বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ যুবক আনারুল ইসলাম সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নভেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়াপাড়া গ্রামের যুবক আনারুল ইসলাম (২৮) প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন।গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে তার শশুর বাড়িতে বেড়াতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না।পরিবার জানায়,নিখোঁজের সময় আনারুলের পরনে ছিল নেভি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি। মানসিকভাবে তিনি কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর আনারুলের ছোট ভাই মোঃ নাজমুল ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরিবার ও স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও কোথাও আনারুলের সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, আনারুল ২২ অক্টোবর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজধরপুর গ্রামে শ্বশুর বাড়িতে...

ট্রেন পরিচালনায় পশ্চিম রেলওয়ের ১৪ নির্দেশনা

নভেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চলামান শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করার আশঙ্কায় ট্রেন চলাচলে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।ঘন কুয়াশায় সিগন্যাল, লেভেল ক্রসিং গেইট বা রেললাইনে প্রতিবন্ধকতা দৃশ্যমান না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।এ অবস্থায় ট্রেন পরিচালনায় সংশ্লিষ্ট কর্মচারীদের বিশেষ সতর্কতা নিশ্চিত করতে মোট ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে।সম্প্রতি রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. আরফিন নাহার স্বাক্ষরিত একটি চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।চিঠিটি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পাকশী ও লালমনিরহাটকে পাঠানো হয়েছে।এতে সতর্ক করা হয় যে, নির্দেশনা গুলো অনুসরণ না করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এবং এতে...

মনোহরদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫

নভেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- 'দেশীয় জাত–আধুনিক প্রযুক্তি' 'প্রাণিসম্পদে হবে উন্নতি' স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল মঞ্চে ফিরে আসে।র‌্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান। এছাড়া উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ...

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় ককটেল বিস্ফোরণের দায়ে ৪ জন গ্রেপ্তার

নভেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় অবৈধভাবে সংঘবদ্ধ হয়ে সড়কে টায়ার জ্বালানো, ককটেল বিস্ফোরণ এবং জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের সক্রিয় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি (৪২) ও একই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো: রনি (৪০)।রাজশাহী জেলা ছাত্রলীগের উপ-ছাত্র বিষয়ক সম্পাদক মো: রতন আলী (৩৪) এবং আওয়ামীলীগ কর্মী মো: মানিক মিয়া (৪০)। তারা সকলেই রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকার বাসিন্দা।গত ১০ নভেম্বর ২০২৫ রাত সাড়ে ১০টায় দক্ষিণ নওদাপাড়া সিটিহাট এলাকার নিকটে গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও ৬০-৭০ জন ব্যক্তি টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটায় এবং...

মনোহরদীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- মনোহরদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ. মুহাইমিন আল জিহান।সভাটি বাস্তবায়ন করেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, মনোহরদী।সভায় দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, উদ্ধার কার্যক্রম, ত্রাণ ব্যবস্থা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম শক্তিশালী করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ইউএনও এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি এবং দ্রুত সমন্বয়ই মানুষের জীবন ও সম্পদের সুরক্ষার মূল চাবিকাঠি। সভায় উপস্থিত ছিলেন, মনোহরদী থানার অফিসার ইনচার্জ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা...

রাজশাহীর তানোরে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫, এলাকায় উত্তেজনা

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।এতে দুইপক্ষের ১৫ জন আহত হয়েছেন।রাজশাহী-১ আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত সুলতানুল ইসলাম তারেক ও প্রাথমিক মনোনয়ন পাওয়া শরীফ উদ্দিনের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।প্রায় ঘণ্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।তবে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সেনা কর্মকর্তা শরীফ উদ্দিন।তার মনোনয়ন বাতিল দাবিতে কিছুদিন ধরেই আন্দোলন করে আসছেন সুলতানুল ইসলাম তারেক। ২৫ নভেম্বর( মঙ্গলবার) সন্ধ্যায় সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা তানোর উপজেলা সদরে মশাল মিছিল বের করেন।ওই মিছিলে হঠাৎ করেই হামলা চালান শরীফ উদ্দিনের সমর্থকরা।বিএনপি...

