বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- প্রায় শেষ যমুনা নদীতে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণকাজ।সম্ভাব্য আগামী ২২ ডিসেম্বরের মধ্যেই সেতুর কাজ শেষ হলেই সময় নির্ধারন হবে সেতুটি উদ্বোধনের।প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, ২২ ডিসেম্বরের মধ্যে সেতুটি প্রস্তুত করে রাখা হবে উদ্বোধনের জন্য।তবে কবে নাগাদ এই সেতুতে ট্রেন চলবে তা সুস্পস্ট করে জানাননি রেল কতৃপক্ষ।বর্তমানে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগের প্রধান মাধ্যম বঙ্গবন্ধু বহুমুখী সেতু।এ সেতু দিয়ে বর্তমানে দিনে ৩৮টি ট্রেন চলাচল করে।সেতুটিতে যাত্রীবাহী ট্রেন চললেও কোনো পণ্যবাহী ট্রেন চলতে পারে না।বিদ্যমান বহুমুখী সেতুটির উজানে নির্মিত স্বতন্ত্র রেল সেতুটি চালু হলে প্রতিদিন সর্বোচ্চ ৮৮টি ট্রেন চলতে পারবে।একই সাথে পণ্যবাহী ট্রেনও চলাচল করতে পারবে।সব মিলিয়ে যমুনা...
অক্টোবর ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ২৮ জন সাংবাদিকের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য চেয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) তাদের বিষয়ে তথ্য চেয়ে দেশের বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।বিএফআইইউ জানায়, গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে অনেকের লেনদেনের খোঁজ নেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তালিকাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।তালিকায় উল্লেখিত সাংবাদিকদের মধ্যে রয়েছেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম,জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ডিবিসি নিউজের হেড অব নিউজ জায়েদুল হাসান পিন্টু, এবিনিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, এটিএনের জি এম মামুন, বাংলা ইনসাইডারের সম্পাদক সৈয়দ বোরহান কবীর।
আরো...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পরিদর্শন করেছেন।২৮ অক্টোবর সোমবার সকাল ৯টায় উপদেষ্টা মহোদয় ফায়ার সার্ভিসের সদর দপ্তরে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তাঁকে স্বাগত জানান।এরপর মাননীয় উপদেষ্টাকে একদল চৌকস অগ্নিসেনা সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন করেন।অভিবাদন গ্রহণ শেষে মাননীয় উপদেষ্টা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম ও গাড়ি-পাম্প পরিদর্শন করেন।এ সময় তিনি আগ্রহ সহকারে বিভিন্ন সরঞ্জামের কার্যপরিধি ও সুবিধাসমূহের বর্ণনা শোনেন।এরপর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা অধিদপ্তরের সম্মেলন কক্ষে অবস্থানরত কর্মকর্তাদের সাথে কুশল...
অক্টোবর ২৮, ২০২৪
নিউজ ডেস্কঃ
আয়কর নিয়ে দেশবাসীর উদ্দেশে বার্তা দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন থেকে ব্যাংক বা আয়কর অফিসে গিয়ে রিটার্ন জমা দিতে হবে না; অনলাইনেই সব রিটার্ন দাখিল করা যাবে।সোমবার (২৮ অক্টোবর) এক ভিডিও বার্তায় তিনি জানান, কর প্রদানের প্রক্রিয়াকে সহজতর করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি উল্লেখ করেন, "আপনাদের দেওয়া কর-ই দেশের অর্থনীতির মূল চলনশক্তি।কিন্তু সরকারের কাছে কর জমা দিতে নানা ঝামেলা পোহাতে হয়।ড. ইউনূস বলেন, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর শহরের সব কর্মকর্তা-কর্মচারী, তফসিলি ব্যাংক, মোবাইল অপারেটর এবং কিছু বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জন্য অনলাইন আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।এছাড়াও, দেশের অন্যান্য জনগণকে অনলাইন ই-রিটার্ন এবং আয়কর জমা দেওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
IPCS News...
