বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

ইসকনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কড়া হুঁশিয়ারি

নভেম্বর ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা, ২৭ নভেম্বর: ইসকনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশে সংগঠনটির কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ। তিনি অভিযোগ করেন, ইসকন শুধু অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে এক নওমুসলিম ইমামকেও হত্যা করেছে। বুধবার (২৭ নভেম্বর) শহীদ মিনারে অনুষ্ঠিত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের স্মরণে শোক ও সম্প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। "ইসকন মানেই হিন্দু সংগঠন। দিল্লির এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বাংলাদেশের মাটিতে হতে দেওয়া হবে না," বলেন হান্নান মাসুদ। তিনি আরও বলেন, "আমরা জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করব।"এ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুম। তিনি বলেন, "পতিত সরকারের ষড়যন্ত্র...

আজ বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুতে চড়বে ট্রেন

নভেম্বর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু দিয়ে আজ ২৬ নভেম্বর মঙ্গলবার পরীক্ষামূলক ট্রেন চলবে। তবে দেশের বৃহৎ এই রেল সেতুটি চালু হলেও ট্রেনের পূর্ণগতি ফিরতে সময় লাগবে আরও দুই মাস।সোমবার (২৫ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন এই সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান। তিনও বলেন, ‘মঙ্গলবার (২৬ নভেম্বর) পরীক্ষামূলক ট্রেনটি ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম অংশে যাবে। সেতুটির কাজ পুরোপুরি শেষ হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হবে । তবে আজ মঙ্গবার দুপুরে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে এই সেতু দিয়ে ট্রেন চালানো হবে।’ প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২০ সালের আগস্ট মাসে ৯ হাজার ৭৩৪ দশমিক ৭ কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। পরবর্তী সময়ে এ ব্যয়...

মুক্তিযোদ্ধার ভাস্কর্যটির ঠাঁই হচ্ছে‘উত্তরবঙ্গ জাদুঘরে’

নভেম্বর ২৬, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ভাঙারির দোকানে বিক্রি করা মুক্তিযোদ্ধার ভাস্কর্যটির জায়গা হচ্ছে কুড়িগ্রামের ‘উত্তরবঙ্গ জাদুঘরে’। ভাস্কর্যটি নেওয়ার জন্য অধ্যাপক আমিরুল মোমেনিন জোসির সঙ্গে যোগাযোগ করেন কুড়িগ্রামের আইনজীবী ও ওই জাদুঘরটির প্রতিষ্ঠাতা এস এম আব্রাহাম লিংকন। দেশ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের ভালোবাসা থেকে মুক্তি যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে মনের সবটুকু ভালোবাসা নিশ্বেষ করে দীর্ঘ কয়েক বছর ধরে মুক্তিযোদ্ধার দুটি ভাস্কর্য বানিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। ৫ আগস্টের গনঅভ্যুথানের পর সেটি নিয়ে বিপাকে পড়েন শিল্পি। শেষমেষ কোথাও স্থাপন করতে না পেরে  ভাঙারির দোকানে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন তিনি। রাজশাহী মহানগরীর বিনোদপুর বাজারে অবহেলায়...

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিল দায়ের

নভেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নিজস্ব প্রতিবেদক:- ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। এর আগে, বৃহত্তর ঢাকা সিটি করপোরেশন প্যাডেল চালিত রিকশা মালিক ঐক্যজোটের সভাপতি জহুরুল ইসলাম মাসুম এবং সেক্রেটারি মো. মমিন আলী হাইকোর্টে একটি রিট দায়ের করেন। রিটে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের দাবি জানানো হয়। গত ১৯ নভেম্বর, এই রিটের শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। একই সঙ্গে, ব্যাটারিচালিত রিকশা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিস্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে...

রাজশাহীতে মাদকের ছড়াছড়ি

নভেম্বর ২৫, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী :- ভারত সীমান্তবর্তী হওয়ায় রাজশহীকে মাদক পাচারের মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকে মাদক ব্যবসায়ীরা। ভারত-রাজশাহীর মধ্যে পদ্মানদী ও দূর্গমচরের জন্যই নিরাপদ মাদক পাচারের নিরাপদ রুট এই জেলা। মাদক ব্যবসায়ীরা দুই পারের সীমান্ত রক্ষিদের চোখ ফাকি দিয়ে প্রতিনিয়ত  কৌশল পরিবর্তন করে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা বানিজ্য। তারা সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরার অজুহাতে ডিঙ্গি নৌকা দিয়ে সহজে মাদক বহন করে আনছে বাংলাদেশে। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে অদ্যবধি (জুলাই থেকে নভেম্বর) গত ছয় মাসে পুলিশের তেমন কর্মতৎপরতা না থাকায় জেলার সীমান্তবর্তী উপজেলা গুলোতে আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে মাদকের চোরাচালান। বিশেষ করে গোদাগাড়ী, চারঘার, বাঘা উপজেলা ও রাজশাহী সদর পদ্মানদী তীরবর্তী হওয়ায় এই অঞ্চলের প্রায় পাড়ায়, মহল্লায়...

