বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, লাল গালিচায় অভ্যর্থনা

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকায় পৌঁছেছেন। ড্রুকএয়ারের একটি ফ্লাইটে তিনি সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে লাল গালিচা সংবর্ধনায় বরণ করা হয়। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগমনের পর ভিআইপি লাউঞ্জে দুই নেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়, যেখানে তোবগে শুক্রবারের ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে সাময়িক সালাম মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ১৯ বার তোপধ্বনি এবং গার্ড অব অনারে সম্মান জানানো হয়। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।...

ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরল সংবিধানে

নভেম্বর ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ এক ঐতিহাসিক রায়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পূর্বের রায়কে সম্পূর্ণ অবৈধ ঘোষণা করেছে এবং সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনরুজ্জীবিত করেছে। বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন, যা আদালতের সর্বসম্মত সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়। প্রধান বিচারপতির সঙ্গে বেঞ্চে ছিলেন বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস. এম. ইমদাদুল হক, বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। রায়ের পর্যবেক্ষণে আদালত উল্লেখ করেন যে, পূর্বে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের যে রায় দেওয়া হয়েছিল তা ছিল কলঙ্কিত ও গুরুতর ত্রুটিপূর্ণ।...

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ৫৩ জুলাইযোদ্ধার গেজেট বাতিল

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রংপুর বিভাগে জুলাইযোদ্ধা হিসেবে অন্তর্ভুক্ত ৫৩ জনের গেজেট বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার (১৭ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করে তাদের নাম গেজেট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, যাচাই–বাছাই প্রক্রিয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈধতা প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধার মর্যাদা সংক্রান্ত পূর্বের ঘোষণা বাতিল করা হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর স্বাক্ষরিত এই আদেশে বলা হয়, গেজেট বাতিলের সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।সরকারি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে অভিযোগ ও তথ্য সংগ্রহের পর চূড়ান্ত যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। সেই প্রক্রিয়ার ভিত্তিতেই রংপুর বিভাগের মোট ৫৩ জনকে জুলাইযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনার পাশাপাশি...

নির্বাচনি প্রস্তুতি: সাত দলের সঙ্গে সংলাপ শুরু করল নির্বাচন কমিশন

নভেম্বর ১৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপ শুরু করেছে। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় পর্বের সূচনা হয়। নির্বাচনপূর্ব পরিবেশ তৈরি, রাজনৈতিক দলের মতামত গ্রহণ এবং নির্বাচনের নানামুখী প্রস্তুতি এগিয়ে নিতে কমিশনের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। দিনের প্রথম সেশন অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এই পর্বে জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি), ইনসানিয়াত বিপ্লব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণসংহতি আন্দোলন এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর প্রতিনিধি দলগুলো উপস্থিত ছিল। তাদের কাছ থেকে নির্বাচন সংক্রান্ত মতামত, উদ্বেগ এবং অংশগ্রহণের প্রস্তুতি সম্পর্কে বক্তব্য...

রাজধানীতে গণমিছিল: রায় দ্রুত কার্যকরের দাবিতে রাস্তায় এনসিপি

নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছে।সোমবার রায়ের প্রতিক্রিয়ায় দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আনুষ্ঠানিক দাবি জানানো হবে যাতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এক মাসের মধ্যে রায় কার্যকর করা হয়। তাঁর বক্তব্যে উল্লেখ করা হয়, নিরাপত্তা উপদেষ্টা বর্তমানে ভারত সফরে আছেন এবং তিনি যেন হাসিনাকে নিয়ে দেশে ফেরেন এ দাবি তাঁরা জানাতে চান। একই সঙ্গে তিনি অভিযোগ তোলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের অন্যান্য নেতারা ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত’ এবং তাঁদের বিচারের প্রক্রিয়া যেন নির্বাচনের পরেও থেমে না যায়। সাবেক আইজিপির সাজা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, চৌধুরী মামুনের শাস্তি তাঁদের প্রত্যাশা পূরণ করেনি। তিনি দাবি করেন, রাজসাক্ষী হলেও তাঁর আরও কঠোর সাজা হওয়া উচিত...

রায় নয়, ইতিহাসের নতুন অধ্যায়ের পথে দেশ—নজর এখন কার্যকরের দিকে

নভেম্বর ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ সোমবার মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই দেশের সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়ার ঢেউ। দুপুরের পর থেকেই ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রামে অসংখ্য ব্যবহারকারী নিজেদের অনুভূতি জানিয়ে পোস্ট দিতে শুরু করেন। কেউ লিখিত মন্তব্যে, কেউ ভিডিও বা ছবি শেয়ার করে আবার কেউ মিম ও স্যাটায়ারের মাধ্যমে রায়ের প্রতি নিজেদের অবস্থান তুলে ধরেন। নানা হ্যাশট্যাগ ব্যবহার করে উচ্ছ্বাস, হতাশা, ক্ষোভ ও ন্যায়বিচারের প্রত্যাশা প্রকাশ পাচ্ছে। #হাসিনা, #ট্রাইব্যুনাল, #ফ্যাসিস্ট এবং #হ্যাংহাসিনা হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকেই প্রতিক্রিয়া জানান। জুলাই আন্দোলনের কর্মীদের পেজগুলোতেও একের পর এক পোস্ট দিয়ে রায়কে ন্যায়ের পুনঃস্থাপনের মুহূর্ত হিসেবে চিহ্নিত করা হচ্ছে।শহীদ ও আহতদের পরিবারের...

হাসিনার পতন আল্লাহর গজব: ইসির সংলাপে কাদের সিদ্দিকী

নভেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী রোববার যে বক্তব্য দিয়েছেন, তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি সোজাসাপ্টা ভাষায় বলেন, শেখ হাসিনার পতনে বিএনপি, জামায়াত কিংবা নতুন কোনো রাজনৈতিক শক্তির ভূমিকা নেই; বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির প্রতিক্রিয়ায় এসেছে। তার এই ব্যাখ্যা দেশের রাজনীতিতে নতুন ব্যাখ্যা তৈরি করলেও, কাদের সিদ্দিকীর বক্তব্যের ভঙ্গি ছিল দৃঢ় ও স্পষ্ট। সংলাপের শুরুতেই তিনি নির্বাচন কমিশনকে তাদের সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক অবস্থান সম্পর্কে স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, তফশিল ঘোষণার পর নির্বাচন কমিশনই রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, যার সিদ্ধান্ত সরকারসহ অন্য সব প্রতিষ্ঠানকে...

হাসিনা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি মামুন

নভেম্বর ১৭, ২০২৫

নিউজ ডেস্কঃ সোমবার সকাল সাড়ে আটটার দিকে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এই মামলার প্রধান আসামি হিসেবে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে,...

আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গড়তে কমিশনের প্রতিশ্রুতি

নভেম্বর ১৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, কমিশনের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে সব দলই সমানভাবে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পান। তিনি দলীয়ভাবে আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, খুব শিগগিরই নির্বাচন সামনে চলে আসছে এবং এটিকে গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে সব পক্ষের সহযোগিতা জরুরি।সকালের সেশনটি শুরু হয় সাড়ে ১০টায়। প্রথম ধাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামীক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি এবং বাংলাদেশ...

সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে শনিবার সকালে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশসহ পাঁচটি দেশের শীর্ষ আলেমরা অংশ নিচ্ছেন। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিকে কেন্দ্র করে আয়োজিত এ মহাসম্মেলনে যোগ দিতে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে উদ্যানে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা ফজলুর রহমান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, পাকিস্তানের বেফাকুল মাদারিসের মহাসচিব মাওলানা হানিফ জালন্ধরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ...