বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের রিভিউ শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।রোববার বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময় বৃদ্ধির আবেদন করেন, যেখানে জামায়াতও একই ধরনের আবেদন জানায়।শুনানিতে আপিল বিভাগ মন্তব্য করে, পঞ্চদশ সংশোধনীর মামলার সঙ্গে এই মামলার সম্পর্ক রয়েছে কিনা তা পর্যালোচনা করা হবে এবং ১৯ জানুয়ারি নির্ধারিত তারিখে আর কোনো সময় দেওয়া হবে না।গত ২৩ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
অন্যদিকে, বিএনপির...
ডিসেম্বর ০১, ২০২৪
নিউজ ডেস্কঃ
আঞ্চলিক প্রতিনিধি:- কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে, যা দীর্ঘ বিরতির পর পর্যটকদের স্বস্তি এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জন্য আনন্দের খবর। রোববার সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে ৬৫৩ জন যাত্রী নিয়ে "বার আউলিয়া" নামের জাহাজটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা দেয়।
সেন্ট মার্টিন পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রায় নয় মাস বন্ধ থাকার পর নৌরুটটি পুনরায় চালু হওয়ায় পর্যটক এবং সংশ্লিষ্ট সেক্টরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সেন্ট মার্টিনে পর্যটন নিয়ন্ত্রণ কমিটির আহ্বায়ক এবং কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াছমিন চৌধুরী...
নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- শনিবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার যদি সম্মানজনকভাবে বিদায় নিতে চায়, তবে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। তিনি বলেন, “জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে নানা ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা। এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব বর্তমান সরকারের।”
খন্দকার মোশাররফ আরও বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের ফসল এই সরকার। কিন্তু তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হতে পারে না। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে নির্বাচন আয়োজনের দায়িত্ব নিতে হবে।” তিনি জোর দিয়ে বলেন, “মূল সংস্কারগুলো করা উচিত একটি নির্বাচিত সরকারের।...
নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- পেঁয়াজ, আলু ও ভোজ্যতেলের দামের ঊর্ধ্বগতিতে ভোক্তারা ক্রমাগত চাপে রয়েছেন।রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, নতুন আলু ৯০-১০০ টাকায় এবং পুরোনো আলু ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।অথচ আমদানি ও পরিবহন খরচসহ এই আলুর দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৩০-৩৫ টাকা হওয়া উচিত ছিল।সরকার আলু আমদানির শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে এবং আমদানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে।কিন্তু সিন্ডিকেটের কারসাজিতে আলুর দাম এখনো অস্বাভাবিক বেশি।অন্যদিকে, আমদানিকারকদের পক্ষ থেকে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে মজুদ বাড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।এতে চাহিদা ও সরবরাহের ভারসাম্য নষ্ট হচ্ছে।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি গোলাম রহমান জানিয়েছেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে বাজারে ক্রেতারা জিম্মি হয়ে পড়েছেন।সরকারের মূল্য...
নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের নামকরণে আনা হচ্ছে পরিবর্তন।‘মহিলা’ শব্দের পরিবর্তে যুক্ত করা হচ্ছে ‘নারী’।এই পদক্ষেপ নারীর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।সম্প্রতি আন্তঃমন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ করা হবে।পাশাপাশি, মন্ত্রণালয়ের অধীন ‘মহিলাবিষয়ক অধিদপ্তর’ এবং ‘জাতীয় মহিলা সংস্থা’ নামও পরিবর্তিত হবে।নতুন নাম হবে যথাক্রমে ‘নারী অধিদপ্তর’ ও ‘জাতীয় নারী সংস্থা’।
সিনিয়র সচিবের বক্তব্য
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এ বিষয়ে বলেন,“আমরা ‘মহিলা’ শব্দের পরিবর্তে ‘নারী’ যুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন করেছি। এটি শুধু নাম পরিবর্তন...
নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
যমুনা নদীর ওপর নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর পুরোপুরি কাজ শেষ হবে চলতি বছরের ডিসেম্বর মাসে।এরপর দিনক্ষন ঠিককরে ২০২৫ এর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে এটি উদ্বোধন ও চালু হতে পারে।সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন,১৭ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত রেলসেতুটি উদ্বোধনের আগেই বঙ্গবন্ধু শেখ মুজিব নামটি পরিবর্তন করা হবে।নাম এখনও চূড়ান্ত করা হয়নি।তবে সেতু এলাকা বা জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের কোনো শহীদের নামে এর নামকরণ করা হতে পারে এমন ইঙ্গিত দেন তিনি।বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, এপর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৬ শতাংশ, তবে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে ৯৯ শতাংশ।ডিসেম্বর নাগাদ আমরা ট্রেন চলাচলের সব কাজ সম্পন্ন করতে...
নভেম্বর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আফজাল হোসেন। তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রেলপথ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ নভেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব উজ্জ্বল কুমার ঘোষের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বর্তমান মহাপরিচালক সরদার সাহাদাত আলীকে সরিয়ে নতুন মহাপরিচালককে দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। বর্তমানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) আফজাল হোসেন আগামী ৮ ডিসেম্বর থেকে রেলওয়ের মহাপরিচালক হিসেবে তাঁর কর্মদায়িত্বের মেয়াদ শুরু করবেন।
IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ।
...
নভেম্বর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে গ্রাহকের সাথে দুর্ব্যবহার ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে।সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর বরাবর এমন অভিযোগ করেছেন মো.আবু ছালেক নামে স্থানীয় এক স্কুল শিক্ষক। ব্যাংকে লেনদেন সংক্রান্ত কাজে ব্যাংকে গেলে ম্যানেজার সাইকুল ইসলাম তাঁর সাথে খারাপ আচরণ করেন বলে অভিযোগে উল্লেখ করেন ওই শিক্ষক।ভুক্তভোগী আবু ছালেক উপজেলার গাড়াউন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর অভিযুক্ত মোহনগঞ্জ সোনালী ব্যাংকের ম্যানেজার মো. সাইকুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা গেছে, একটি চেক বই উত্তোলনের জন্য গত ৩ সেপ্টেম্বর দুপুরে মোহনগঞ্জ সোনালী ব্যাংকে যান আবু ছালেক। এসময় দায়িত্বপ্রাপ্ত কাউকে না পেয়ে ম্যানেজার সাইকুল ইসলামকে সমস্যার কথা জানান। তবে ম্যানেজার আবু ছালেককে...
নভেম্বর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- গণঅভ্যুত্থানের আগে বিশ্ববিদ্যালয়গুলো মাস্তানদের নিয়ন্ত্রণে ছিলো।তখন হলগুলো অত্যাচারের স্থান ছিলো বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ও সমাজবিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ।
বুধবার দুপুরে নেত্রকোণার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত নেত্রকোণা বিশ্ববিদ্যালয়) এ 'কেমন বিশ্ববিদ্যালয় চাই'শীর্ষক এক আলোচনা সভা শেষে তিনি এমন মন্তব্য করেন। এসময় তিনি আরও বলেন, চলমান পরিস্থিতিতে সকল জাতি গোষ্ঠীর মানুষকে নিয়ে একটি সুন্দর দেশ গঠনে শিক্ষার্থীদের অগ্রগামী ভূমিকা রাখতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের সভাপতিত্বে এই আলোচনা সভায় অর্থনীতিবিদ অধ্যাপক মোঃ নূরুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নিলোর্মি, পরিবেশ বিজ্ঞানী ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আহসান উদ্দিন...
নভেম্বর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
বগুড়া সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাহজাহান কবীর গৃহবধূ উম্মে সালমা খাতুন হত্যাকাণ্ডে অভিযুক্ত ছেলে সাদ বিন আজিজারের জামিন মঞ্জুর করেছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এই রায় দেন তিনি। সাদের আইনজীবী উৎপল কুমার বাগচী জানিয়েছেন, পুলিশের বিস্তৃত তদন্ত এবং মামলার মূল তিন আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনায় সাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না পাওয়ায় এই সিদ্ধান্ত হয়েছে।
গত ১০ নভেম্বর বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় নিজ বাড়িতে খুন হন উম্মে সালমা খাতুন। ১২ নভেম্বর র্যাব এক সংবাদ সম্মেলনে দাবি করে, সালমাকে তার ছেলে সাদ হত্যা করেছে। তবে পরবর্তীতে পুলিশের তদন্তে বেরিয়ে আসে, ঘটনার সঙ্গে সাদের কোনো সম্পৃক্ততা নেই। হত্যাকাণ্ডের সঙ্গে ভাড়াটিয়া মাবিয়া সুলতানাসহ আরও তিনজন জড়িত। তারা ক্ষিপ্ত হয়ে সালমাকে হত্যা...