শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

মনোহরদীতে রামপুর তরুণ যুব সংঘের আয়োজনে ফ্রি খাশি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী;- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের রামপুর বাজার মাঠে সোমবার (২১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হলো "ফ্রি খাশি ফুটবল ফাইনাল" খেলা।রামপুর তরুণ যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় ড্রেনেরঘাট ফুটবল একাদশ ও রামপুর তরুণ ফুটবল একাদশ।বিপুল দর্শকের উপস্থিতিতে জমজমাট এই খেলায় ড্রেনেরঘাট ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে রামপুর তরুণ ফুটবল একাদশ বিজয় লাভ করে।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়ন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আপন ভূঁইয়া।বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা ও পোল্ট্রি...

ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও দৃশ্যমান করতে হবে: প্রধান উপদেষ্টা ড. ইউনূস

জুলাই ২৩, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল গুলোর মধ্যে বিদ্যমান ঐক্য আরও বেশি দৃশ্যমান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।তিনি বলেন, আপনাদের মধ্যে যে ঐক্য আছে, সেটা যদি মানুষ চোখে দেখে, তাহলে মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি আসবে।দেশের মানুষ এটিই চায়।মঙ্গলবার রাতে রাজধানীর যমুনা সরকারি বাসভবনে দেশের চারটি রাজনৈতিক দল—বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এই মন্তব্য করেন।দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং আইন-শৃঙ্খলা নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।তিনি জানান, আলোচনা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে এবং দলগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে কোনো মতভিন্নতা বা বিভাজন নেই।বরং...

উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় সারা দেশে মসজিদে বিশেষ দোয়া

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- সোমবার (২১ জুলাই) উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ২৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়।দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনায় মঙ্গলবার (২২ জুলাই) সারা দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশের সব মসজিদে খতিব, ইমাম এবং মসজিদ কমিটিকে এই দোয়া আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।এর মধ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দুপুর দেড়টায় (বাদ জোহর) বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয় বিমানটি।দুর্ঘটনায় আগুন ধরে যাওয়ার পর ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সরকারি সূত্রে জানা গেছে, দুর্ঘটনায়...

জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে রিট দায়ের

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি এবং জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান চলাচলে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস এই রিট আবেদন দায়ের করেন।রিটে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন করা হয়।একই সঙ্গে ঢাকাসহ দেশের সব জনবহুল এলাকায় ত্রুটিপূর্ণ বিমান ও যুদ্ধবিমান উড্ডয়ন নিষিদ্ধ করার নির্দেশনা চাওয়া হয়েছে।হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের বেঞ্চে আজ দুপুর ১টায় রিট আবেদনের শুনানি হবে। আদালতে উপস্থিত ছিলেন,...

মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিল সরকার

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ উত্তরা, ঢাকা:- রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি যৌক্তিক হিসেবে স্বীকৃতি দিয়ে তা মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।মঙ্গলবার দুপুরে কলেজের ৫ নম্বর ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—বিমান দুর্ঘটনায় নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের সঠিক তালিকা প্রকাশ, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ প্লেন বাতিল এবং গোটা প্রশিক্ষণ পদ্ধতির সংস্কার।ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সরকারের শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে আন্দোলনের যৌক্তিকতা স্বীকার করেন এবং দ্রুত দাবিগুলো...

মনোহরদীতে গ্রামীণ ঐতিহ্য রক্ষায় কাছিটান ও লাঠিবাড়ি খেলার আয়োজন

জুলাই ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের বীর আহমদপুর নামাপাড়া যুব সমাজের উদ্যোগে ১৯ জুলাই শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাছিটান ও লাঠিবাড়ি খেলা।আয়োজনে প্রথম পর্বে বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যে কাছিটান ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।দ্বিতীয় পর্বে সাগরদী দলের পরিবেশনায় উপভোগ্য লাঠিবাড়ি খেলা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউপি সদস্য রাকিব (মেম্বার) এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রুহুল আমিন সৈকত।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুদ পারভেজ, রূপক মোড়ল, বেলায়েত হোসেন খোকা, জাকির হোসেন, শফিকুল ইসলাম, নজরুল ইসলাম, রাসেল, সাদ্দাম, মোবারকসহ আরও অনেকে। খেলা শেষে বিজয়ী বিবাহিত দলের অধিনায়কের হাতে...

খাবারের লোভ দেখিয়ে আবাসিক হোটেলে রাতভর বলাৎকারে কিশোরে মৃত্যু

জুলাই ২০, ২০২৫

নিউজ ডেস্কঃ একদিন অনাহারে থাকার পর কমলাপুর রেলস্টেশনে বাড়ি যাওয়ার চিন্তা করছিল ১২ বছর বয়সী এক কিশোর।দুরুদুরু বুকে স্টেশনে থাকা অন্য ২ যাত্রীর কাছে জানতে চায়, বরিশালের ট্রেন কখন ছাড়বে? তারা জানাল, বরিশালে কোনো ট্রেন যায় না।এরপর এক কথায়, দুই কথায় বাকি ২ যাত্রীর সঙ্গে তার সখ্যতা গড়ে উঠে।একপর্যায়ে কিশোরটি জানায়, সে অনাহারে।এ কথা শুনে অপর দুই যাত্রী তাকে সঙ্গে করে নিয়ে যায়।এরপর রাজধানীর যাত্রাবাড়ির একটি আবাসিক হোটেলের কক্ষে তার মরদেহ পাওয়া যায়। শনিবার (১২ জুলাই) রেলস্টেশন থেকে বেড়িয়ে যাওয়ার একদিন পর সেই কিশোরের অর্ধনগ্ন মরদেহ উদ্ধার হয়।তার পশ্চাদেশ, মুখের ঠোঁটের অংশ ও ডান চোখ আঘাতের কারণে অস্বাভাবিকভাবে ফোলা ছিল।যদিও এই কিশোরের নাম-পরিচয় কিছু জানা যায়নি।তবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মর্মান্তিক এই মৃত্যুর রহস্য...

বুরুদিয়া ইউনিয়নে ফ্যাসিস্ট দোসর দিয়ে কমিটি গঠনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সভা অনুষ্ঠিত

জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির নতুন কমিটি গঠনে ত্যাগী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে ফ্যাসিস্ট ঘরনার দোসরদের অন্তর্ভুক্ত করায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।এ ঘটনার প্রতিবাদে ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৪টায় বুরুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বুরুদিয়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বিএনপির অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা অভিযোগ করেন, বুরুদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন (বাচ্চু) নিজের পছন্দের ফ্যাসিস্ট মনোভাবাপন্ন ব্যক্তিদের দিয়ে ওয়ার্ড কমিটি গঠন করেছেন।এতে করে দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা, কারাবরণকারী নেতাকর্মীরা বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।বক্তারা...

বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পাস করলেন সাংবাদিক কাইসার হামিদ ও রোকেয়া আক্তার দম্পতি

জুলাই ১২, ২০২৫

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ:- বয়স কেবল একটি সংখ্যা-এই বাক্যটির জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও সাংবাদিক মুছাম্মৎ রোকেয়া আক্তার (৪৪) দম্পতির মাধ্যমে।দু’জনেই চলতি ২০২৫ সালের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়ে সমান নম্বর জিপিএ- ৪ দশমিক ১১ পেয়ে সাফল্য অর্জন করে তাক লাগিয়ে দিয়েছেন।গত ১০ জুলাই বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে উত্তীর্ণ হওয়ার খবর পেয়ে যেন আনন্দের বন্যা বইছে এই দম্পতির মাঝে।বাবা-মায়ের এমন সাফল্যে খুশির জোয়ারে ভাসছে ছেলে-মেয়েরাও।বিয়ের ৩১ বছর পর একসঙ্গে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে পাস করায় এ দম্পতিকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেসহ সরাসরি শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ কেউ মিষ্টিমুখ করাতেও দেখা গেছে। দম্পতির শিক্ষাজীবনের এই নতুন অধ্যায় শুরু হয়েছে নরসিংদী...

শাহজালাল বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণসহ চোরাচালান সিন্ডিকেটের দুই সদস্য আটক:

জুলাই ০৯, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারসহ দুইজন ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।আটককৃতরা হলেন মোঃ হাছান (৩৯) এবং মোঃ শাহাজান (৪৯)।মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে বিমানবন্দরের আগমনী ০১ নং ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এপিবিএন সদস্যরা তাদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে।পরে ধাওয়া করে দুজনকেই আটক করা হয়।তল্লাশির সময় মোঃ হাছানের পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম এবং মোঃ শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৭ লাখ ৪ হাজার ৩০০ টাকা।স্বর্ণালঙ্কার গুলো ২১ ও ২২ ক্যারেট মানের বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, এসব স্বর্ণালঙ্কার অজ্ঞাতনামা...