বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় প্রথমবার পরীক্ষামূলকভাবে ভিয়েতনাম জাতের ব্ল্যাক রাইস বা কালো ধান চাষ করা হয়েছে।উপজেলার ১ নম্বর নাফানগর ইউনিয়নের দিঘড়ী গ্রামের তরুণ উদ্যোক্তা রকিবুল হক নিজ উদ্যোগে এই চাষাবাদ করেছেন।কম পরিচর্যা ও খরচে ভালো ফলনের সম্ভাবনায় স্থানীয় কৃষকদের মাঝেও এই ধান চাষের আগ্রহ তৈরি হয়েছে।অনলাইনে ব্ল্যাক রাইস সম্পর্কে জানার পর রকিবুল হক এর চাষে উদ্বুদ্ধ হন।প্রাথমিকভাবে ৫৫০ টাকা দিয়ে এক কেজি চাল কিনে তা খেয়ে দেখার পর তিনি চাষের সিদ্ধান্ত নেন।
পরবর্তীতে অনলাইন থেকে ১ হাজার ১৫০ টাকায় দুই কেজি বীজ সংগ্রহ করে বীজতলায় চারা তৈরি করেন।পরিবারের কাছ থেকে পৈতৃক জমিতে চাষের অনুমতি না পেয়ে তিনি ২৪ হাজার টাকায় ৩৩ শতক জমি ইজারা নেন।গত ৯ জুলাই সেই জমিতে তিনি ব্ল্যাক রাইসের চারা রোপণ করেন।আগামী ১০ থেকে ১২ অক্টোবর এই...
সেপ্টেম্বর ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করেছে মনোহরদী থানা পুলিশ।গত সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদি এলাকার একটি কলাবাগান থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে সাইফুল ইসলাম (৪৫), অলিম উদ্দিনের ছেলে বিপ্লব (৪০), এবাদুল্লাহর ছেলে শফিকুল ইসলাম (৩০) এবং আবুল হোসেনের ছেলে সেলিম ভূইয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে, কীর্তিবাসদি গ্রামে স্থানীয় শ্যামল ঠাকুরের ভাড়াটিয়া কলাবাগানের ভেতর টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা চলছে।পুলিশ ঘটনাস্থলে...
সেপ্টেম্বর ২৩, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও বিজ্ঞান মেলায় সাফল্য অর্জন করেছে সপ্তম শ্রেণির ছাত্রী ছুবাইতাহ্ হাদিয়াহ্।প্রতিভা, নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের মাধ্যমে প্রায় ৩১ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নজরুল সংগীতে প্রথম, পল্লীগীতিতে দ্বিতীয় এবং বিজ্ঞান মেলায় প্রথম স্থান অর্জন করেছে সে।বিদ্যালয় সূত্রে জানা যায়, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়।এতে সংগীতের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন কার্যক্রমেও শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় নিজের মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে একাধিক বিভাগে পুরস্কার অর্জন করে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছুবাইতাহ্ হাদিয়াহ্।নজরুল সংগীতে প্রথম স্থান...