শুক্রবার ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
আগস্ট ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নাম মাসুদ রানা বাবুল।তিনি শুধু একজন সাংবাদিকই নন, বরং নিরলস পরিশ্রম, সততা ও সাহসিকতার মাধ্যমে স্থানীয় সাংবাদিক সমাজকে এগিয়ে নিতে এক অনন্য ভুমিকা রেখে চলেছেন।সম্প্রতি তিনি নরসিংদী সদর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন, যা জেলার সাংবাদিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।মাসুদ রানা বাবুল দীর্ঘদিন ধরেই নরসিংদীতে সাংবাদিকতার সঙ্গে জড়িত।তিনি ছোটবেলা থেকেই অন্যায়ের প্রতিবাদ, সমাজের দুর্নীতি-অনিয়ম তুলে ধরা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে বেড়ে উঠেছেন।নরসিংদীর ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সঙ্গে গভীরভাবে জড়িত তিনি সাংবাদিকতার মাধ্যমে জেলার গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুলে ধরেছেন।
বর্তমানে তিনি এশিয়ান টেলিভিশনের নরসিংদী জেলা...
আগস্ট ১২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী-৪ (মনোহরদী- বেলাব) এর সাবেক সংসদ ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ফ্যাসিবাদ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রজনতা আন্দোলনে ২০২৪ সালে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় রচিত হয়েছিলো আজকে সেই বিজয়কে স্বরণ করে বিজয় মিছিলের মাধ্যমে আমরা যানান দিবো গণতন্ত্রের বাইরে কোন শক্তি নাই।গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার দেশ চালাবে এর কোন বিকল্প নাই।আমরা অবিলম্বে নির্বাচন চাই।নির্বাচন নিয়ে কোন তালবাহানা করলে ইউনূস সাহেবকেও ফ্যাসিস্টদের মতো বিদায় নিতে হবে।
মনোহরদীতে মঙ্গলবার (৫ আগস্ট ) দুপুরে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বিজয় র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে মনোহরদীর বাসস্ট্যান্ড...
আগস্ট ০৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বিভিন্ন হাটে পানের দাম কমে যাওয়ায় দিশে হারা পান চাষীরা মনোহরদীর বিভিন্ন গ্রামে এখনো ব্যাপক হারে পান চাষ হলেও এই চাষে নেই আর আগের মতো আনন্দ বা লাভ।কৃষকের ঘামে এই ফসল আজ আর ঘরে হাসি ফেরায় না, বরং নিয়ে এসেছে হতাশা আর লোকসানের বোঝা।এলাকার অভিজ্ঞ পানচাষী আলমগীর মোল্লা, আকাশ মিয়া, লতিফ মিয়াসহ আরও অনেকে বলেন, আগে যে পরিমাণ পান বিক্রি করতাম ৫ থেকে ৬ হাজার টাকায়, এখন সেই একই পরিমাণ পান বিক্রি করতে হচ্ছে মাত্র ১ হাজার টাকায়।তাও আবার অনেক সময় বেপারীরা নিতে চায় না, জোর করে তুলে দিতে হয়।
তারা জানান, রাতে ঘুম না দিয়ে কষ্ট করে পান বাজারে নিয়ে গেলেও ঠিক মতো দাম মেলে না।ফেরার পথে মনে হয়, নিজের উৎপাদিত ফসলের এই দেশে যেন কোনো মূল্যই নেই, আক্ষেপ করেন আলমগীর,আকাশ, লতিফ মিয়া সহ আরও অনেকে, পান চাষের খরচও কম নয়।প্রতিদিন...
আগস্ট ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক জাতির সামনে উপস্থাপিত, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা সম্পর্কে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পৃথক পৃথক সভা, উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।আজ ৩১ শে জুলাই ২০২৫ রোজ বৃহস্পতিবার প্রথম দফার গণসংযোগ ও সভা অনুষ্ঠিত হয় খিদিরপুর ইউনিয়নের পীরপুর কিন্ডারগার্টেন প্রাঙ্গণে।৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভায় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তারা জনগণের মাঝে ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।এরপর দ্বিতীয় পর্যায়ে নারী জনগোষ্ঠীর অংশগ্রহণে পৃথকভাবে একটি উঠোন বৈঠক ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডোমন মারায় খিদির পুর ইউনিয়ন মহিলা দলের উদ্যোগে...
আগস্ট ০২, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- জুলাই পুনর্জাগরণে "জুলাইয়ের মায়েরা" শীর্ষক কর্মসূচি উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার ৩৩জুলাই (২আগষ্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মা সামাবেশে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা ফাতেমাতুজ-জোহরা'র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান আবেদী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই আহতদের মা সহ আহতরা।
IPCS News : Dhaka : লোকমান হোসাইন : কিশোরগঞ্জ।
...
জুলাই ৩১, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- চাঁদপুর জেলা বিএনপির তিন জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দলের ভিতরে উল্লিখিত নেতারা চাঁদাবাজি, অবৈধ দখলদারী ও দলীয় কর্মীদের...
জুলাই ৩০, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে।মো. শাহাব উদ্দিন উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে।অপরদিকে মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌরশহরের তারাকান্দি পূ্র্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে।তারা দুজনই কৃষি কাজ করতেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি জমির মাঠে নিজ জমিতে কৃষি কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে কৃষি জমিতে কাজ করতে যান কৃষক শাহাবুদ্দিন ও কৃষক মজনু মিয়া।পাশাপাশি জমি হওয়ায় দুজনই একসাথে কাজ করছিল।পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচ পাম্পের বৈদ্যুতিক ঝুলানো তারে...
জুলাই ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
কিশোরগঞ্জ:- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদীয়া ইউনিয়নে আওয়ামী লীগের অধীনে গঠিত নতুন ওয়ার্ড কমিটি নিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।২৪ শে জুলাই ২০২৫ ইং রোজ বৃহস্পতিবার, বিকাল ৪ টায় বুরুদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে বুরুদিয়া ইউনিয়ন ছাত্রদল, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এই সভায় অভিযোগ করা হয় যে, আওয়ামী লীগ কর্তৃক গঠিত নতুন ওয়ার্ড কমিটি থেকে দীর্ঘদিনের ত্যাগী এবং কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীরা বাদ পড়েছেন।বুরুদিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক, জসিম উদ্দিন (বাচ্চু) এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি নিজের মনগড়া মত এই কমিটি গঠন করেছেন এবং এতে দীর্ঘদিনের ত্যাগী নেতা-কর্মীদের উপেক্ষা করা হয়েছে।
নেতাকর্মীরা বলেন, এ ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে এবং আমরা...
জুলাই ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা, ২৪ জুলাই:- রাজধানীর উত্তরা এলাকায় সাম্প্রতিক একটি সামরিক বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধ আহতদের চিকিৎসা সহায়তায় ঢাকায় আসছে চীনের একটি পাঁচ সদস্যের বিশেষজ্ঞ মেডিকেল দল।ঢাকায় চীনা দূতাবাস বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে বার্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সসহ গঠিত চীনা মেডিকেল দলটি আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে।তারা রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে চিকিৎসা মূল্যায়ন এবং প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করবেন।
এ ছাড়া, আজ সকালে চীনের ইউনান প্রদেশের কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির সেকেন্ড অ্যাফিলিয়েটেড হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে একটি জরুরি ভিডিও কনসালটেশনেও অংশ নেন।যৌথ এই আলোচনায়...
জুলাই ২৪, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা:- ২২ জুলাই ২০২৫: ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের প্রাণহানির মর্মান্তিক ঘটনার পর নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে মনোহরদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুলের নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।উক্ত মাহফিলে নিহত ও আহতদের স্মরণে কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে বক্তৃতা করতে গিয়ে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, উত্তরায় এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কোমলমতি শিশুরা নিহত হওয়ায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে।এই শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।তিনি আরও বলেন, সরকার জাতীয়ভাবে শোক ঘোষণা করেছে, এবং...