদক মামলার আসামি এবং আটজন অন্যান্য মামলার আসামি।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।আরএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের মেয়েদের ফাইনালে চীনের দুই খেলোয়াড়

অক্টোবর ১০, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহীতে চলমান ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ।বৃহস্পতিবার (৮ অক্টোবর) সেমিফাইনালে নিজ নিজ প্রতিপক্ষকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তাঁরা।শুক্রবার সকালে এই ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ সেটে চীনের জেনসি ডঙকে পরাজিত করেন।অন্য সেমিফাইনালে জিমো সঙ প্রথম সেটে ৬-০ ব্যবধানে জয় পান এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে ছিলেন। এ সময় কোমরের চোটের কারণে তাঁর প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা চালিয়ে যেতে না পারায় অবসর নেন।ফলে ফাইনালে ওঠেন জিমো সঙ।মেয়েদের এককের ফাইনালে দুই চীনা খেলোয়াড়ের লড়াই ঘিরে টুর্নামেন্টে আগ্রহ তৈরি হয়েছে।ফাইনাল নিয়ে জিমো সঙ জানান, তাঁরা নিজেদের সেরাটা দিয়ে খেলতে...

নেত্রকোণা বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাথে জেলার ইলেকট্রনিক ও প্রিন্টমিডিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণা বিশ্ববিদ্যালয় (নেত্রবি)'র উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান এর সাথে নেত্রকোনা জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (০৬ অক্টোবর) সকাল ১১টায় টিটিসি কনফারেন্স রুমে (অস্হায়ী ক্যাম্পাস নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) জনসংযোগ দপ্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড.মোঃ খালেদ উজ্জামান বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি,শিক্ষা কার্যক্রমের পরিধি ও মানোন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ এমদাদুল হক,জনসংযোগ...

মাঠের অভাব ও প্রযুক্তির প্রভাব: দিনে দিনে আড়ালে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার অভাব এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের কারণে দিন দিন কমে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলার চর্চা।দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের ভার্ণাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা গেছে।স্থানীয় বাসিন্দাদের মতে, আগে নিয়মিত হাডুডু খেলার আয়োজন করা হলেও বর্তমানে মাঠের সংকোচন, বসতবাড়ি নির্মাণ এবং তরুণদের মোবাইল ফোন ও অনলাইন নির্ভরতার কারণে মাঠে খেলাধুলার উপস্থিতি কমে এসেছে।ভার্ণাপাড়া গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম জানান, আগে বিকেলের দিকে তরুণেরা হাডুডু খেললেও এখন তাদের সিংহভাগ সময় কাটছে মোবাইল ফোনে। প্রবীণ হাডুডু খেলোয়াড় মো. জাহেদুল ইসলাম ও মো. খলিলুর রহমান জানান, খেলার প্রতি আগ্রহ থাকলেও নিয়মিত মাঠ, সরঞ্জাম, প্রশিক্ষণ ও প্রতিদান না থাকায় এবং সামাজিক...

বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি বন্ধ

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে।কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুর উপজেলাসহ উত্তরাঞ্চলের আট জেলার মানুষ ভোগান্তিতে পড়েছেন।কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিট ও ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ হয়েছে।তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের সংস্কার করার জন্য ওভার হোলিং কাজ ২০২০ সালের নভেম্বর থেকে ৫ বছর ১১ মাস বন্ধ রয়েছে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, সোমবার (৫ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে প্রথম ইউনিট এবং মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫টা ৫ মিনিটে কেন্দ্রের তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কবলে...

দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ: হাসপাতালে ভর্তি ৫৮ জন, অধিকাংশ রোগী ঢাকাফেরত

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরে ডেঙ্গু রোগের সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।জেলা জুড়ে বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।এ বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যানুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও সেপ্টেম্বর ও চলতি অক্টোবর মাসে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে।এ পর্যন্ত জেলায় সর্বমোট ৬৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ বিষয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির জানান, ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালে তিনটি পৃথক ওয়ার্ড (নারী ও পুরুষ ডেঙ্গু ওয়ার্ড) চালু রাখা হয়েছে।গত চার দিনে এই হাসপাতালে নতুন করে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।বর্তমানে রোগীদের...

পুকুরে জলপরী দেখার গুজবের কল্প কাহিনীর সমাপ্তি ঘটালেন ইউএনও মাহমুদুল হাসান:

অক্টোবর ০৮, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীর একটি পুরোনো পুকুরে ‘জলপরী’ দেখার গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।চার- পাঁচদিন ধরে সেখানে ভিড় জমেছে হাজার হাজার মানুষের।উপজেলার একদরিয়া ইউনিয়নের আলালপুর গ্রামের কবির আহমেদ ভূঁইয়ার প্রায় ২০০ বছরের পুরোনো পারিবারিক পুকুরকে ঘিরে এ গুজব ছড়িয়েছে।এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে।কেউ কেউ ঘটনাটিকে ঘিরে নানা ধরনের কল্পকাহিনীও প্রচার করছেন।মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে জাল দিয়ে সবাইকে পুকুরে জলপরী নেই। জাল দিয়ে মাছ উঠেয়ে দেখিয়ে দেন দেখতে আসা সাধারণ মানুষকে।পুকুরটিতে সিলভার কার্পসহ স্থানীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ হয়।কয়েক দিন আগে পুকুরে সিলভার কার্প মাছের একসঙ্গে সাঁতার কাটার দৃশ্যকে কিছু মানুষ ‘জলপরী’ হিসেবে প্রচার শুরু করেন।এরপর...