বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আওয়ামী লীগ এখন ফেসবুকভিত্তিক প্রতিবাদী দল-শফিকুল আলম

নভেম্বর ১৫, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটি ফেসবুকভিত্তিক প্রতিবাদী দলে পরিণত হয়েছে, যার মাঠে বাস্তব সাংগঠনিক শক্তি খুবই কম। শনিবার সকালে নিজের ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন এবং দুই প্রধান দলের অবস্থান নিয়ে মন্তব্য করেন।তিনি লিখেছেন, তিনটি সাম্প্রতিক ঘটনা তার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে। বরং সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তার বক্তব্যে বিএনপির প্রার্থী ঘোষণা প্রসঙ্গটি ছিল উল্লেখযোগ্য। তিনি বলেন, দলটির মনোনয়ন ঘোষণাকে ঘিরে ব্যাপক আশঙ্কা ছিল যে বিদ্রোহ ও বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে। অনেকে মনে করেছিলেন শত শত নেতা সিদ্ধান্ত না মেনে বিক্ষোভে নামবেন এবং...

ভারতীয় আধিপত্য ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিতে চায় এনসিপি

নভেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান ও লক্ষ্য স্পষ্ট করেছে। দলটির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি একটি প্রতিনিধিত্বমূলক, ভারতীয় আধিপত্যবিরোধী ও ফ্যাসিবাদমুক্ত সংসদ চায় যে সংসদ হবে সম্পূর্ণ বাংলাদেশপন্থি।রোববার রাতে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত কুমিল্লা মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলার এনসিপি নেতাকর্মীদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে দলটি সরে গেছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি নিজের রাজনৈতিক বিশ্বাস হারিয়েছে। তিনি বলেন, “যারা বিএনপির বর্তমান পরিবেশে থাকতে অস্বস্তি বোধ করছেন, তাদের আমরা এনসিপিতে স্বাগত জানাই। আমরা তাদের...

আওয়ামী লীগের ‘লকডাউন’ ঠেকাতে ঢাকায় কঠোর নিরাপত্তা, মাঠে সর্বোচ্চ সতর্কতা

নভেম্বর ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির এক জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, ওইদিন কেউ যদি লকডাউন কর্মসূচি বাস্তবায়নের নামে মাঠে নামে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হবে। বৈঠকে আগামী কয়েক দিন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সদস্য মোতায়েনের নির্দেশও দেওয়া হয়। উপস্থিত কর্মকর্তাদের জানানো হয়, কর্মসূচিকে কেন্দ্র করে যেকোনো ধরনের অস্থিতিশীলতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা কমিটির পরবর্তী বৈঠক মূলত মঙ্গলবার হওয়ার কথা ছিল, কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি...

নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সতর্ক থাকুন- এ্যানির আহ্বান

নভেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশে এখন নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, জনগণ ভোটের অপেক্ষায় আছে। এই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার আদায় করে নিতে চায়। তাই নির্বাচিত সরকার ও প্রতিনিধিত্বশীল প্রশাসন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। শনিবার (৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বিএনপি ও মহিলা দলের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে দেশের বাইরে নির্যাতিত জীবনযাপন করছেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন, সেখানে তাকে নানা নির্যাতনের মধ্য দিয়ে রাখা হয়েছিল, যার ফলে...

৮ জেলা প্রশাসক পদোন্নত হয়ে যুগ্মসচিব পদে, ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

নভেম্বর ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ দেশের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের রদবদল এনেছে সরকার। আটজন জেলা প্রশাসককে (ডিসি) পদোন্নতি দিয়ে যুগ্মসচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে নতুন জেলা প্রশাসক নিয়োগ পেয়েছেন ১৫ জেলায়। শনিবার (৮ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে, সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে খাদ্য মন্ত্রণালয়ে, নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদকে স্বাস্থ্য সেবা বিভাগে, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে, বগুড়ার জেলা প্রশাসক...

জাহানারা আলমের অভিযোগ: নির্বাচক মঞ্জুরুল ইসলাম নীরবতা ভেঙে মন্তব্য

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের নারী ক্রিকেটে নতুন বিতর্কে উত্তাল। সাবেক অধিনায়ক জাহানারা আলম সম্প্রতি দাবি করেছেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন সময়ে দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছিলেন।অভিযোগের বিষয়ে মঞ্জুরুল ইসলাম তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন। বর্তমানে চীনে থাকা মঞ্জুরুল আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে বলেছেন, “সবই মিথ্যা অভিযোগ। দলের অন্য সদস্যদের সঙ্গে কথা বললেই সত্য জানা যাবে।” তিনি আরও জানিয়েছেন, তিনি বিসিবি বা রাষ্ট্রীয় কোনো তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত আছেন। মঞ্জুরুল নিজের ফেসবুকে একটি বিস্তারিত পোস্টে লিখেছেন, “বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে জাহানারা আলম আমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এরপর থেকে দেশ-বিদেশের সাংবাদিক এবং শুভাকাঙ্খীরা আমার বক্তব্য জানতে চাচ্ছেন। আমার...

