বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ২২ আগস্ট

আপডেটঃ ১২:২৯ অপরাহ্ণ | আগস্ট ২০, ২০২৬

নিউজ ডেস্কঃ

আর মাত্র তিন দিন পর রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।আগামী ২২ আগস্ট রাজশাহী নগরীর ২২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন হবে।বিশ্বকাপ ফুটবলের আদলে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে রাজশাহীতে চলছে ব্যাপক প্রস্তুতি।স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জার কাজ চলছে।পাশাপাশি টুর্নামেন্টের প্রচার-প্রচারণাও জোরেশোরে চালানো হচ্ছে।জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আয়োজন সফল করতে ব্যস্ত সময় পার করছেন।

টুর্নামেন্টে রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দলসহ জেলার ৯টি উপজেলা ফুটবল দল অংশ নেবে।উদ্বোধনী দিন রাজশাহী সিটি করপোরেশনের মহানগর ফুটবল দল ও বাগমারা উপজেলা ফুটবল দল মুখোমুখি হবে।উদ্বোধনকে ঘিরে স্টেডিয়ামজুড়ে বেলুন, ফেস্টুন ও বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে সাজসজ্জার পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাজশাহী নগরী ও উপজেলার বিভিন্ন স্থানে টুর্নামেন্টের প্রচার-প্রচারণাও চলছে।রাজশাহী বিভাগীয় শহরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মোজাম্মেল হক ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তারা জানান, টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।প্রতিটি দলই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।