বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি টিস্যু কারখানায় আগুন

নভেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ:- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু উৎপাদনকারী কারখানা মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় অবস্থিত চারতলা কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে সোনারগাঁ, গজারিয়া, বন্দর, কাঁচপুর, গজারিয়া বিসিক এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি, তবে আগুন ছড়িয়ে পড়ার আর কোনো আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।তিনি আরও জানান, কারখানার ভেতরে টিস্যু তৈরির উপাদান থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে...

রাজশাহী জেলার ডিবি পুলিশ কর্তৃক ২৪ কেজি গাঁজা ও একটি ট্রাক সহ গ্রেফতার ৩

নভেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. রাজশাহী জেলার ডিবি পুলিশ গোদাগাড়ী মডেল থানাধীন সাহাব্দিপুর গ্রাম হতে ভোর ০৫:১০ টায় তিনজন মাদক কারবারিকে ২৪ কেজি গাঁজা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত অভিযুক্তদের নাম যথাক্রমে ১। মো: মাসুম (২১) ২। মো: হোসেন আলী (৩২) ও ৩। মো: কামাল (৩৮)। মো: মাসুম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ধোবরা সন্নাসী গ্রামের মো: মেছের আলীর পুত্র, মো: হোসেন আলী একই জেলার একই থানার রসুলপুর গ্রামের মৃত লিয়াকত আলীর পুত্র এবং মো: কামাল একই জেলার একই থানার কানসার্ট শ্যামপুর মিয়াপাড়া গ্রামের মৃত মুসলিম ফিটু-এর পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) নাছিম উদ্দিন ও ফোর্স-সহ আজ ১৭ই নভেম্বর ২০২৪ খ্রি. ভোর ০৪:৪০ টায় গোদাগাড়ী মডেল থানাধীন বসন্তপুর মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য...

এমআরটি-৫: সাউদার্ন রুট প্রকল্পে ব্যয় কমলো ৭ হাজার কোটি টাকা

নভেম্বর ১৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রো রেলের এমআরটি-৫ (সাউদার্ন রুট) প্রকল্পে প্রায় ৭ হাজার কোটি টাকা ব্যয় কমানো হয়েছে।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃক প্রকল্পের ব্যয় পুনর্মূল্যায়নের পর এটি সম্ভব হয়েছে।ডিএমটিসিএল জানিয়েছে, ৫৪,৬১৯ কোটি টাকার পূর্ব পরিকল্পিত বাজেট থেকে প্রায় ১৫ শতাংশ খরচ কমিয়ে প্রকল্পটি বর্তমানে ৪৭,৭২১ কোটি টাকায় নামানো হয়েছে।ব্যয় হ্রাসের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ঋণের সুদ পরিশোধের সময়সীমা সংক্ষেপণ, মূলধন ব্যয় কমানো এবং অতিরিক্ত ব্যয়ের প্রাক্কলন হ্রাস। পর্যালোচনার প্রেক্ষাপটএই ব্যয় হ্রাসের উদ্যোগ নেওয়া হয়েছে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্দেশে।এর আগে আওয়ামী লীগ সরকারের সময় প্রকল্পটি উচ্চ ব্যয়ের কারণে সমালোচনার মুখে পড়ে।নতুন সরকারের পরিকল্পনা কমিশন প্রকল্পগুলো পুনর্মূল্যায়নের...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় নবান্ন উৎসব: গ্রামীণ আনন্দ শহরে

নভেম্বর ১৬, ২০২৪

নিউজ ডেস্কঃ নিজস্ব প্রতিবেদক:- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলায় আজ, ১৬ নভেম্বর, শনিবার অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। অগ্রহায়ণ মাসে নতুন ধান কাটা এবং কৃষকের সুখ-শান্তির প্রকাশ হিসেবে পালিত এই উৎসবটি এবারও আয়োজন করা হয়েছে ‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’ প্রতিপাদ্যে। প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল সাড়ে ৭টায় বাঁশি বাজারের মধ্য দিয়ে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সাজে সজ্জিত হয়ে, নানা ধরনের পিঠাপুলি, বাহারি পোশাক, এবং রঙিন সজ্জায় বকুলতলায় এক মুগ্ধকর পরিবেশ সৃষ্টি করেছেন। বাঁশির মায়াবী সুর, নাচ, গান এবং আবৃত্তি এদিনের অনুষ্ঠানের প্রাণবন্ত অংশ হিসেবে উঠে এসেছে, যা পুরো চারুকলা ক্যাম্পাসকে মুখরিত করেছে। অনুষ্ঠানটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ চলবে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং দ্বিতীয় ভাগ শুরু হবে দুপুর ২টা থেকে, যা...

ভারত বাংলাদেশের বিরুদ্ধে শত্রুতা চালাচ্ছে,বড় বিপদের আশঙ্কা:মির্জা ফখরুল

নভেম্বর ১৩, ২০২৪

নিউজ ডেস্কঃ নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটি শক্রতা প্রচারণা চালাচ্ছে, যা দেশের জন্য বড় বিপদের কারণ হতে পারে। আজ বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ভারত বর্তমানে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণা চালাচ্ছে এবং এর প্রভাব আমাদের জাতির জন্য বিপদজনক হতে পারে। বিশেষ করে, সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে বাংলাদেশের অর্জনকে ধ্বংস করার চেষ্টা চলছে। তিনি বলেন, এই মুহূর্তে ফ্যাসিবাদের মূল হোতা ভারতে অবস্থান করছেন, এবং সরকার জনগণকে বিভক্ত করতে সফল হয়েছে। জাতি হিসেবে আমাদের ঐক্য বজায় রাখতে হবে, বিশেষ করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের...

দিনাজপুরে ২৫ বছর পর আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত

নভেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরে দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত হলো আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির নির্বাচন, যা শহর এবং আশপাশের গ্রামাঞ্চলের আদিবাসী জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সৃষ্টি করেছে। এই নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার পাশাপাশি আদিবাসী সমাজের উন্নয়নে নতুন দিশা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনটি অনুষ্ঠিত হয় গত (০৯ নভেম্বর ২০২৪ ) দিনাজপুর নভারা উচ্চ বিদ্যালয়ে, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয় এবং বিকাল ৩.৩০ মিনিটে শেষ হয়। সেখানে বিপুল সংখ্যক আদিবাসী ভোটারগণ অংশগ্রহণ করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩,১৯৩ জন। নির্বাচনে ২৫ বছরের পর ভোট গ্রহণের সুযোগ পেয়ে আনন্দিত ও উৎসাহিত ছিলেন দিনাজপুর সদর উপজেলার ১০ টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার আদিবাসী জনগণ। সমিতির নির্বাচনটি পুরোপুরি শান্তিপূর্ণ ও উৎসবমুখর...

উদ্বোধনের জন্য প্রায় প্রস্তুত যমুনা রেলসেতু: চলবে যাত্রীবাহী ৮৮ ট্রেনর সাথে মালবাহী ট্রেন

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- প্রায় শেষ যমুনা নদীতে রেলওয়ে সেতুর নির্মাণকাজ।সম্ভাব্য আগামী ২২ ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হলেই সময় নির্ধারন হবে সেতুটি উদ্বোধনের।প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ২২ ডিসেম্বরের মধ্যে সেতুটি প্রস্তুত করে রাখা হবে উদ্বোধনের জন্য।তবে কবে নাগাদ এই সেতুতে ট্রেন চলবে তা সুস্পস্ট করে জানাননি রেল কতৃপক্ষ।বর্তমানে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের  সঙ্গে ঢাকার রেল যোগাযোগের প্রধান মাধ্যম  বঙ্গবন্ধু বহুমুখী সেতু।এ সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করে।সেতুটিতে যাত্রীবাহী ট্রেন চললেও কোনো পণ্যবাহী ট্রেন চলতে পারে না।বিদ্যমান বহুমুখী সেতুটির উজানে নির্মিত স্বতন্ত্র রেল সেতুটি চালু হলে প্রতিদিন সর্বোচ্চ ৮৮টি ট্রেন চলতে পারবে।একই সাথে পণ্যবাহী ট্রেনও চলাচল করতে পারবে।সব মিলিয়ে যমুনা রেল সেতু নির্মাণে...

আশুলিয়ায় ৪৬ জনের গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।গত বুধবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।বর্তমানে সায়েদকে শাহবাগ থানায় রাখা হয়েছে।দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।পুলিশের সূত্র জানায়, সায়েদ নিজেকে আড়াল করে অবৈধভাবে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।বিষয়টি বুঝতে পেরে আইন প্রয়োগকারী সংস্থা গুলোকে তার ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়, যার ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। ৫ সেপ্টেম্বর আশুলিয়ায় এই...

আশুলিয়ায় ৪৬ জনের গণহত্যার ‘মাস্টারমাইন্ড’ পুলিশ কর্মকর্তা সায়েদ গ্রেপ্তার

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলনে ৪৬ জনকে গুলি করে হত্যার অভিযোগে আশুলিয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদকে গ্রেপ্তার করা হয়েছে।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।গত বুধবার রাতে কক্সবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।বর্তমানে সায়েদকে শাহবাগ থানায় রাখা হয়েছে।দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। পুলিশের সূত্র জানায়, সায়েদ নিজেকে আড়াল করতে চেষ্টা করলেও অবৈধভাবে দেশ ছাড়ার পরিকল্পনা করেছিলেন।বিষয়টি বুঝতে পেরে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে তার ওপর নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়, যার ফলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।৫ সেপ্টেম্বর আশুলিয়ায় এই হত্যাকাণ্ডের...

স্বাস্থ্য খাতে নতুন উদ্যম: ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন!

অক্টোবর ৩১, ২০২৪

নিউজ ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেডিকেল কলেজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মাধ্যমে ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম নতুন করে নির্ধারণ করা হয়েছে।উদাহরণস্বরূপ, কর্নেল মালেক মেডিকেল কলেজকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ এবং শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ হিসেবে নামকরণ করা হয়েছে। এছাড়া টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এবং দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নামও পরিবর্তন করে যথাক্রমে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ রাখা হয়েছে। এই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। IPCS News : Dhaka ...