মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে নব যোগদানকৃত জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত।

অক্টোবর ২৯, ২০২৩

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলা প্রশাসন হল রুমে অনুষ্ঠিত।নব যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বদিউল আলম মহোদয়ের আগমন উপলক্ষে গত ২৬শে অক্টোবর ২০২৩ ইং তারিখে এক মত সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভা সন্মানিত উপজেলা নির্বাহী অফিসার, জনাব মোঃ রেজাউল করিম মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান উদযাপিত হয়।সভায় আরও উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার বৃন্দ, জন প্রতিনিধি, শিক্ষক মন্ডলী, সম্মানিত বীর মুক্তি যোদ্ধা গন, রাজনৈতিক সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সন্মানিত সাংবাদিক বৃন্দ।মত বিনিময় সভা শেষে মনোনিত ব্যক্তি/প্রতিষ্ঠান কে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ঋণের চেক বিতরণ করেন।  IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...

দুর্গাপূজা উপলক্ষ্যে ৫ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

অক্টোবর ২২, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাঁচ দিন বন্ধ থাকবে দেশের দ্বিতীয় বৃহত্তম চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।শনিবার (২১ অক্টোবর) সকালে তথ্যটি নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ।তিনি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সোনামসজিদ স্থলবন্দরে শনিবার (২১ অক্টোবর) থেকে বুধবার (২৫ অক্টোবর) পর্যন্ত সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।এই পাঁচদিন বন্ধের মধ্যে রয়েছে মঙ্গলবার বিজয়া দশমী উপলক্ষ্যে সরকারি ছুটি।আগামী বৃহস্পতিবার বন্দরের যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।তবে বন্ধের এই পাঁচ দিন সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারত-বাংলাদেশে পাসপোর্টধারী ভ্রমণকারীদের যাতায়াত যথারীতি চালু...

শীতের বার্তা উত্তরের জনপদে

অক্টোবর ২১, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- ভোর থেকে শিশির ঝরা আর সকালে কুয়াশার চাদরে ঢাকা গ্রামীণ আবহ।সূর্যের আলোক ছটা আর দ‚র্বাঘাসে জমাট বাঁধা মুক্ত দানা-স্নিগ্ধ সকাল আর প্রভাতের সোনা রোদের উপস্থিতি জানান দিচ্ছে হেমন্তকাল।এমন অপ‚র্ব দৃশ্য হিমালয়ের পাদদেশ ঘেঁষা বৃহত্তর দিনাজপুর তথা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ উত্তরের জনপদে।ভোর থেকে টুপটাপ শব্দে ঝরছে শিশির বিন্দু আর দ‚র্বাঘাসে ডগায় মুক্তো দানার মতো জ্বল জ্বল করছে শিশির।শিশির বিন্দু যেন প্রকৃতির জমিনে টিপ পরিয়ে দিয়েছে।ভোর থেকে সকাল কুয়াশার আবহের গ্রামাঞ্চলের পথ-ঘাট।পাখির কলকাকলী আর সোনা মাখা রোদ যেন বলে দিচ্ছে হেমন্তের বার্তা।হেমন্তের স্নিগ্ধ সকাল প্রকৃতি জুড়ে সৃষ্টি করেছে নতুন আবহ।কুয়াশার চাদরে ঢাকা পথ-ঘাট, বিস্তীর্ণ ফসলের মাঠ। ফসলের মাঠ সেজেছে নতুন সাজে। দিগন্ত বিস্তৃত মাঠজুড়ে পাকা ধানের সোনালী আভা ছড়িয়ে...

রাজশাহী মহানগরীতে হারানো শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো আরএমপি ডিবি

অক্টোবর ১৮, ২০২৩

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ৩ বছর বয়সী তাসফিয়াকে ফিরে পেয়েছে তার মা।নিখোঁজ সন্তানকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা মা লাবনী।শিশুটি কুস্টিয়া জেলার ভেড়ামারা থানার ফয়জুল্লাপুর গ্রামের নীলচাঁদের মেয়ে।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার কেএম আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান ও তার টিম রাজশাহী মহানগর এলাকায় অভিযান ডিউটি করছিলো।এসময় তারা ডিবি অফিসের সামনে শিশুটিকে কান্নাকাটি করতে দেখে।পুলিশ পরিদর্শক মো: মশিয়ার রহমান শিশুটিকে কান্নাকাটির কারণ জিজ্ঞাসা করলে সে কিছু বলতে পারে না।তখন তিনি শিশুটিকে ডিবি অফিসে নিয়ে যান। সেখানে তাঁর সাথে বন্ধসুলভ...

মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সাথে আলোচনা সভা ও চারা গাছ বিতরণ।

অক্টোবর ১৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে শনিবার দুপুরে উপজেলার নারান্দি চীন-মৈত্রী কেন্দ্রের উদ্যোগে মনোহরদী উপজেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও চীন-মৈত্রী কেন্দ্রের পরিচালক বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সহ-সভাপতি মোহাম্মদ জাকির হোসেন,নরসিংদী জেলা বিএনপির নেতা সরওয়ার মৃধা সহ মনোহরদী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।আলোচনা সভা শেষে সাংবাদিকদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। IPCS News : Dhaka : তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...

রাজশাহীতে একই দড়িতে মা-ছেলের ঝুলন্ত লাশ

অক্টোবর ১০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর পুঠিয়ায় ঘরের তীরের সঙ্গে একই দড়িতে ঝুলতে থাকা মা ও শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।৮ অক্টোবর রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বানেশ্বর ইউনিয়নের মাইপাড়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।তারা হলেন ওই গ্রামের মোহাম্মদ আলী জয়ের স্ত্রী শান্তনা বেগম (২৮) এবং তার একমাত্র ছেলে জিহাদ (৫)।গৃহবধূর স্বামী মোহাম্মদ আলী জানান, তিনি দিনমজুরের কাজ করেন।বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ।অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন স্ত্রী ও ছেলের লাশ ঘরের তীরে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।পরে থানায় খবর দেওয়া হয়।তিনি বলেন, সকালে কাজে যাওয়ার সময়ও শান্তনার সঙ্গে স্বাভাবিক কথাবার্তা হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা জানি না। নিহত গৃহবধূর বড় বোন রোখসানা বেগম জানান, তাদের বাড়ি কাটাখালী...

পদ্মাসেতু দিয়ে ছুটবে ট্রেন,দক্ষিণাঞ্চলের মানুষ আনন্দিত, উদ্বেলিত, উচ্ছ্বসিত

অক্টোবর ০৮, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২৬ জুন সকাল ৬টা থেকে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে।বাকি ছিল রেল যোগাযোগ।সেই জল্পনা-কল্পনারও অবসান ঘটছে আগামী ১০ অক্টোবর।এর ফলেদক্ষিণ-পশ্চিমাঞ্চলের  সঙ্গে গোটা দেশের যোগাযোগ ব্যবস্থায় যোগ হচ্ছে নতুনমাত্রা।দিন যতই এগোচ্ছে তাদের ভেতর আনন্দ আর উদ্দীপনা ততই বাড়ছে।জানা গেছে—পদ্মা সেতু চালুর এক বছর দুই মাস পর আসছে সেই মাহেন্দ্রক্ষণ।১০ অক্টোবর ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হবে।ওই দিন নতুন এ রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের আওতায় ২০১৯ সালে ঢাকা থেকে যশোর পর্যন্ত প্রায় ১৭২ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণকাজ শুরু করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এর...

প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই।গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য: বৃক্ষপ্রেমী আখতার হামিদ

অক্টোবর ০৫, ২০২৩

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- সবাই বৃক্ষপ্রেমী হতে পারে না।এর জন্য প্রয়োজন স্বচ্ছ, ত্যাগী মনমানসিকতা।এমন মানসিকতাকে কাজে লাগিয়ে নিজের শখ প‚রণ করতেই ছুটির দিনে সরকারি চাকুরীজীবি আখতার হামিদ বিভিন্ন প্রকার গাছ রোপণ করে থাকেন।ফলে দিনাজপুরের মানুষ আখতার হামিদকে বৃক্ষপ্রেমী বলেন।নানা প্রজাতির গাছ, ফলদ-বনজ, সৌন্দর্য বর্ধক গাছ লাগানোই তার জীবনে সবচেয়ে বড় শখ। আখতার হামিদ দিনাজপুর শহরের উত্তর বালুবাড়ী এলাকায় বসবাস করেন।গাছ মানুষের বন্ধু।গাছ নানাভাবে আমাদের উপকার করে।খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি আমরা গাছ থেকে পাই।গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না।প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই।গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য। বৃক্ষপ্রেমী আখতার হামিদের সাথে কথা হলে তিনি বলেন, আমি সরকারী চাকরি করি তাই ছুটির দিনে বা অবসর সময় পেলেই...

রুট পরিবর্তন করে ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে পারাপার হবে ৬ ট্রেন

সেপ্টেম্বর ৩০, ২০২৩

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল প্রান্তকে উত্তর-পুর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করেছে ডুয়েল চ্যানেলের পদ্মা সেতু।এ সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটের নতুন নির্মিত দ্রুতগতির রেলপথ আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।ওই দিন ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ওপার যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।এর সাতদিন পর এই পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।প্রাথমিকভাবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে এই সেতু পাড়ি দিয়ে ওপার যাবে ৬টি যাত্রীবাহী ট্রেন।তবে এই ৬টি ট্রেনের একটিও নতুন নয়।রুট পরিবর্তন করে চলবে পশ্চিমাঞ্চলের ট্রেন গুলো।ট্রেনের রুট পরিবর্তন করতে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসানের কাছে একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। সেই প্রস্তাবনায় দেখা গেছে, ঢাকা-খুলনা-ঢাকা...

সাংবাদিক ইমরানের অসুস্থ পিতার পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও মোঃ শাহ আলম মিয়া।

সেপ্টেম্বর ২৭, ২০২৩

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় স্থানীয় সাংবাদিক ইমরান হোসেনের অসুস্থ পিতার পাশে দাঁড়ালেন মানবিক ইউএনও মোঃ শাহ আলম মিয়া।জানা যায়, সাংবাদিক ইমরান হোসেনের বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন।বর্তমানে অর্থনৈতিক অভাবে ঠিক মতো চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না সাংবাদিক ইমরানের পরিবারের পক্ষে।মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া সংবাদটিজানার পর তৎক্ষণাৎ খোঁজখবর নেন এবং সাথে সাথে তাকে আর্থিক সহায়তা দিয়ে সহযোগিতা করেন তিনি।এছাড়াও তিনি এই উপজেলায় যোগদান গ্রহণ করার পর থেকেই এক স্থান থেকে অন্য স্থানে ছুটে চলেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলে সমস্যার কথা জানতে চান এবং তা সমাধান করতে চেষ্টা করে যাচ্ছেন। তিনি উপজেলার প্রাথমিক বিদ্যালয় সহ হাট- বাজার কিংবা...