অক্টোবর ২৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাফুফে নির্বাচনে সভাপতি হিসেবে শুরুতেই নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল।সিনিয়র সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইমরুল হাসান।সহসভাপতির চার পদেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর নির্বাচিত হয়েছেন নাসের শাহরিয়ার জাহেদী,ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম,সাব্বির আহমেদ আরেফ আর ওয়াহিদউদ্দীন চৌধুরী হ্যাপি।
নির্বাহী কমিটির ১৫ সদস্য পদে নির্বাচনী লড়াইটা ছিল বেশ জমজমাট।এই পদে সর্বোচ্চ ভোট (৯৮) পেয়ে নির্বাচিত হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইকবাল হোসেন।সদস্য পদে বিদায়ী নির্বাহী কমিটির নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও নির্বাচিত হয়েছেন।তিনি ভোট পেয়েছেন ৮১টি।বিদায়ী নির্বাহী কমিটির আরও যেসব সদস্য নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যে আছেন আমিরুল ইসলাম, মহিউদ্দিন আহমেদ সেলিম, টিপু সুলতান, জাকির হোসেন...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্ব ব্যাঙ্কও উদ্বিগ্ন।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।বাংলাদেশের বাজারে আগুন।বেহাল অর্থনৈতিক অবস্থা।বিশেষজ্ঞরা বলছেন, মানুষের কাজ চাই।এখনই কমাতে হবে জিনিসের দাম।জরুরি অর্থনৈতিক সংস্কার।কিন্তু অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হলেও অন্তর্বর্তী সরকারের সে দিকে নজর নেই বলে অভিযোগ দেশের সাধারন মানুষের।শেখ হাসিনা সরকারের বিদায়ের পরে বিন্দুমাত্র কমেনি জনজীবনের দুর্ভোগ।আইনশৃঙ্খলা পরিস্থিতির হাল করুণ।কিন্তু সে দেশের সরকার কখনও রাষ্ট্রপতিকে নিশানা করে, কখনও জাতীয় ভাষ্য ও ইতিহাসে বদল এনে মানুষের ‘দৃষ্টি ঘোরাতে’ তৎপর।অন্তর্বর্তী সরকার সম্প্রতি জাতীয় ৮টি দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
এগুলির অন্যতম ১৭ মার্চ শেখ...
অক্টোবর ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী-বন্দর গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব/পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদী-বন্দর গুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।এদিকে শুক্রবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তি ১৩ নম্বরে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাত ৩টার (২৫ অক্টোবর) দিকে উত্তর উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।এটি বর্তমানে উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে...
অক্টোবর ২২, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সদ্য মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত ২৫২ জন পুলিশ কর্মকর্তা চাকরি হারাচ্ছেন।বিষয়টি নিশ্চিত করে সারদা একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভু্ইঁঞা জানান, প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের কারণে ২৫২ জনকে চাকরি থেকে উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার এই পুলিশ কর্মকর্তাদের পর্যায়ক্রমে ‘ডিসচার্জ’ করার প্রসেস চলছে।পুলিশ একাডেমী সূত্রে জানাগেছে, পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরও।এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে।এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশ নেন।
এবার আউটসাইড ক্যাডেট...
অক্টোবর ২০, ২০২৪
নিউজ ডেস্কঃ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ১১টি এরিয়েল প্লাটফর্ম লেডার গাড়ি হস্তান্তর করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।১৯ অক্টোবর সকাল ১১টায় ফায়ার সার্ভিসের পূর্বাচল মাল্টিপারপাস ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এই হস্তান্তর অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফারুক ই আজম, বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেজর জেনারেল মোঃ নাহিদ আসগর, বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ) এবং ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ কামরুল হাসান, এনডিসি, সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা...
অক্টোবর ১৬, ২০২৪
রাজশাহী প্রতিনিধি:- ১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৯টি সাধারণ ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।জানা যায়, ঢাকা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯.২১ শতাংশ, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ, বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৮১.৮৫ শতাংশ, রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৮১.২৪ শতাংশ, কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭১.১৫ শতাংশ, যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৪.২৯ শতাংশ, সিলেট শিক্ষাবোর্ডে পাসের হার ৮৫.৩৯ শতাংশ, দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৭৭.৫৬ শতাংশ, ময়মনসিংহ যশোর শিক্ষাবোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ।এ ছাড়া এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন। ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী।গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী...