শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ডিসেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. এরশাদ হালিমকে যৌন হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা সিন্ডিকেট সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন করে। সভায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভাপতিত্ব করেন।
সিন্ডিকেট সূত্রে জানা যায়, ছাত্রদের করা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধানে অসঙ্গতির প্রমাণ মেলার পর বিষয়টি আরও গভীরভাবে যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় অভিযোগগুলো পর্যালোচনার জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষকে, যিনি পুরো তদন্ত কার্যক্রম তদারকি করবেন।
তদন্ত কমিটির অন্যান্য সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী...
ডিসেম্বর ০৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর রাতের দৃশ্য দেখতে আলো ঝলমলে হলেও শীতের রাতে ছিন্নমুল মানুষের রাত্রী যাপন ততটাই ভয়ংকর।লাইট পোস্টের রঙ্গীন আলোর ঝলকানি তাদের কেন কাজে লাগেনা।তাদের চায় দিন শেষে শীত নিবারণের জন্য গরম কাপড় আর দুবেলা খাবার।রাজশাহীর শীত খুব দীর্ঘ না হলেও, যখন শীত নামে অসহায় মানুষের শরীরে তার গভীর কামড়টা কলিজায় লাগে।আনুষ্ঠানিক আবহাওয়ার হিসেবে তাপমাত্রা তাড়াতাড়ী কমে।ফুটপাতে থাকা মানুষদের কাছে সেই হয়ে ওঠে ভয়ানক অসহনীয়।সাজানো গোছানো ব্যস্ত নগর জীবনের ভিড়ে তাদের অস্তিত্ব যেন কারো চোখেই পড়ে না।কিন্তু রাত গভীর হলে, রেলস্টশন চত্বর-বাস টার্মিনাল এলাকা,নগরীর বিভিন্ন ফুটপাত,বাজারের দোকানের শাটার নামলে, উন্মোচিত হয় এক ভিন্ন রাজশাহীর চিত্র।যেখানে ঠান্ডা হাওয়া আর অনিশ্চয়তা মানুষের জীবনকেই হুমকি দেয়।
শিরোইল রেলওয়ে স্কুল...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলা ও মহানগর কমিটির টানাপোড়েনের মধ্যেই এবার সরাসরি উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহীতে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে।শুক্রবার (৫ ডিসেম্বর)দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপির জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন নিজের ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।স্ট্যাটাসে তিনি দাবি করেন, এনসিপির জেলা আহ্বায়ক সাইফুল ইসলামকে দল থেকে বহিষ্কার না করার কারণেই তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে এনসিপির রাজশাহী জেলার কমিটি ঘোষণা করে কেন্দ্র।এর পর থেকেই তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যায়িত করে দলীয় একাংশ আন্দোলনে নেমেছে।
মোতালেব হোসেন তার ফেসবুকে লেখেন, সাইফুল ইসলামকে এনসিপিতে এনেছে...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীর সীমান্তে নিষিদ্ধ ভারতীয় মনোগোল সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি)।বিজিবির সহকারী পরিচালক মোঃ সোহাগ মিলন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১-বিজিবি) চরমাজারদিয়ার বিওপি দামকুড়া থানার পূর্বপাড়া আমবাগানে হানা দেয়।
হানার সময় পালানোর চেষ্টা করলেও দামকুড়া থানার হরিপুরের চরমাজারদিয়ার গ্রামের মোঃ মাইন উদ্দিন শেখের ছেলে চোরাকারবারী মোঃ মোরশালিন শেখ (২৪) কে আটক করা হয়।তার কাছ থেকে ১৯ বোতল ভারতীয় মনোগোল সিরাপ জব্দ করা হয়েছে।আটককৃত চোরাকারবারী ও জব্দকৃত সিরাপ দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলে সোমবার প্রেস ব্রিফিংয়ে নিশ্চিত করেন বিজিবি কর্মকর্তা।
IPCS News : Dhaka : বাবুল : রাজশাহী।
...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
গত তিনটি বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগের মূল কেন্দ্রবিন্দু ছিলেন নেইমার। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ২০২৩ সালের পর থেকে চোটের কারণে জাতীয় দলে নেই তার উপস্থিতি। ২০২৬ বিশ্বকাপের আগে তাই ফুটবলবিশ্বে বড় প্রশ্ন—নেইমার কি আদৌ দলে জায়গা পাবেন?
ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নেইমার আর স্বয়ংক্রিয়ভাবে নির্বাচিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। তার মতে, নাম বা অতীত সুনাম নয়—আগামী বিশ্বকাপের জন্য দল বাছাই হবে সম্পূর্ণভাবে বর্তমান ফর্মের ওপর। তিনি বলেন, নেইমারের বিষয়টি আলাদা করে দেখার কিছু নেই, কারণ ব্রাজিল দলে জায়গা সব খেলোয়াড়ের জন্যই সমানভাবে প্রতিযোগিতাপূর্ণ। মার্চের ফিফা উইন্ডোর পর চূড়ান্ত দলের একটা স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলেও তিনি জানান।
আনচেলত্তি আরও বলেন, এখনই নেইমারকে...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ক্ষত স্মৃতিতে এখনও দগ্ধ ভারত। সেই দিনের আবেগময় প্রতিধ্বনি তিন দশক পর আবারও ফিরে এসেছে পশ্চিমবঙ্গে। একই দিনে মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের উদ্যোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ঘোষণার পর থেকেই এই কর্মসূচির নেতৃত্বে থাকা ভরতপুরের বিধায়ক ও তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত নেতা হুমায়ুন কবীরকে কেন্দ্র করে আলোচনা চলছে তুঙ্গে।
রেজিনগরে দিনভর মানুষের ঢল নেমেছে ভিত্তিপ্রস্তর স্থাপনকে ঘিরে। হুমায়ুন কবীর দাবি করেছেন, শনিবারের অনুষ্ঠানে প্রায় তিন লাখ মানুষ উপস্থিত হবেন এবং তাদের জন্য খাওয়াদাওয়ার বন্দোবস্ত করা হয়েছে প্রায় চল্লিশ হাজার মানুষের জন্য। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন রাজ্য থেকে ধর্মীয় নেতারাও যোগ দিতে শুরু করেছেন,...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। খুলনা-১ আসনে প্রথমবারের মতো একজন হিন্দু ধর্মাবলম্বীকে প্রার্থী ঘোষণা করেছে দলটি। দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেয়েছেন কৃষ্ণ নন্দী, যিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি এবং স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।
কৃষ্ণ নন্দীর রাজনৈতিক পরিচয় ও অতীত ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। ব্যবসায়ী হিসেবে পরিচিত এই প্রার্থী চুকনগর দিব্যপল্লী স্কুলে পড়াশোনা শেষে পারিবারিক মোটরসাইকেল শোরুম, তেল এবং নির্মাণসামগ্রীর ব্যবসায় যুক্ত হন। তার পরিবার অতীতে মুসলিম লীগ নেতা খান এ সবুরের অনুসারী ছিল। কৃষ্ণ নন্দীর দাবি, ২০০৩ সালে সাবেক জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের...
ডিসেম্বর ০৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রংপুরে এক মতবিনিময় সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের উন্নয়নসহ নানা বিষয়ে বিস্তৃত বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের সামগ্রিক স্থিতিশীলতার মূল ভিত্তি হচ্ছে আইনশৃঙ্খলা এবং শুরুতে কিছু চ্যালেঞ্জ থাকলেও এখন পরিস্থিতি অনেকটাই ইতিবাচক। তার বক্তব্যে উঠে আসে, পুলিশ বাহিনী ইতোমধ্যে নিজেদের সংগঠিত করেছে এবং সামনে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বড় পরীক্ষা হতে যাচ্ছে। তিনি জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসও নির্বাচনকে আদর্শ নির্বাচন হিসেবে দেখতে চান, আর এ কারণে আইনশৃঙ্খলা রক্ষায় বাড়তি সতর্কতা জরুরি।
শিক্ষা...
ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রহনপুর থেকে ঈশ্বরদীগামী চলাচলকারী ঈশ্বরদী কমিউটার ট্রেনে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।এতে ট্রেনের একাধিক জানালার কাঁচ ভেঙে যায় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ ঘটনায় ৩ থেকে ৪ জন যাত্রী আহত হয়েছে।শুক্রবার সন্ধ্যার দিকে ট্রেনটি রহনপুর থেকে ঈশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার পথে হঠাৎ করে কয়েক দফা পাথর নিক্ষেপ করে দূর্বৃত্গরা।মুহূর্তেই ট্রেনের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়।এসময় জীবন বাঁচাতে অনেক যাত্রী আসন ছেড়ে নিচে শুয়ে পড়েন।
যাত্রীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালে,রেলওয়ে পুলিশ ও আরএনবি (রেলওয়ে নিরাপত্তা বাহিনী) ঘটনার তদন্ত শুরু করেছেন বলে জানা গেছে।যাত্রীরা অভিযোগ করে বলেন, রহনপুর-রাজশাহী রুটে আগেও একাধিকবার পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।কিন্তু স্থায়ী প্রতিকার না হওয়ায় বারবার এমন ঝুঁকির মুখে পড়তে...
ডিসেম্বর ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র মো. সাদ (১০) নামে এক শিশু নিহত হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনার পর সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।নিহত শিশু সাদের পিতার নাম লিয়াকত আলী লিটন।তার বাসা লালমনিরহাট জেলায়।রাজশাহীতে ভাড়া থাকতেন তিনি।প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ছেলেকে স্কুল থেকে মোটরসাইকেলে করে বাসায় নিয়ে যাচ্ছিলেন লিটন।
লিলি হল মোড়ের কাছে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়।এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সাদ নিহত হয়।তার বাবা ও এক ভাই আহত হন।স্থানীয়রা বলেন, আমরা সড়ক অবরোধ করেছি।এখানে আমরা সব সময় ট্রাফিক পুলিশ ও গোল চত্বর চাই।
এর আগেও প্রায় এখানে দুর্ঘটনা ঘটেছে।এটা ঝুঁকিপূর্ণ জায়গা, তাই দাবি না মানলে সড়ক ছাড়া হবে না।কাশিয়াডাঙ্গা থানার ওসি...