বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে ৫ আগস্ট ২০২৪ খ্রিষ্টাব্দ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৬ জন, অন্যান্য অপরাধে ২ জন এবং ওয়ারেন্টভূক্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন শওকত(৪১), মো: জাবেদ ইকবাল(৪২) ও মো: সাফায়েত জাহান সৈতক(২৩)।আওয়ামী লীগ কর্মী শওকত রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দর্শনপাড়া গ্রামের মৃত আ: জলিলের ছেলে।যুবলীগ নেতা জাবেদ ইকবাল শাহমখদুম থানার বিমান চত্বর এলাকার...

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদলের মানববন্ধন

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল।নেত্রকোনা সরকারী কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ ক্যাম্পাসে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।দিবসটি উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামীলীগ ও আইনশৃঙ্খলা  রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবী জানায় বক্তরা।  জেলা ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম এলিন,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী,সহ সভাপতি তোফিক খান মিল্কী,সহ সভাপতি সাখাওয়াত হোসেন হাইউল,শামসুল হুদা শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক...

চাকরি ও বিয়ের ফাঁদে ফেলে নারী পাচারঃ মানবপাচারকারী চক্রের দুই চীনা নাগরিক গ্রেফতার

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- মানবপাচারকারী একই চক্রের দুইজন চীনা নাগরিককে ০৯ ডিসেম্বর দুটি পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।চীনা নাগরিক দুইজন হলেন ফ্যান গোউয়ে (২৭) ও ইয়াং জিকু (২৫)।চাঁদপুর জেলার  সুবর্ণা আক্তার (২১) নামের এক ভুক্তভোগীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রথমে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের নজরে আসে। সোমবারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাচারকালে তিনি পালিয়ে এয়ারপোর্ট এপিবিএন অফিসে চলে আসেন এবং জানান ফ্যান গোউয়ে (FAN GOUWEI) (২৭) একজন চীনা নাগরিক তাকে চীনে পাচারের চেষ্টা করছে যে বর্তমানে চীন যাবার উদ্দেশ্যে এয়ারপোর্টে অবস্থান করছে।অভিযোগকারীর তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জনাব অনিতা রানী সূত্রধর তার সহযোগী ফোর্সসহ বোর্ডিং লাউঞ্জ-৫ এ অভিযুক্ত চীনা নাগরিককে অভিযোগকারীর সহায়তায়...

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভায় শেখ হাসিনার যত ক্ষোভ ও অভিযোগ

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ সোমবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভার্চুয়াল সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।শেখ হাসিনা বলেন, “আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। কিন্তু বাস্তবতা হলো, মুহাম্মদ ইউনূস ছাত্র সমন্বয়কদের নিয়ে সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশে গণহত্যা পরিচালনা করছেন। সংখ্যালঘু নিপীড়ন এবং ধর্মীয় সংগঠন ইসকনের ওপর হামলার পেছনেও তাদের হাত রয়েছে।” তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে মুহাম্মদ ইউনূস জঙ্গিদের জেল থেকে মুক্তি দিয়ে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। হাসিনা আরও বলেন, “বগুড়া ও নরসিংদী জেল থেকে জঙ্গিদের মুক্তি দেওয়া হয়েছে, যেখানে নির্যাতনের...

রক্ত দিয়ে কেনা স্বাধীনতা দিল্লির কাছে আত্মসমর্পণের জন্য নয়: রিজভী

ডিসেম্বর ১১, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা: “রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি, দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়,” এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, “আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি।এই স্বাধীনতা আমরা বিক্রি করব না।পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, তা দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।এ ধরনের আত্মসমর্পণ আমাদের রক্তের চেতনায় নেই।” তিনি আরও বলেন, “আজ ভারতের সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী একটি ভয়ঙ্কর রক্তপিপাসু নেত্রীকে টিকিয়ে রাখতে সমর্থন দিচ্ছে। অথচ ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করে। আজকের ভারতের...

সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় তারেক রহমানের সাজা স্থগিত: আপিল বিভাগের আদেশ

ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড স্থগিত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।একই মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে।মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ সংক্রান্ত আদেশ দেন। মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় তারেক রহমানকে খালাস দেন।তবে ওই মামলায় গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।দুদক বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৬ সালে হাইকোর্ট তা বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন এবং ২০ কোটি টাকা জরিমানা করেন।এর বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে চলমান প্রক্রিয়ার মধ্যে সাজা স্থগিতের আদেশ এলো। ২০১৯...

৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্তদিবস উদযাপন

ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- আজ ৯ ডিসেম্বর নেত্রকোনা মুক্ত দিবস। জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্বোগে নানা কর্মসূচীতে উদযাপিত হয়েছে দিবসটি। সকালে জেলা কালেক্টরেট প্রাঙ্গনে মুক্ত দিবসের বেলুন উড়ানো হয় এবং ভাস্কর্য প্রজন্ম শপথ ও সাতপাই স্মৃতিসৌধে ফুলদিয়ে শ্রদ্ধা জানানো হয়।দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে জেলা প্রশাসক বনানী বিশ্বাস,পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার,জেলা বিএনপির যুগ্ম...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১০ জন

ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ১ জন, মাদক মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত মো: সোহেল রানা ওরফে ডন (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার পুরাতন বিল সিমলার মো: আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।সে রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ)।সে গত ১৮ জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকায়...

মরহুমা গুলনাহার মহসিনের মৃত্যু বার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর জেলা (অবসরপ্রাপ্ত) মহিলা বিষয়ক কর্মকর্তা ও দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক মন্ডলের সভাপতি মরহুমা গুলনাহার মহসিনের প্রথম মৃত্য–বার্ষিকী উপলক্ষে ৯ ডিসেম্বর ২০২৪ সোমবার এক আবেগপূর্ণ স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।স্মরণসভাটি দৈনিক উত্তরা অফিসে আয়োজিত হয়, যেখানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্বসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গুলনাহার মহসিনের কর্মমুখর জীবন এবং তাঁর সমাজসেবামূলক অবদান নিয়ে গভীর আলোচনা হয়।বক্তারা বলেন, “গুলনাহার মহসিন ছিলেন একাধারে একজন সৎ সমাজসেবী ও মানবতার নিবেদিত প্রাণ।তাঁর অবদান আজও আমাদের মাঝে জীবিত।তাঁর সেবা ও আত্মত্যাগের কথা আমরা সবসময় স্মরণ রাখব।” দৈনিক উত্তরা পত্রিকার সম্পাদক আহমেদ জাকি সুমন, বার্তা স¤পাদক মোঃ মিন্নাত উল্লাহ মিন্নাত, চিফ রিপোর্টার আব্দুস...

সারদিন কুয়াশার চাদরে ঢাকা রাজশাহী দেখা মেলেনি সূর্যের

ডিসেম্বর ১০, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী :- কুয়াশার চাদর আবৃত করে রেখেছে রাজশাহীর আকাশকে।সকাল গড়ীয়ে দুপুর,দুপুর থেকে সন্ধা গড়ালেও রাজশাহীর আকাশে সূর্যের দেখা মেলেনি।রাতের আড়মোড়া ভেঙে ভোর বেলায় ঘুম থেকে উঠে সারাদিন তাই সূর্যের আলো দেখেনি রাজশাহীর মানুষ। ৯ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৬ টার পর রাজশাহীতে সূর্যোদয় হয়েছে।তবে দুপুর- বিকেল  গড়ীয়ে সন্ধা আসন্ন তবুও সূর্যের দেখা মেলেনি।ঘন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে আছে পুরো রাজশাহী।ফলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এসেছে।আর এ কারণেই বেড়েছে শীতের দাপট।নিম্নআয়ের মানুষ রয়েছে চরম দুর্ভোগে, ক্ষতি হচ্ছে কৃষি মাঠের ফসল।অন্যদিকে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগবালাই।ঘনকুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।বিশেষ করে বেকায়দায় পড়ছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্নআয়ের...