বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মহালছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৩টি দোকান, ক্ষতি কোটি টাকায়

নভেম্বর ০৫, ২০২৫

নিউজ ডেস্কঃ খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ব্যস্ত বাণিজ্যকেন্দ্র মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতের আঁধারে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। মঙ্গলবার (৪ নভেম্বর) গভীর রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, হঠাৎ আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বাজারের কাঁচা দোকানগুলো জ্বলে ওঠে। মহালছড়িতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় খবর পেয়ে খাগড়াছড়ি জেলা সদর থেকে দমকল কর্মীরা এসে অভিযান শুরু করে। দীর্ঘ পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জাকের হোসেন বলেন, “আগুন লাগার সময় পুরো বাজার অন্ধকারে ছিল— দোকানগুলো বন্ধ, আর তীব্র বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন ছিল। প্রাথমিকভাবে ধারণা করছি, বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুনের সূত্রপাত হয়।”তিনি আরও জানান, এলাকাটিতে পানির কোনো উৎস...

৪ দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী বৃহস্পতিবার (৬ নভেম্বর) চার দিনের সরকারি সফরে তার নিজ জেলা পাবনায় যাচ্ছেন।বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সফরসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ঢাকা থেকে হেলিকপ্টারযোগে পাবনায় পৌছাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।এরপর জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।পরে সেখানেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।পরদিন শুক্রবার (৭ নভেম্বর) আরিফপুরে পিতা-মাতার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। এরপর তিনি আত্মীয়-স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।এরপর শনিবারও (৮ নভেম্বর) সার্কিট হাউজে নিকট আত্মীয়দের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।রাতে সেখানেই থাকবেন তিনি।সফরের শেষ দিন রোববার (৯ নভেম্বর) সার্কিট হাউজে গার্ড অব...

বিএনপি-জামায়াত থেকে দূরত্ব নয়, সংস্কারপন্থীদের সঙ্গে ঐক্য চায় এনসিপি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি ও জামায়াতের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দূরত্ব সৃষ্টি হয়েছে—এমন মন্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “সংস্কারের পক্ষে যারা অবস্থান নেবেন, তাদের সঙ্গে এনসিপির হৃদ্যতা বজায় থাকবে। আর যারা সংস্কারের বিরোধিতা করবেন, তাদের সঙ্গে রাজনৈতিক দূরত্ব স্বাভাবিকভাবেই তৈরি হবে।”শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা এনসিপির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “এক-এগারো থেকে শুরু করে ফ্যাসিবাদী সময় পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি হবে, এবং সেই যাত্রায় এনসিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”তিনি...

নয় মাস পর খুলল সেন্ট মার্টিন দ্বীপ, পর্যটনে নতুন নিয়মের কড়াকড়ি

নভেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর আজ (শুক্রবার) থেকে আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে এবার ভ্রমণ করতে হলে মানতে হবে সরকারের ১২টি কঠোর নির্দেশনা। এসব শর্ত মেনে চললে আগামী জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক দ্বীপে যেতে পারবেন।কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম জানান, সেন্ট মার্টিনের নাজুক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার যে ১২টি নির্দেশনা দিয়েছে, তা এবার কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।নিরাপত্তার স্বার্থে এবার টেকনাফ নয়, কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে পর্যটকবাহী জাহাজ সোজা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দ্বীপে পৌঁছাবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মহিবুল ইসলাম বলেন, এখন থেকে পর্যটকদের অনলাইনে ট্যুরিজম বোর্ডের অনুমোদিত ওয়েব পোর্টালের...

বৃষ্টি হতে পারে আরও দুই দিন, তারপর কমবে তাপমাত্রা

অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ ঘূর্ণিঝড় ‘মন্থা’ এখন আর আগের মতো শক্তিশালী নেই। ভারতের ছত্তিশগড়ে প্রবেশের পর এটি নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যদিও ঝড়টি দুর্বল হয়ে গেছে, তবুও এর প্রভাব এখনও রয়ে গেছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গজুড়ে।বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মন্থার প্রভাবে বৃহস্পতিবার রাজধানীসহ দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টি হতে পারে। বিশেষ করে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকায় আবহাওয়া কিছুটা পরিবর্তনশীল ছিল। দিনের শুরুটা রোদে ভরা থাকলেও সকাল সাড়ে ৯টার পর থেকেই আকাশে ঘন মেঘ দেখা যায়। আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, “রাজধানীর আশপাশে ইতোমধ্যে হালকা বৃষ্টি শুরু হয়েছে। মন্থার প্রভাবেই এই বৃষ্টি হচ্ছে।”আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, মন্থার পাশাপাশি আরব সাগরেও...

