মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিতর্কিত মন্তব্যে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে শোকজ

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে নোটিশটি প্রকাশ করা হয়। গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে দলের ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’-এ অংশ নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচনে জয় পেতে প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। তার বক্তব্যে বলা হয়, “যার যার এলাকায় প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে। গ্রেফতার, মামলা...

ফ্যাসিস্ট সরকারের পতনের পরও দুর্নীতিবাজদের দাপট বিটিভিতে বহাল

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ ১৫ মাস আগে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হলেও রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভিতে এখনো রয়ে গেছে তার দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের প্রভাব। বিভাগীয় তদন্ত, গোয়েন্দা সংস্থার প্রতিবেদন এবং দুদকের অনুসন্ধানে সুস্পষ্ট দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেও রহস্যজনক কারণবশত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। কোটি কোটি টাকার অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকা ব্যক্তিরা বিটিভির গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে প্রভাব বিস্তার করে চলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানান, বিটিভিতে এখনো এমন একটি চক্র সক্রিয় রয়েছে যারা পতিত সরকারের পলাতক প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রেখে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের ঝুঁকি তৈরি করেছে। অভিযোগ রয়েছে—তথ্য মন্ত্রণালয় ও বিটিভির কিছু উচ্চপদস্থ কর্মকর্তা ‘ম্যানেজ’ করেই এসব দুর্নীতিবাজ কর্মকর্তা তদন্তের বাইরে থাকছেন। এনএসআই, দুদক...

প্রবাসীদের ভোট নিয়ে বিশেষ বৈঠক: প্রথমবার সরাসরি যুক্ত জাইমা রহমান

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে বিএনপির একটি ভার্চুয়াল সভায় যোগ দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ অনলাইন বৈঠকের একটি ৩৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে বক্তব্য রাখেন তিনি।সভায় বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল। ভিডিওতে জাইমা রহমান উপস্থিতদের ধন্যবাদ জানিয়ে বলেন, কষ্ট করে সভায় যুক্ত হওয়া এবং কাজ করার জন্য তিনি সবাইকে সম্মান জানাচ্ছেন। তিনি জানান, আলোচনায় বেশ কয়েকটি বিষয়ে মতবিনিময় হয়েছে এবং রিজভী ও পাভেল নোট নিয়েছেন।বিষয়গুলো কেন্দ্রীয়ভাবে পর্যালোচনা করে কীভাবে...

নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতায় পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা চাইল ইসি

নভেম্বর ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, কমিশনের একমাত্র লক্ষ্য হলো জাতিকে একটি ‘বিশ্বাসযোগ্য নির্বাচন’ উপহার দেওয়া, আর তা সম্ভব হবে সব পক্ষের সহযোগিতার মাধ্যমে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপ শুরু হয় নির্বাচন কমিশনের উদ্যোগে।উদ্বোধনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন পর্যবেক্ষকদের কমিশনের ‘সহযোগী শক্তি’ হিসেবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, একটি সফল নির্বাচন আয়োজন কমিশনের দায়িত্ব হলেও তা বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বিত সহযোগিতা। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নির্বাচন প্রক্রিয়াকে আরও উন্নত করার প্রতি প্রতিশ্রুতি ব্যক্ত করেন...

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি নেতাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আশাবাদ

নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর একটি হোটেলে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। রোববার (২৩ নভেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। বৈঠকের মূল আলোচনায় ছিল দুই দেশের পারস্পরিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং রাজনৈতিক সহায়তার ভবিষ্যৎ সম্ভাবনা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল জানান, ভুটানের প্রধানমন্ত্রী প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়া জ্বালানি, কৃষি, শিল্প, গার্মেন্টস ও স্বাস্থ্য খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।তিনি বলেন, ভুটান বাংলাদেশে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে আগ্রহী এবং আগামীতে যেই সরকারই...

এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের জরুরি তৎপরতা

নভেম্বর ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। রবিবার রাত আনুমানিক ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং জরুরি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়েছে। চিকিৎসা বোর্ডের সদস্য ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এফএম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে। তিনি বলেন, বেশ কিছুদিন ধরেই তিনি ঘন ঘন অসুস্থ হচ্ছিলেন এবং এবার একাধিক জটিলতা একসঙ্গে দেখা দিয়েছে। তার আগে থেকেই হৃদরোগজনিত সমস্যা থাকায় পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। হার্টে স্থায়ী পেসমেকার ও স্টেন্ট থাকার পাশাপাশি ‘মাইট্রোস্টেনোসিস’ নামক একটি কন্ডিশন আগে থেকেই রয়েছে। এসব কারণে চেস্ট ইনফেকশন শুরু হওয়ায় তার...

২৩ নভেম্বর ঢাকার দিনব্যাপী কর্মসূচি

নভেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকায় রোববারের সকাল শুরু হয়েছে নানা রাজনৈতিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে। বিভিন্ন দল ও সংগঠনের অনুষ্ঠানে সরব থাকছে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলো। রাষ্ট্রীয় স্তর থেকে শুরু করে বিরোধী দল বিএনপির একাধিক কর্মসূচি দিনকে রাজনৈতিকভাবে ব্যস্ত করে তুলেছে।দিনের সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি রাষ্ট্রপতি ভবনে। বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠক করবেন বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে উচ্চপর্যায়ের এই বৈঠকে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রের ধারণা। রাজনৈতিক প্রেক্ষাপটে নজর কাড়ছে বিএনপির ধারাবাহিক কর্মসূচি। সকাল ১০টায় ভাসানী মিলনায়তনে দোয়া মাহফিলে অংশ নেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এরপর সকাল ১১টা...

শিক্ষাবইয়ে নতুন অধ্যায়: জুলাই গণ-অভ্যুত্থান ও ফ্যাসিস্ট সরকারের পতন তুলে ধরা হয়েছে

নভেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন এনে স্বাধীন বাংলাদেশে গণ–অভ্যুত্থানের বিভিন্ন অধ্যায় নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম-দশম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ের ‘স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান’ নামের নতুন অধ্যায়ে তুলে ধরা হয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলের নানা অনিয়ম, দুর্নীতি এবং রাজনৈতিক দমন-পীড়নের চিত্র। একই সঙ্গে পাঠ্যবইয়ে উল্লেখ করা হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট ও ঘটনার ধারাবাহিকতা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্র জানায়, শুধু একটি অধ্যায়ের পরিবর্তন নয়, বরং মাধ্যমিকের প্রায় সব শ্রেণির বইয়ে ছোট-বড় বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। বিশেষ নজর কেড়েছে অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ...

গুম-নির্যাতনের মামলায় ১৩ সেনা কর্মকর্তা ট্রাইব্যুনালে হাজির

নভেম্বর ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় অভিযুক্ত ১৩ সেনা কর্মকর্তাকে আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ আনা হয়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা জোরদার করতে সকাল থেকেই অতিরিক্ত সেনা সদস্য ও বিজিবি মোতায়েন করা হয়। প্রিজনভ্যানে করে অভিযুক্তদের আনার সময় পুরো এলাকা ঘিরে ছিল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর তৎপরতা। রোববার সকাল ১০টার দিকে তাদের প্রিজনভ্যান থেকে নামিয়ে একে একে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়। মামলার প্রসঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া এসব মামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।এ মামলাগুলোর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগও তদন্তাধীন রয়েছে। মোট তিনটি মামলায় মোট ২৫...

আসন্ন মহাবিপর্যয়ের সতর্কবার্তা, ভূমিকম্প মোকাবিলায় কাঠামোগত সংস্কারের দাবি

নভেম্বর ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ সাম্প্রতিক ভূমিকম্পগুলোর প্রেক্ষাপটে আসন্ন বড় দুর্যোগের আশঙ্কায় জরুরি সতর্কবার্তা দিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। তারা বলেছে, বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত নগরায়নের শিকার বাংলাদেশ আজ মহাবিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। তাই দেশের ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কালক্ষেপণ না করে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান আজকের ভূমিকম্পে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানোদের রুহের মাগফিরাত কামনা করি। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের আহ্বান জানাচ্ছি।বিবৃতিতে তিনি বলেন, আজকের ভূমিকম্পে যে আতঙ্ক তৈরি হয়েছে তা অমূলক নয়। বাংলাদেশের...