ভিআইপি আসনে ফের খালেদা, মাঠে জামায়াতও প্রস্তুত

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় রাজনৈতিক মাঠে সরব আলোচনা শুরু হয়েছে। বিএনপি প্রার্থী হিসেবে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ঘোষণার পর থেকেই জেলার রাজনীতিতে নতুন উত্তাপ দেখা দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি হওয়ায় বগুড়া বরাবরই বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তবে এবার সেই ঘাঁটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে জামায়াতে ইসলামী।বগুড়া-৭ আসনটি গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত। দলীয়ভাবে এটি বিএনপির ‘ভিআইপি আসন’ হিসেবে পরিচিত, কারণ এখান থেকেই একাধিক বার প্রার্থী হয়েছেন খালেদা জিয়া। যদিও তিনি কখনো এ আসনের সাংসদ হিসেবে দায়িত্ব নেননি, প্রতিবারই আসনটি ছেড়ে দিয়েছেন উপনির্বাচনের জন্য। তবু স্থানীয় নেতাকর্মীরা এই আসনকে জিয়া পরিবারের উত্তরাধিকার বলেই মনে করেন। স্বাধীনতার পর থেকে মূল নির্বাচন...

আওয়ামী সরকারের সময়কালে লুকানো ঋণ জালিয়াতি এখন প্রকাশ্যে

নভেম্বর ০৮, ২০২৫

নিউজ ডেস্কঃ ব্যাংক খাতে অস্থিরতা বেড়েই চলছে। আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসন শেষে দেশের ব্যাংক খাত এখন গভীর সংকটে পড়েছে। দীর্ঘদিনের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও রাজনৈতিক প্রভাবের কারণে ব্যাংকগুলোর আর্থিক স্থিতি ভেঙে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে মূলধনের ওপর।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের জুন শেষে দেশের ২৪টি ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ ৫৫ হাজার ৮৬৬ কোটি টাকা, যা তিন মাস আগেও ছিল প্রায় এক লাখ ১০ হাজার কোটি। অর্থাৎ, মাত্র তিন মাসেই ঘাটতি বেড়েছে ৪৫ হাজার কোটি টাকার বেশি। নতুন করে এনআরবিসি ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক মূলধন ঘাটতির তালিকায় যোগ হয়েছে, তবে বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে এসেছে। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান আলী হোসেন প্রধানিয়া বলেন, গত বছরের ডিসেম্বরেও...

পিনাকী ভট্টাচার্যের বাড়ির দরজায় আগুন দেওয়ার অভিযোগ; পুলিশ তদন্তে

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ফ্রান্সে বসবাসকারী ইউটিউবার ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যের বগুড়ার বাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি দরজায় আগুন লাগানোর অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ নভেম্বর) রাত সাড়ে ২টার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকার আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন ‘শ্যামাপাখি’ নামের বাড়ির প্রবেশদ্বারে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে ঘটনার বিবরণ দেয়ার পাশাপাশি তিনি পরিবারের নিরাপত্তার দাবি জানান এবং দায়ীদের ধরার আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, বাড়িতে তাঁর বৃদ্ধা মা থাকেন—এ ধরনের আক্রমণের সাহস কার হয় তা জনগণ বিচার করবে। তিনি ক্ষোভভরা ভাষায় জানিয়েছেন, এ ঘটনার উদ্দেশ্য রাজনৈতিক, তবে তাকে কোনোভাবে স্তব্ধ করা যাবে না।স্থানীয়দের কিছুজনের ধারণা, দুই যুবক মাদক সেবন করে চলে যাওয়ার সময় দরজায় পত্রখানি বা অন্য কোনো উপকরণ ফেললে...

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া, আসছেন হবিগঞ্জ-১ থেকে প্রার্থী হিসেবে

নভেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের রাজনীতিতে আবারও চমক এনে আলোচনায় এসেছেন অর্থনীতিবিদ ও রাজনীতিক রেজা কিবরিয়া। দীর্ঘদিন নানা রাজনৈতিক মঞ্চে সক্রিয় থাকার পর এবার তিনি যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন তিনি। বুধবার বিষয়টি নিশ্চিত করে রেজা কিবরিয়া বলেন, “আমি ইতোমধ্যে বিএনপিতে যোগ দিয়েছি এবং প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেছি। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে যোগদানের অনুষ্ঠান হবে। আমার লক্ষ্য হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা।”তিনি স্মরণ করিয়ে দেন, “২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসন থেকে ধানের শীষ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম।”তবে এ বিষয়ে বিএনপির একাধিক...