জুলাই সনদ বাস্তবায়নে চরম বিভক্তি, অনিশ্চয়তায় জাতীয় রাজনীতি

অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ফের জটিল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। জাতীয় ঐকমত্য কমিশনের প্রকাশিত সুপারিশে মতবিরোধ দেখা দিয়েছে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিএনপি, জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, তাদের দেওয়া নোট অব ডিসেন্ট বা আপত্তিগুলো চূড়ান্ত প্রস্তাবে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে কমিশনের প্রতি আস্থা কমে যাচ্ছে বলে মনে করছে তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বুধবার যমুনায় এক সভায় বলেন, নির্বাচন বানচালের জন্য ভেতর-বাহির উভয় দিক থেকে বড় শক্তি কাজ করছে। তাই ঝড়-ঝঞ্ঝা যাই আসুক, সরকারকে তা অতিক্রম করে নির্বাচন সম্পন্ন করতে হবে।অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষায়, তারা যেসব বিষয়ে একমত ছিলেন না, সেখানে নোট অব ডিসেন্ট যুক্ত...

ফার্মগেট দুর্ঘটনার পর আগারগাঁও-শাহবাগ রুটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

অক্টোবর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ ফার্মগেট এলাকায় বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল। বুধবার রাত সোয়া নয়টা থেকে এ অংশে ট্রেন চলাচল বন্ধ থাকে।ডিএমটিসিএল জানায়, দুর্ঘটনাস্থলের কাছাকাছি এলাকায় সামান্য কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। এ সময় মতিঝিল থেকে শাহবাগ এবং উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল আংশিকভাবে চলাচল অব্যাহত ছিল।রাতেই মেট্রোরেল কর্তৃপক্ষ দ্রুত মেরামত কার্যক্রম সম্পন্ন করে। বৃহস্পতিবার সকাল থেকে আগারগাঁও–শাহবাগ অংশসহ পুরো রুটে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়।তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলের ওপর দিয়ে ট্রেনগুলো এখনো ধীরগতিতে চলাচল করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত...

দুই কোটি টাকা ক্ষতিপূরণের দাবি, হাইকোর্টে রুল জারি

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় হাইকোর্ট রুল জারি করেছেন। আদালত জানতে চেয়েছেন, কেন নিহত ব্যক্তির পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না। পাশাপাশি মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থার সার্বিক ত্রুটি ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও আইনজীবী তানভীর আহমেদ।আদালত নির্দেশনায় বলেছেন, মেট্রোরেলের কাঠামোগত নিরাপত্তা ও বিয়ারিং প্যাডের মান যাচাই করে ৩০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষজ্ঞ এই কমিটিতে সড়ক ও জনপথ বিভাগ, রাজউক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড...

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতীয় পার্টির বিচার করা: এনসিপি আহ্বায়ক

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির বিচার দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করার ভূমিকা পালন করছে এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি এখন প্রকাশ্যে বলছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়। এই বক্তব্যের মাধ্যমে তারা প্রমাণ করেছে, তারা আওয়ামী লীগের সহযোগী দল হিসেবে কাজ করছে। বিগত ১৬ বছরে আওয়ামী লীগের গুম, খুন ও দমননীতিকে তারা বৈধতা দিয়েছে। তাই এই দলের বিচার হওয়া উচিত, এবং তা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।”তিনি আরও বলেন, “আমরা আশঙ্কা করছি, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনী প্রক্রিয়াকে ভণ্ডুল করার চেষ্টা করবে। তাদের সঙ্গে...

৪ কোটি টাকার প্রকল্পে ঘুষের অভিযোগ, ইউএনও–পিআইও পাল্টাপাল্টি বক্তব্য

অক্টোবর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর-কাবিখা প্রকল্পের প্রায় ৪ কোটি টাকার বাস্তবায়নকে ঘিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিমের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এই দ্বন্দ্বে এখন উপজেলা প্রশাসনে উত্তেজনা বিরাজ করছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপজেলার ১১ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পিআইও রেজাউল করিমের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন। তারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও জমা দিয়েছেন। চেয়ারম্যানদের অভিযোগ, ২০২৪-২৫ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং কাবিখা/কাবিটা প্রকল্পে অনুমোদনের আগে পিআইও রেজাউল করিম ২৫ শতাংশ ঘুষ দাবি করেছেন। পাশাপাশি সরকারি নিয়মের বাইরে ১৫ শতাংশ ভ্যাট-আয়কর এবং প্রতিটি প্রকল্পের জন্য...