মদনে হেফাজত ইসলামের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত

নভেম্বর ২৪, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনা  মদন উপজেলায় হেফাজত ইসলামের বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শাহী মসজিদে নেত্রকোনা জেলা আহবায়ক মাওলানা আবুল কাসেম মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সঞ্চালনায় ছিলেন নেত্রকোনা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব, মাওলানা মাজারুল ইসলাম। এ সময় মদন উপজেলা কমিটি গঠনের মধ্যে দিয়ে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী ও এগিয়ে নেয়ার জন্য নেতাকর্মীদেরকে নির্দেশ প্রদান করা হয়। এ সময় সভায় বক্তব্য রাখেন,জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নাজমুল ইসলাম, মদন উপজেলা হেফাজতে প্রধান উপদেষ্টা, মাওলানা মাসুম ইয়ার চৌধুরী। পরে মদন উপজেলার নতুন কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা হেফাজতের আহবায়ক মাওলানা আবুল কাসেম। নবগঠিত কমিটির...

মনোহরদীতে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উদযাপিত

নভেম্বর ২৩, ২০২৪

manohardi-armed-forces-day-2024-celebration নিউজ ডেস্কঃ মোঃ তাজুল ইসলাম বাদল, মনোহরদী প্রতিনিধি:নরসিংদীর মনোহরদীতে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় মনোহরদী উপজেলার পুরাতন কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সার্বিকভাবে পরিচালনা করেন মনোহরদী উপজেলা সশস্ত্র বাহিনীর (অবসরপ্রাপ্ত) কর্মকর্তারা। অনুষ্ঠানের প্রধান আকর্ষণসমূহ সভাপতিত্ব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আনোয়ার হোসেন (অবঃ)।প্রধান অতিথি: লেফটেন্যান্ট কর্নেল প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন পিএইচডি (অবঃ), অ্যাডভোকেট, ঢাকা বার।বিশেষ অতিথি: সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শহিদুল্লাহ (অবঃ), মোঃ নুরুল ইসলাম (অবঃ) এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা।সঞ্চালনা: লেন্স কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম (শামীম) (অবঃ)। আয়োজনে ছিল: একটি বর্ণাঢ্য...

চলতি বছরে চালু হচ্ছে না যমুনা রেলসেতু, উদ্বোধন হতে পারে জানুয়ারিতে

নভেম্বর ২৩, ২০২৪

jamuna-railway-bridge-opening-2025-january-delay-details নিউজ ডেস্কঃ আবুল কালাম আজাদ, রাজশাহী:দেশের দীর্ঘতম যমুনা রেলসেতুর মূল অবকাঠামোর কাজ ইতোমধ্যে সম্পন্ন হলেও কিছু আনুষঙ্গিক কাজ বাকি থাকায় চলতি বছরের ডিসেম্বরে সেতুটি উদ্বোধন সম্ভব হচ্ছে না।সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, সেতুটি ২০২৫ সালের জানুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। বাকি থাকা কাজগুলো প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান জানান, সেতুর মূল কাঠামো শতভাগ শেষ হলেও টাঙ্গাইলের ভূঞাপুরের পূর্ব প্রান্ত এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে নতুন রেলস্টেশনগুলোর কিছু কাজ এখনও চলমান।স্টেশন দুটিতে ঘষামাজা ও রঙ করার কাজ চলছে। রেলসেতুর সুবিধা সেতুটি চালু হলে বিরতিহীনভাবে ৮৮টি ট্রেন চলাচল করতে পারবে।এতে যমুনা নদী পার হতে সময় কমবে ২০ থেকে ৩০ মিনিট। নতুন এই সেতু দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২৫০ কিলোমিটার গতিতে...

গনহত্যায় উসকানির অভিযোগে জাতীয় প্রেসক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত

নভেম্বর ২০, ২০২৪

নিউজ ডেস্কঃ জুলাই বিপ্লবে ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় উসকানি দেওয়া এবং পতিত সরকারের দোসর হিসেবে কাজ করার দায়ে ৩৭ জন জ্যেষ্ঠ সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ২৭ অক্টোবর অনুষ্ঠিত প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী, ১৮ নভেম্বর সোমবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ এবং সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এ বিষয়টি জানানো হয়। সদস্যপদ স্থগিত হওয়াদের মধ্যে আছেন- নূরুল আমিন প্রভাষ, জায়েদুল আহসান পিন্টু, মোজাম্মেল বাবু, আশীষ সৈকত, ইকবাল সোবহান চৌধুরী, সোহেল হায়দার চৌধুরী, ফারজানা রূপা, অশোক চৌধুরী, আজমল হক হেলাল, আবুল খায়ের, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, প্রণব সাহা, নঈম নিজাম, খায়রুল আলম, আবেদ খান, সুভাষ চন্দ বাদল, জহিরুল ইসলাম মামুন (জ.ই মামুন), জাফর ওয়াজেদ, সাইফুল ইসলাম কল্লোল,...

শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন: ড. ইউনূস

নভেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অস্থিতিশীলতা তৈরি করতে সচেষ্ট।তিনি বলেন, সরকার জনগণের মৌলিক অধিকার হরণ করছে এবং বিরোধী মতামত দমনের মাধ্যমে দেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাচ্ছে।এক আন্তর্জাতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে ড. ইউনূস অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের গণতন্ত্র, সুশাসন এবং মানবাধিকারের পরিপন্থী কাজ করছে।দেশের স্বাভাবিক রাজনৈতিক পরিবেশকে ধ্বংস করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালানো হচ্ছে।এই পরিস্থিতি দেশের অর্থনীতি ও সমাজের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। সরকারের বিরুদ্ধে অভিযোগড. ইউনূস দাবি করেন, সরকারের বিভিন্ন পদক্ষেপ কেবল রাজনৈতিক বিরোধীদের দমন নয়, বরং সাধারণ জনগণের জীবনকেও বিপর্যস্ত করছে।তিনি বিশেষ করে উল্লেখ করেন বিচার বিভাগের স্বাধীনতার সংকট,...