শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময়

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা, বিদ্যমান সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ ও জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন নবাগত ইউএনও।এ সময় উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ, সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন ও ইসমাইল...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ২৫ জন

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।আরএমপি নিউজ জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৯ জন, মাদক মামলায় ১০ জন এবং অন্যান্য মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।রাজশাহী মহানগরীতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আরএমপি। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী। ...

দিনাজপুরে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ ও ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ এবং অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মোড়, বালুয়াডাঙ্গা ও কোতোয়ালি থানার মোড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করা হয়।এর ফলে দূরপাল্লার বাসসহ অভ্যন্তরীণ সব রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে।আকস্মিক এই ধর্মঘটে দূর-দূরান্তের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। আন্দোলনরত শ্রমিকদের দাবি, গ্রেপ্তার করা শ্রমিক নেতা মজিবুর রহমান মুজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে।এছাড়া তাকে নির্যাতনের অভিযোগে পুলিশের সিআইডি পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে তাৎক্ষণিক...

শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ কৃষকদল ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিবকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনায় দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী ও মোটর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সাথে জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়।সভায় পরিবহন শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে নির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক আব্দুল কাইয়ুম।মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেল ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় শ্রমিকদের তিন দফা মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়। সভা শেষে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীল আলম বলেন, শ্রমিকদের তিন দাবিই...

চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় “নুরুদ্দিন আখন”

আগস্ট ১২, ২০২৬

নিউজ ডেস্কঃ ভোলা:- ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।সম্ভাব্য সভাপতি প্রার্থীদের মধ্যে ছাত্রদল নেতা মো. নুরুদ্দিন আখনের নামও আলোচনায় উঠে এসেছে।স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের দাবি, দীর্ঘদিনের ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততা, দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকার কারণে নুরুদ্দিন আখন সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।নতুন কমিটিতে যোগ্য ও সক্রিয় নেতৃত্ব প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা। এ বিষয়ে মো. নুরুদ্দিন আখন বলেন, “ছাত্রদের অধিকার আদায়, শিক্ষার মান উন্নয়ন এবং একটি আদর্শভিত্তিক ছাত্রদল গড়ে তোলাই আমার লক্ষ্য।দলীয় নেতৃত্ব ও নেতাকর্মীদের আস্থা ও সমর্থন পেলে সংগঠনকে আরও গতিশীল করতে কাজ করব।তিনি চরফ্যাশন উপজেলা ছাত্রদলের...

মনোহরদীতে নবাগত ইউএনওর যোগদান উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদীতে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসানের যোগদান উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় নবাগত ইউএনও মো. মাহমুদুল হাসান উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা নিয়ে উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজীব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।এছাড়া বিভিন্ন...

দীর্ঘদিন সংস্কারহীন মনোহরদী বাইপাস, পৌরসভার উদ্যোগে ফের সচল

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল নরসিংদীর মনোহরদী বাইপাস সড়ক।সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় পথচারীসহ বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।এতে ব্যাহত হচ্ছিল স্বাভাবিক যান চলাচল।এ অবস্থায় মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মনোহরদী পৌর প্রশাসকের নির্দেশে পৌরসভার উদ্যোগে সড়কটির সাময়িক সংস্কারকাজ করা হয়েছে।প্রয়োজনীয় মেরামতের মাধ্যমে বর্তমানে বাইপাস সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে আপাতত স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকেরা।পৌরসভার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।সড়কটি সংস্কারের পর যান চলাচল স্বাভাবিক হওয়ায় পথচারী ও চালকেরাও সন্তোষ প্রকাশ...

সাপে কামড় চিকিৎসায় আস্থা বাড়াচ্ছেন বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ সাপে কামড়ের আধুনিক চিকিৎসার প্রতি দিনাজপুরের বোচাগঞ্জে মানুষের ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সঠিক সময়ে চিকিৎসাসেবা ও অ্যান্টিভেনম প্রয়োগের মাধ্যমে সুস্থ হয়ে উঠছেন রোগীরা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হাসপাতালটিতে মোট ২৯ জন সাপে কাটা রোগী ভর্তি হন।চিকিৎসকদের দেওয়া তথ্যমতে, এর মধ্যে চারজন বিষধর গখরা (কোবরা) সাপের কামড়ে আক্রান্ত ছিলেন।জাতীয় চিকিৎসা প্রটোকল অনুসরণ করে দ্রুত অ্যান্টিভেনম প্রয়োগ ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সব রোগীই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সর্বশেষ গত ৫ আগস্ট বোচাগঞ্জ উপজেলার সাদিয়া আক্তার (১৭) নামে এক তরুণী সাপের কামড়ে আক্রান্ত হন।স্বজনরা তাকে সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।প্রাথমিক পরীক্ষা ও বিষক্রিয়ার...

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পাসের হার কমে ৫৮.০৫%, এগিয়ে মেয়েরা

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হারে বড় ধরনের অবনমন ঘটেছে।এ বছর এই বোর্ডের অধীনে পাসের হার নেমে এসেছে ৫৮.০৫ শতাংশে, যা গত বছর ছিল ৬৭.০৩ শতাংশ।বোর্ড সূত্রে জানা গেছে, এবার অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মোট ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন শিক্ষার্থী অংশ নেন।এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন।জিপিএ-৫ অর্জন করেছেন মোট ১৩ হাজার ৬৩৯ জন শিক্ষার্থী।লিঙ্গভিত্তিক ফলাফলে গতবারের মতো এবারও ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। এ বছর জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৭ হাজার ১৫২ জন এবং ছাত্রের সংখ্যা ৬ হাজার ৪৮৭ জন।সার্বিক পাসের হারেও ছাত্রীদের অগ্রগতি লক্ষ করা গেছে; মেয়েদের পাসের হার যেখানে ৬৩.০১ শতাংশ, সেখানে ছেলেদের পাসের হার ৫৩.৩৩ শতাংশ।চলতি বছরের ফলাফলে প্রাতিষ্ঠানিক পারফরম্যান্সেও পরিবর্তন...

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

আগস্ট ১১, ২০২৬

নিউজ ডেস্কঃ এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা)।সোমবার (১০ আগস্ট) এক শুভেচ্ছা বার্তায় তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।শুভেচ্ছা বার্তায় রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বলেন, “এসএসসি ও সমমান পরীক্ষায় সাফল্য অর্জন তোমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জনের পেছনে রয়েছে তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাস।একইসঙ্গে তোমাদের অভিভাবক ও শিক্ষকদের নিরলস সহযোগিতা ও ত্যাগেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।এজন্য সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই। তিনি বলেন, এই সাফল্যকে কাজে লাগিয়ে তোমরা উচ্চশিক্ষার পথে আরও এগিয়ে যাবে এটাই প্রত্যাশা।জ্ঞান,...