শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক বরখাস্ত

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদনে সহকারী শিক্ষিকাকে মারধর ও ঘাড় ধরে বিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগের তদন্তে সত্যতা পাওয়ায় গোবিন্দশ্রী বড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জিয়াউল হককে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নেত্রকোণা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা,২০১৮-এর ৩৯(১) বিধি অনুযায়ী তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।এর আগে গত ৬ আগস্ট বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা জ্যোৎস্না আক্তার মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান,গত ৪ আগস্ট তাঁর মা অসুস্থ হয়ে স্ট্রোক করায় এক দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে নেত্রকোণায় যান।পরদিন অতিরিক্ত বৃষ্টির কারণে তিনি বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি।পরে ৬ আগস্ট বিদ্যালয়ে...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৫ জন

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে পৃথক অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আরএমপি।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।অপরাধ...

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে হেরোইন ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোয়ালিয়া থানা পুলিশ।গত ১৪ আগস্ট রাতে উপশহর পুলিশ ফাঁড়ি ও শিল্পনগরী পুলিশ ফাঁড়ির পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা যায়, ১৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বোয়ালিয়া থানার উপশহর পুলিশ ফাঁড়ির একটি দল বিন্দুর মোড় এলাকায় অভিযান চালায়।এ সময় রাজশাহীর মোহনপুর থানার বড়ইকুড়ি গ্রামের তাসের আলীর ছেলে মো. ওবায়দুল হোসেন (৪০)কে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।অন্যদিকে একই দিন রাত আনুমানিক সোয়া ১০টার দিকে বোয়ালিয়া থানার শিল্পনগরী পুলিশ ফাঁড়ির সদস্যরা মালদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে বখতিয়ারাবাদ...

১৪৫ ধারা অমান্য করে জমিতে প্রাচীর নির্মাণের অভিযোগ, আইনজীবীকে প্রাণনাশের হুমকি

আগস্ট ১৬, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার শুকুন্দী ইউনিয়নের নারান্দী মৌজায় জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক আইনজীবী ও তার পরিবারের সদস্যদের গালিগালাজ, হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।একই সঙ্গে আদালতের ১৪৫ ধারা জারি থাকা সত্ত্বেও বিরোধীয় জমিতে সীমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় অ্যাডভোকেট মাহমুদা আক্তার রুপালী (৪৩) বাদী হয়ে মনোহরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগে জামাল মিয়া (৩৯), সরাফত (৪০), কাঞ্চন মিয়া (৬০), আরমান মিয়া (২৬), কাইয়ুম মোল্লা (৪৫) ও কাউছার (৫৩)-সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে জামাল মিয়া ও সরাফতের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার কামারগাঁও এলাকায় এবং অন্যদের ঠিকানা মনোহরদীর উত্তর নারান্দী বলে অভিযোগে উল্লেখ...

মনোহরদীতে গাঁজা সেবনের দায়ে যুবকের ১০ মাস কারাদন্ড

আগস্ট ১৫, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণের দায়ে মাসুদ (২০) নামে এক যুবককে ১০ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে  উপজেলার গোতাশিয়া ইউনিয়নের প্রতাবমহল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মো. সজিব মিয়া।দণ্ডপ্রাপ্ত মাসুদ শিবপুর উপজেলার ভাটগাঁও গ্রামের কফিল উদ্দিনের ছেলে।জানা যায়,  বিকেলে  গোপন সংবাদের ভিত্তিতে প্রতাবমহল এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ায় নেতৃত্বে  ভ্রাম্যমাণ আদালতের একটি দল। এ সময় মাসুদকে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।পরে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত  মাদকদ্রব্য...

দিনাজপুরে তীব্র লোডশেডিং: ব্যবসায়িক ক্ষতি ও জনভোগান্তির পাশাপাশি ক্ষুব্ধ গ্রাহকদের বিক্ষোভ

আগস্ট ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ দিনাজপুর জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঘাটতির কারণে তীব্র লোডশেডিং দেখা দিয়েছে।দৈনিক চার থেকে পাঁচবার, এমনকি কোনো কোনো এলাকায় ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ব্যাহত হচ্ছে দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য।স্থানীয়দের অভিযোগ, কিছু কিছু এলাকায় দিনে ১২ থেকে ১৪ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকছে না।বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান গুলোর দেয়া তথ্য অনুযায়ী, জেলায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম।নেসকো-২ (বাণিজ্যিক ও শিল্প এলাকা): যেখানে প্রতিদিনের চাহিদা ২৮ মেগাওয়াট, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১৮ থেকে ২০ মেগাওয়াট। নেসকো-১: ২১ মেগাওয়াট চাহিদার বিপরীতে সর্বনিম্ন ১৬.৪ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া গেছে।দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (৫টি উপজেলা): ১২০ থেকে ১৭০ মেগাওয়াট চাহিদার বিপরীতে মিলছে মাত্র ৮০ থেকে...

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই ইউনিয়নের মানুষের দুর্ভোগ

আগস্ট ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ নেত্রকোণার মদন উপজেলা সদরের সাথে দুটি ইউনিয়নের পাহাড়পুর এপ্রোচ ভেঙ্গে যাওয়ায় শত শত লোকের যাতায়াতের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় লোকজন বিপাকে পড়েছে।বুধবার দুপুরে বর্ষার পানির প্রবল স্রোতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কের এপ্রোচের মাটি সরে গিয়ে সড়কটি দেবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।স্থানীয়দের ভাষ্, মতে তিয়শ্রী ইউনিয়ন পাহাড়পুর ও ফতেপুর ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে দুই ইউনিয়নের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন।কৃষি প্রধান এই দুই ইউনিয়নের লোকজন বিভিন্ন মালামাল নিয়ে এ পথে যাতায়াত করে।আজ থেকে এ পথে যাতায়াত সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যাওয়ায় লোকজনের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ২০ জন গ্রেপ্তার

আগস্ট ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ৭ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে এসব অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।অপরাধ দমন ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আরএমপি। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

রাজশাহীতে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকা উদ্ধার

আগস্ট ১৩, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) চন্দ্রিমা, পবা, রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।অভিযানে ৩০ পিস ইয়াবা ও ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে মাদক বিক্রির নগদ ১ লাখ ১৩ হাজার ১৩০ টাকা জব্দ করা হয়।আরএমপি সূত্রে জানা গেছে, গত ১২ আগস্ট রাত ১০টার দিকে চন্দ্রিমা থানা পুলিশ শিরোইল কলোনী এলাকায় অভিযান চালিয়ে তসলিম (৩৮) ও নাহিনা হাসান নিলয় (২১)-কে গ্রেপ্তার করে।পরে তসলিমের দোকানে তল্লাশি চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ৭ পিস ইয়াবা ও নগদ ৯১ হাজার টাকা জব্দ করা হয়। নিলয়ের কাছ থেকেও ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।তসলিমের বিরুদ্ধে বোয়ালিয়া ও চন্দ্রিমা থানায় পৃথক দুটি মাদক মামলা এবং নিলয়ের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় একটি...

কার্যক্রম সম্প্রসারণে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে IPCS NEWS

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ দেশব্যাপী সংবাদ পরিবেশনের কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করতে দৈনিক অনলাইন নিউজ পোর্টাল IPCS NEWS জরুরি ভিত্তিতে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগের উদ্যোগ নিয়েছে।দেশের প্রতিটি অঞ্চলের গুরুত্বপূর্ণ ঘটনা, উন্নয়ন কার্যক্রম, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি এবং অন্যান্য স্থানীয় সংবাদ দ্রুত ও নিরপেক্ষভাবে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।IPCS NEWS কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যূনতম এসএসসি বা এইচএসসি পাস এবং সাংবাদিকতা পেশায় আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাংলা ভাষায় সংবাদ লেখার দক্ষতা, স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সক্ষমতা, সততা, দায়িত্বশীলতা এবং স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহে আগ্রহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।পূর্বে সাংবাদিকতার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত...