শনিবার ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

গৃহবধূ পরকিয়ার প্রেমের বলি, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা

অক্টোবর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুরের পার্বতীপুরে গৃহবধূ বাবলি আক্তারের (২৬) রহস্যজনক মৃত্যুর ঘটনায় স্বামী মো. রাজুর বিরুদ্ধে হত্যা মামলা অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্ররণ।বুধবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার সাহেবপাড়া (তেঁতুলতলা) এলাকায় গৃহবধূ বাবলির মৃত্যু, পরে তার মরদেহ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ।এ ঘটনায় মৃতার মামা মো. আতিকুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) পার্বতীপুর রেলওয়ে থানায় মামলা করেন।মামলাটি মামলা নং-১, তারিখ ০১/১০/২০২৬; দণ্ডবিধির ৩০২ ধারায় রুজু করা হয়েছে। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আমার ভাগ্নি মৃত বাবলী এবং আসামী রাজু, স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘদিন যাবৎ ঘর সংসার করে আসিতেছে।বিগত প্রায় দুই বছর যাবৎ পার্শ্ববর্তী জনৈক কাঞ্চি (২২) পিতা-হাসেম আলী, সাং-সাহেবপাড়া, থানা-পার্বতীপুর, জেলা-দিনাজপুর এর সহিত আসামী মোঃ রাজু...

বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের চতুর্থ বর্ষপূর্তিতে বিশেষ লটারি কুপন ড্র ২০২৬ অনুষ্ঠিত

অক্টোবর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাইপাস রোডে অবস্থিত বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিশেষ  লটারি কুপন  ড্র অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় বসন্ত বিলাস ফুড প্যারাডাইস প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ লটারি ড্র অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গুণী শিক্ষক অধ্যক্ষ নাজিম উদ্দীন।এ সময় বসন্ত বিলাস ফুড প্যারাডাইসের পরিচালক ও বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ খাইরুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সহ-সভাপতি তাজুল ইসলাম বাদল উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট শাহাদাত হোসেন ফরহাদ ও সাগরদী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ।সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭ জন

অক্টোবর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।অভিযানে ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৮ জন এবং অন্যান্য মামলায় ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

নেত্রকোণার কেন্দুয়ায় সাংবাদিকদের নিয়ে (পিআইবি) আয়োজিত ৩ দিনব্যাপী কর্মশালা শেষে সনদপত্র বিতরণ

অক্টোবর ০৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী মাল্টিমিডিয়া,এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’কর্মশালা শেষ হয়েছে।প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার কেন্দুয়া,মদন,আটপাড়া ও নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।গত (৩০ সেপ্টেম্বর) বুধবার কেন্দুয়া উপজেলা পরিষদ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ শুক্রবার (২ অক্টোবর) সমাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।তিন দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের আধুনিক সাংবাদিকতায় মাল্টিমিডিয়ার ব্যবহার,কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রয়োগ এবং তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট চেকিংয়ের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।পাশাপাশি সংবাদ সংগ্রহ,যাচাই-বাছাই ও পরিবেশনে প্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়েও আলোচনা করা হয়। সেখানে...