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের নতুন মহাপরিচালক নিয়োগ

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- কৃষিতত্ত্ববিদ ড. মো. মাহফুজ বাজ্জাজ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট-এর সপ্তম মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।গত ১৯ নভেম্বর কৃষি মন্ত্রণালয় একটি অফিস আদেশের মাধ্যমে তাঁকে এই পদে দায়িত্বভার প্রদান করে।ড. বাজ্জাজ তাঁর কর্মজীবনের দীর্ঘ অভিজ্ঞতার শেষে বর্তমানে মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।ড. মো. মাহফুজ বাজ্জাজ ১৯৯৭ সালের ২৭ নভেম্বর কৃষি গবেষণা কেন্দ্র, বারি, পাবনায় বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সাল পর্যন্ত সেখানে দায়িত্ব পালন করেন।তিনি ২০০১ সালের ১৫ জুলাই থেকে ২০০৯ সালের ১৯ এপ্রিল পর্যন্ত বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দিনাজপুরের রাজবাড়ীস্থ গম গবেষণা উপকেন্দ্রে দায়িত্ব পালন করেন।একই উপকেন্দ্রে তিনি ২০০৯ সালের ২০ এপ্রিল থেকে ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঊর্ধ্বতন...

ফিফার সিদ্ধান্তে স্বস্তি পর্তুগাল, রোনালদো প্রস্তুত বিশ্বকাপের জন্য

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে খেলা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা অবশেষে কেটে গেছে। ফিফা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আগামী গ্রীষ্মের বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচ থেকেই মাঠে নামতে পারবেন রোনালদো। ৪০ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার আগের ম্যাচে দারা ও’শিয়ার পিঠে কনুই মারায় সরাসরি লাল কার্ড দেখেন এবং ম্যাচটি ২-০ গোলে হেরে শেষ করে পর্তুগাল। সাধারণত এমন আচরণের জন্য তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়ে থাকে কিন্তু রোনালদোর ক্ষেত্রে তা পুরোপুরি প্রযোজ্য হয়নি। তাকে মাত্র একটি ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বাকি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে যাতে বিশ্বকাপে কোনো ম্যাচ মিস না করতে হয় তাকে। বিবিসি স্পোর্ট জানিয়েছে জাতীয় দলে ২২৬টি ম্যাচ খেলে এবারই প্রথম লাল কার্ড...

বাংলাদেশে প্লট দুর্নীতি মামলা: টিউলিপ সিদ্দিক এর রায় ১ ডিসেম্বর, পাঁচ ব্রিটিশ আইনজীবীর আপত্তি

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্লট বরাদ্দ দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ অন্যান্য আসামির রায় ঘোষণা করা হবে আগামী ১ ডিসেম্বর। চাঞ্চল্যকর এই মামলাকে যুক্তরাজ্যের পাঁচজন বিশিষ্ট আইনজীবী প্রকাশ্যে প্রশ্নবিদ্ধ করে বলেছেন এটি ‘সাজানো ও অন্যায্য’।ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূতের কাছে পাঠানো এক চিঠিতে তারা অভিযোগ করেছেন, টিউলিপ সিদ্দিক এই মামলায় লড়াই করার ন্যূনতম অধিকারও পাননি। মামলাটি ‘পরিকল্পিতভাবে সাজানো’ হয়েছে বলেও উল্লেখ করেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। চিঠিতে স্বাক্ষর করা আইনজীবীদের মধ্যে রয়েছেন ব্রিটেনে পরিচিত নাম চেরি ব্লেয়ার কে সি, ফিলিপ স্যান্ডস কে সি, জিওফ্রে রবার্টসন কে সি-সহ আরও দুইজন। তাদের দাবিটিউলিপকে মামলার বিষয়ে...

বিতর্কিত মন্তব্যে জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে শোকজ

নভেম্বর ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনীত প্রার্থী ও জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তার বিতর্কিত মন্তব্যের জেরে জামায়াত তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।মঙ্গলবার (২৫ নভেম্বর) জামায়াতে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে নোটিশটি প্রকাশ করা হয়। গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে দলের ‘নির্বাচনি দায়িত্বশীল সম্মেলন’-এ অংশ নিয়ে শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচনে জয় পেতে প্রশাসনের কর্মকর্তাদের নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে। তার বক্তব্যে বলা হয়, “যার যার এলাকায় প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে আনতে হবে। গ্রেফতার, মামলা...