রবিবার ১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর উদ্যোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচির আওতায় উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনোহরদীর তারাকান্দী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।আয়োজকরা জানান, ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।কর্মসূচির আওতায় চারা বিতরণ করা শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো তারাকান্দী উচ্চ বিদ্যালয়, নোয়াকান্দি হাজি আলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এবং অর্জুনচর উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর সদস্যসচিব ও কৃষকদল কেন্দ্রীয়...
সেপ্টেম্বর ৩০, ২০২৬
নিউজ ডেস্কঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগর ইউনিয়নের ফুলপুর গ্রামে এক মুদি দোকানে হামলা, ভাঙচুর ও নগদ দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় দোকান মালিক মো. জানু মিয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপত্তাহীনতার শঙ্কায় আছেন বলে জানান।মঙ্গলবার সকাল ১২ টার দিকে ঘটনার সরেজমিনে গিয়ে এমন করুণ চিত্র দেখা গেছে।
ভুক্তভোগী জানু মিয়া ফুলপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে আব্দুল মতিনের ছেলে সাইফুল ইসলাম (৩৫)-এর নেতৃত্বে এরশাদ মিয়া (৩২), আল মামুন (৩০)সহ অজ্ঞাতপরিচয় ৪০-৫০ জন লোক দেশীয় অস্ত্র, দা ও লাঠিসোঁটা নিয়ে তাঁর মুদি দোকানে হামলা চালান।
এ সময় দোকানে ভাঙচুরের পাশাপাশি দুই লাখ নগদ টাকা ও মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।জানু মিয়ার দাবি, হামলাকারীরা...
সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
জন্মের পর থেকেই হার্টে একটি ছিদ্র নিয়ে বেড়ে উঠছে ১৩ বছরের শিশু জুয়েল মিয়া।বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তার শ্বাসকষ্টও।সামান্য হাঁটাচলাতেই কষ্ট,সারাক্ষণই যেন বুকের ভেতর অদৃশ্য এক চাপ।দরকার উন্নত চিকিৎসা,কিন্তু দিনমজুর বাবার সামর্থ্য যে তত দূর পৌঁছায় না।নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর গ্রামের বাসিন্দা জুয়েল মিয়া।তার বাবা নজরুল ইসলাম দিনমজুর।মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন।তাদের দুই সন্তানকে নিয়ে নানার বাড়ির একটি ছোট কুঁড়েঘরে কোনো রকমে দিন কাটছে।
অভাবের সংসারে সন্তানের চিকিৎসার ব্যয় যেন পরিবারের কাছে পাহাড় সমান বোঝা হয়ে দাঁড়িয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে ওই পরিবারে খোঁজ নিয়ে শিশুটির গুরুতর চিকিৎসা দরকার বিষয়টি সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।পরিবারের সদস্যরা জানান,জুয়েলের...
সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবনের সময় মো. মোখলেছুর রহমান নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৮ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।অভিযানকালে মোখলেছুর রহমানের সঙ্গে থাকা অবশিষ্ট দুই পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।মনোহরদী থানার এএসআই সোহানুর সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলমান থাকবে।মাদক নিয়ন্ত্রণে উপজেলা...
সেপ্টেম্বর ২৯, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।
...
সেপ্টেম্বর ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় শুরু হয়েছে আগাম জাতের আমন ধান কাটা ও মাড়াইয়ের কাজ।চলতি মৌসুমে ভালো ফলন হলেও বাজারে প্রত্যাশিত দাম না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকেরা।বিঘাপ্রতি উৎপাদন খরচের চেয়ে বিক্রিয়মূল্য কম হওয়ায় আর্থিক লোকসানের সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন তারা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ফুলবাড়ীতে ১৮ হাজার ১৫০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।এর মধ্যে আগাম জাতের ধানের আবাদ হয়েছে ১ হাজার ৬৫০ হেক্টর জমিতে, যা থেকে আনুমানিক ৮ হাজার ৪১৫ টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে।
৯০ থেকে ১১০ দিনে পেকে যাওয়া এই ধান কাটার পর ওই জমিতে আলু এবং পরবর্তীতে ভুট্টা চাষ করে থাকেন স্থানীয় কৃষকেরা।উপজেলার বিভিন্ন গ্রামের চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে...
সেপ্টেম্বর ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের বিষয়ে সরকারের গুরুত্বারোপের পর নরসিংদীর মনোহরদী পৌরসভাজুড়ে এখন বইছে নির্বাচনী হাওয়া।সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ ভোটারদের মধ্যেও চলছে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ।কে হচ্ছেন মনোহরদী পৌরসভার আগামী দিনের মেয়র এ প্রশ্নই এখন সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু।সম্প্রতি পৌরসভার নয়টি ওয়ার্ড ঘুরে রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও সংকট রয়ে গেছে।
নাগরিকদের প্রত্যাশা—এমন একজন জনপ্রতিনিধি, যিনি উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইভটিজিং ও আধিপত্য বিস্তারের রাজনীতি বন্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।এছাড়া একটি আধুনিক, নান্দনিক ও পরিচ্ছন্ন...
সেপ্টেম্বর ২৮, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ রুলিয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।গত ২৭ সেপ্টেম্বর রাত ৭টা ১০ মিনিটের দিকে চারঘাট থানার শিবপুর (এসকে বাদাল) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার রুলিয়া বেগম ওই গ্রামের মোঃ সমুন আলীর স্ত্রী।পুলিশ জানায়, রাজশাহী জেলা ডিবির এসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, শিবপুর গ্রামের জুলেখা বেগমের বাড়ির প্রধান ফটকের সামনে কাঁচা রাস্তায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে জেলা ডিবির পুলিশ পরিদর্শক মোঃ মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স রাত ৬টা ৪০ মিনিটে সেখানে...
সেপ্টেম্বর ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আগাম জাতের ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকেরা।ভালো ফলন ও বাজারের আশানুরূপ দাম পাওয়ার প্রত্যাশায় বিস্তীর্ণ মাঠজুড়ে সবজি পরিচর্যায় দিন কাটাচ্ছেন তারা।বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আগাম জাতের ফুলকপির ব্যাপক আবাদ লক্ষ্য করা গেছে।এর মধ্যে উল্লেখযোগ্য এলাকাগুলো হলো: নয় নম্বর সাতৌর ইউনিয়ন:প্রাণনগর, দোলুয়া ও ২৫ মাইল এলাকা।আট নম্বর ভোগনগর ইউনিয়ন: ভাবুকী ও বরতলী গ্রাম।নিজপাড়া ইউনিয়নের বিভিন্ন ব্লকের ফসলি জমি।বর্তমানে কৃষকেরা তাঁদের ক্ষেতে নিয়মিত সেচ প্রদান, সুষম সার প্রয়োগ এবং আগাছা পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।
মাঠে চাষ হওয়া প্রধান জাত গুলোর মধ্যে রয়েছে, রত্না বা রত্নাশা ৪৫ দিনী জাত, হোয়াইট মার্বেল, নিন্জা দোলুয়া এলাকার কৃষক রহিম উদ্দিন ক্ষেতের...
সেপ্টেম্বর ২৭, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে পুঠিয়া থানাধীন শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয় ও কলেজের সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন মহানগর রাজশাহীর বেলপুকুর থানার বাঁশপুকুরিয়া গ্রামের আসলাম হোসেনের ছেলে মো. লিটন হোসেন (২৭) এবং একই গ্রামের ইসহাকের ছেলে মো. আশরাফুল ইসলাম (৩৮)।
পুলিশ জানায়, মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ওই এলাকায় দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।পরে রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা...