বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

বিমানযাত্রী বেশে বাড়ছে মাদক পরিবহনঃ ফের এয়ারপোর্ট আর্মড পুলিশের হাতে মাদক ব্যবসায়ী আটক

ডিসেম্বর ১৯, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- বিমানযাত্রী বেশে ইয়াবা পরিবহনকালে ৩৫৮৮ (তিন হাজার পাঁচশত আটাশি) পিস ইয়াবাসহ মোঃ পলাশ (২৮) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।বুধবার ঢাকা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ) ধারায় মামলা হয়েছে।এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার দিকে নভো এয়ারের ফ্লাইট নং VQ 932 যোগে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহনকালে গোপন সংবাদের ভিত্তিতে মোঃ পলাশকে আভ্যন্তরীণ টার্মিনাল এলাকা থেকে আটক করা হয়।তাকে এএপি অফিসে নিয়ে আসা হলে সে পাকস্থলীতে সুকৌশলে ইয়াবা পরিবহন করছে বলে নিশ্চিত করে।এয়ারপোর্টে কর্তব্যরত চিকিৎসকের শরণাপন্ন হলে তার পেটে ডিম্বাকৃতির ৭৮ টি বস্তুর সন্ধান মেলে। পরবর্তীতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে...

হাঁস চুরির জের ধরে আগুন: নবাবগঞ্জে গোয়ালঘরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

ডিসেম্বর ১৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নবাবগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুনহাটি গ্রামে আকবর তালুকদারের বাড়িতে গত শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়াল ঘরে আগুন লাগার ঘটনায় ৩টি গরু ও ২টি ছাগল পুড়ে মারা যায়।ভুক্তভোগী পরিবার দাবি করেছে, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আকবর তালুকদারের স্ত্রী শামসুর নাহার অভিযোগ করেন, বাড়ি খালি থাকার সুযোগে ৮ ডিসেম্বর সকালে তাদের বাড়ি থেকে ৪টি চিনা হাঁস চুরি হয়। প্রতিবেশী স্বপনের ছেলে আকাশকে হাঁস চুরি করতে দেখেছে বলে জানান তার ছেলে সজিব ও অন্যান্য প্রতিবেশীরা।এই অভিযোগ নিয়ে শুক্রবার সকালে প্রতিবাদ করতে গেলে আকাশ ও তার সহযোগীরা সজিবকে মারধর করে পুকুরে ফেলে দেয় এবং হত্যার হুমকি দেয়।শুক্রবার রাতেই আকবর তালুকদারের গোয়াল ঘরে আগুন ধরে যায়।প্রতিবেশীরা ডাকচিৎকার শুনে আগুন নেভানোর চেষ্টা করলেও...

বাংলার মাটিতে আর কোন স্বৈরাচারের স্থান হবে না- আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

ডিসেম্বর ১৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বিএনপির কেন্দ্রীয় সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, বাংলার মাটিতে আর কোন স্বৈরাচার ও আধিপত্যবাদের স্থান দেওয়া হবে না।যারা স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের বিরুদ্ধে বাঁধা হয়ে দাাঁড়াবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে।বিগত অবৈধ সরকার বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক ছিল না।তাদের আনুগত্য পার্শ¦বর্তী দেশ ভারতের সঙ্গে। আজ শনিবার সকাল ১১টায় নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশ শেষে আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের নেতৃত্বে...

বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন: দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা

ডিসেম্বর ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ ঢাকা:- বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে।বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।বৈঠকের মূল এজেন্ডায় রয়েছে সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্য, কানেক্টিভিটি, নিত্যপণ্যের আমদানি, ভিসা সমস্যা এবং দুই দেশের সম্পর্ক উন্নয়নে বর্তমান চ্যালেঞ্জসমূহ।বিশেষ করে, বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত নেতিবাচক প্রতিবেদনের বিষয়টি আলোচনায় উত্থাপনের সম্ভাবনা রয়েছে।ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আজ সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ উড়োজাহাজে ঢাকায় পৌঁছান। রাজনৈতিক পরিবর্তনের...

মনোহরদীতে অর্থনৈতিক শুমারী ২০২৪ এ অনিয়মের অভিযোগ

ডিসেম্বর ০৯, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- সারা বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় নরসিংদির মনোহরদীতেও শুরু হয়েছে বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রনালয়ের আওতাধীন  অর্থনৈতিক শুমারি ২০২৪ এর কার্যক্রম।আজ থেকে শুরু হলো এর প্রথম ধাপ এর কাজ, এতে মোট ৪ দিন প্রশিক্ষণ দেয়া হবে লিস্টিং কারী ও সুপারভাইজারগনকে।প্রশিক্ষণ শেষে আগামী ১০ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ চলমান রয়েছে।মনোহরদী উপজেলাকে মোট চারটি জোনে বিভক্ত করে এ প্রশিক্ষণটি চলমান রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, জোনাল অফিসার মনোহরদী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জনাব আফরিনা আক্তারের অধীনে মনোহরদী পৌরসভা ও চালাকচর ইউনিয়ন।পরিসংখ্যান কর্মকর্তা জনাব মো: সাইদুর রহমান এর অধীনে লেবুতলা,খিদিরপুর, চরমান্দালিয়া,চন্দনবাড়ী এ চারটি ইউনিয়ন। পরিসংখ্যান কর্মকর্তা জনাব গোলাপ মিয়ার অধীনে শুকুন্দি, গোতাশিয়া,একদুয়ারিয়া,...

মনোহরদীতে রামপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ডিসেম্বর ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে রামপুর প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার রামপুর বাজার খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করার লক্ষ্যে রামপুর তরুন যুব সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।অনুষ্ঠানে রামপুর তরুণ যুব সংঘের সভাপতি নাঈম সাদেক এর সভাপতিত্বে ও সৈয়দ আজহারুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সম্পাদক খ.ম. কামরুল ইসলাম। ফাইনাল খেলার উদ্বোধন করেন রামপুর তরুন যুব সংঘের সাধারণ সম্পাদক ফারুক শেখ, এ সময় আরো উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য নাজমুল হক ফরহাদ, তানভীর আহমেদ (তমাল), শান্ত দাস, আজহারুল ইসলাম, মোহাম্মদ পলাশ, এমদাদুল হক, নাহিদুল ইসলাম,কাউসার আহমেদ, ইমতিয়াজ আহমেদ,আকরাম মেম্বার...

বেলাবোতে পথসভা করেছেন-আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল

ডিসেম্বর ০৮, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- বৈষম্য বিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে শনিবার (৭ডিসেম্বর) বেলাবোতে গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির নির্বাহী কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।তিনি বলেন সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য,বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান  করেন। পথ সভা শেষে বাজনাব ইউনিয়নে জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও বাজনাব ইউনিয়নের আমৃত্যু সভাপতি আঃ সোবহান ভূঁইয়ার স্মরনে দোয়া ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন,বিএনপির...

আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র রুখতে হবে: নুরুল হক নুর

ডিসেম্বর ০৭, ২০২৪

নিউজ ডেস্কঃ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অভিযোগ করেছেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে।তিনি বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, যা পুনরায় হতে দেওয়া যাবে না।মিরপুর ১০ সিটি কর্পোরেশন অফিসের পাশে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নুর বলেন, আমাদের স্বাধীনতার জন্য ছাত্র জনতা জীবন দিয়েছে, কিন্তু কেউ কেউ আজ ফ্যাসিবাদের সঙ্গে আঁতাত করছে।আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকব।আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে কোনো আপোষ চলবে না।নুরুল হক অভিযোগ করেন, বাংলাদেশ নিয়ে ভারতের মিডিয়া গুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে মিথ্যাচার করছে এবং এ ধরনের কর্মকাণ্ড যুদ্ধ পরিস্থিতি তৈরির ইঙ্গিত দেয়।তিনি দুই দেশের সম্পর্ক...

নরসিংদীতে সাংবাদিকদের সাথে নির্বাহী অফিসার এর মতবিনিময়

ডিসেম্বর ০৫, ২০২৪

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(৩ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মনোহরদী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল বলেন,সুন্দর ও আধুনিক মনোহরদী বিনির্মানে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা প্রেসক্লাব দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ,আপনাদের সহযোগিতা পেলে অন্যায় ও দুর্নীতি বিরুদ্ধে আমাদের কার্যক্রম চলমান থাকবে।ইনশাআল্লাহ্ উপজেলাতে সাংবাদিকতার নামে কেউ যেন অপ-সাংবাদিকতা ও দালালী করে সাধারণ মানুষকে হয়রানি করতে না পারে সে দিকে লক্ষ রাখতে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।  উপজেলা নির্বাহী অফিসার এম.এ মুহাইমিন আল মাহিন...

তত্ত্বাবধায়ক সরকারের রিভিউ শুনানি: আপিল বিভাগের নতুন তারিখ ১৯ জানুয়ারি

ডিসেম্বর ০১, ২০২৪

নিউজ ডেস্কঃ বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে আপিল বিভাগের রিভিউ শুনানির জন্য আগামী ১৯ জানুয়ারি তারিখ নির্ধারণ করা হয়েছে।বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে সময় বৃদ্ধির আবেদন করলে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৬ সদস্যের বেঞ্চ এই তারিখ নির্ধারণ করেন।রোববার বিএনপির আইনজীবী জয়নুল আবেদীন ১ মাস সময় বৃদ্ধির আবেদন করেন, যেখানে জামায়াতও একই ধরনের আবেদন জানায়।শুনানিতে আপিল বিভাগ মন্তব্য করে, পঞ্চদশ সংশোধনীর মামলার সঙ্গে এই মামলার সম্পর্ক রয়েছে কিনা তা পর্যালোচনা করা হবে এবং ১৯ জানুয়ারি নির্ধারিত তারিখে আর কোনো সময় দেওয়া হবে না।গত ২৩ অক্টোবর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে, বিএনপির...