সোমবার ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোণায় জেলার সাংবাদিকদের জন্য ‘মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ শনিবার থেকে শুরু হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণ ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলবে।নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিমের সঞ্চালনায় প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহিদ হাসান।
এসময় পিআইবি’র প্রশিক্ষক এর সমন্বয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিভাবে তুলে...
অক্টোবর ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) মনোহরদী পৌরসভার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।অভিযানে বিভিন্ন সড়ক, আশপাশের ঝোপঝাড়, জমে থাকা ময়লা-আবর্জনা ও মশার বংশবিস্তারের সম্ভাব্য স্থান পরিষ্কার করা হয়।পাশাপাশি কোথাও পানি জমে না থাকে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা যায়—এ বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির আওতায় গত ১২ সেপ্টেম্বর থেকে আগামী ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম...
অক্টোবর ০৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের স্থানীয় বাজার গুলোতে শীতের আগাম সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম।গত সপ্তাহের তুলনায় কোনো কোনো সবজির দাম কেজিতে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত কমেছে।এতে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরলেও উৎপাদন খরচ ওঠা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।শনিবার (৩ অক্টোবর ২০২৬) দিনাজপুরের বাহাদুর বাজারসহ শহরের বিভিন্ন কাঁচাবাজারে গিয়ে সবজির এই দরপতনের চিত্র দেখা যায়।বাজার ঘুরে দেখা গেছে, শীতকালীন লালশাক, পালংশাক, মুলাশাক, বাঁধাকপি, ফুলকপি, শিম, মুলা, গাজর, টমেটো, শালগম, বিটরুট, ক্যাপসিকামসহ বিভিন্ন শাকসবজির সরবরাহ বেড়েছে।
আমদানি করা কাঁচামরিচ প্রতি কেজি ৯০–১০০ টাকা এবং দেশি মরিচ ১৩০–১৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২০–৩০ টাকা কম।আলু প্রকারভেদে ১৬–৩০ টাকা, পেঁয়াজ ৪০–৪৫ টাকা, বেগুন...