শনিবার ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আটপাড়ায় জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন জেলা প্রশাসক সাইফুর রহমান

ডিসেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহনূর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমীন দৃষ্টি। বক্তাদের মধ্যে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, আটপাড়া থানার অফিসার ইনচার্জ...

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ডিসেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আল-আমিন (২০), তিনি দক্ষিণ জামিরা এলাকার মো. তেসান আলীর ছেলে।বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।পুলিশ জানায়, বেলপুকুর থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে একটি টিম ওইদিন সন্ধ্যা সোয়া ৭টার দিকে নিয়মিত দায়িত্ব পালন করছিল।সেই সময় খবর পাওয়া যায়, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন নামে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছে গেলে তিনি পালানোর চেষ্টা করেন; পরে তাকে আটক করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা উদ্ধার করা...

মনোহরদীতে নোংরা পরিবেশে খাবার উৎপাদন: ইমন বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ডিসেম্বর ০৬, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার সাগরদী বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে ইমন বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সকাল ১১টায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সজীব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে বেকারির নোংরা অবস্থা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের একাধিক প্রমাণ পাওয়া যায়।কর্মকর্তাদের মতে, এসব খাদ্য স্থানীয় ভোক্তা ও স্কুলগামী ছোট শিশুদের জন্য উল্লেখযোগ্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করে আসছিল। অভিযানে দেখা যায়, বেকারির মেঝে ছিল অপরিষ্কার, ব্যবহৃত যন্ত্রপাতির অবস্থাও ছিল নোংরা, আর কর্মীরা কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ ছাড়াই খাবার উৎপাদন করছিলেন।এমন পরিবেশে প্রস্তুতকৃত খাদ্য স্থানীয়দের মাঝে পেটের ব্যথা, ডায়রিয়া এবং বমিভাবসহ বিভিন্ন পানি বাহিত রোগের ঝুঁকি বাড়িয়ে...

রাজশাহী কলেজে শিক্ষকদের কর্মবিরতি ও মানববন্ধন, ক্লাশ-পরীক্ষা বন্ধ

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঢাকার সাতটি সরকারি কলেজ একীভূত করে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ‘স্কুলিং মডেল’ বাতিল এবং স্বাতন্ত্র্য কাঠামো অক্ষুন্ন রেখে একাডেমিক ও প্রশাসনিক পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সদস্যদের অন্তর্ভুক্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজশাহী কলেজে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে ৩ ডিসেম্বর বুধবার সকালে রাজশাহী সরকারি কলেজ প্রাঙ্গনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষকরা। এ সময় কলেজের সকল পরীক্ষা, প্র্যাকটিক্যাল  ও ক্লাশ বন্ধ রাখা হয়।মানববন্ধন চলাকালীন অন্যদের মধ্যে রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী, বিসিএস জেনারেল এডুকেশন এসোসিয়েন, রাজশাহী কলেজ ইউনিটের সাধারণ...

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে নেত্রকোনায় র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৭তম জাতীয় প্রতিবন্ধী ২০২৫ উদযাপন উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার সকাল ১১টায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে কারিতাস ও নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের সহযোগিতায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নেত্রকোনা এইসব অনুষ্ঠানের আয়োজন করে।জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ্ আলম এর সভাপতিত্বে শহর সমাজসেবা কর্মকর্তা মহিবুল্লাহ হক এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত...

নেত্রকোণায় বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোণায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর প্রতি হয়রানির অভিযোগ তুলে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।মঙ্গলবার দুপুরে শহরের জেলা প্রেসক্লাবের সামনের সড়কে সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে নেত্রকোণার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজীজীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে হয়রানি করা হচ্ছে—মানববন্ধনে এমন দাবি তুলে বক্তারা বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের ডিআইয়ের ঘুষবাণিজ্যের প্রতিবাদ করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।তারা জানান, এ ধরনের হয়রানি মুক্ত শিক্ষাঙ্গন গঠনে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং শিক্ষক সমাজকে ক্ষুব্ধ...

কাশিয়াডাঙ্গায় ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের নেতৃত্বে ছিলেন ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিল।গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে, নয়ন আলী নামের এক ব্যক্তি ওই এলাকায় হেরোইন বিক্রি করছে।খবর পাওয়ার পর ডিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন মো. সুজন আলী (৩৫)। তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।পরে তার দেহ তল্লাশি করে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত সুজন আলী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত সুব্রত’র ছেলে।পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন...

রাজশাহীতে আরএমপির বৃহৎ ফোর্স মোবিলাইজেশন ড্রিল

ডিসেম্বর ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী মহানগরীতে জরুরি পরিস্থিতিতে দ্রুত ফোর্স মোতায়েন ও কার্যকর সমন্বয় নিশ্চিত করতে আজ সোমবার বিকাল ৪টায় ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এই মহড়ার মাধ্যমে শহরজুড়ে তাৎক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দৃশ্যমান পুলিশি উপস্থিতি বৃদ্ধি এবং সম্ভাব্য যেকোনো সংকট মোকাবিলার সক্ষমতা যাচাই করা হয়।এতে নগরবাসীর আস্থা বাড়ার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা কাঠামোও আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে।মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন আরএমপি পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমান। তিনি অংশগ্রহণকারী অফিসার ও ফোর্স সদস্যদের পেশাদারিত্বের প্রশংসা করে দায়িত্ব পালনে আরও সচেতন থাকার নির্দেশনা প্রদান করেন।ড্রিল চলাকালীন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম; উপ-পুলিশ...

১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের অধীনে ১,৮৮০ অফিসার নিয়োগ প্রকাশ

ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের অধীন ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে বৃহৎ পরিসরে নিয়োগ দেওয়া হচ্ছে। মোট ১ হাজার ৮৮০টি শূন্যপদে জনবল নিয়োগের জন্য ইতোমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংকে, যেখানে একাই নেওয়া হবে ১ হাজার ২৮৯ জন। আবেদন গ্রহণ চলছে এবং নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া অনুযায়ী সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেসিক ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন, কর্মসংস্থান ব্যাংক, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক ও পল্লী সঞ্চয় ব্যাংক মিলিয়ে উল্লেখিত পদগুলো পূরণ করা হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক/সম্মান ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর।...

কাবিলা খ্যাত পলাশ নোয়াখালী এক্সপ্রেসে যোগ দিতে পারেন

ডিসেম্বর ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ বিপিএলের ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালী প্রতিনিধিত্ব পেল নিজেদের দল নিয়ে। নোয়াখালী এক্সপ্রেস নামের নতুন এই ফ্র্যাঞ্চাইজি নিলামের আগ-পিছ মিলিয়ে বেশ শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে। দলটি আত্মপ্রকাশের আগেই স্থানীয় সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বাড়লেও এবার নতুন একটি গুঞ্জন ঘিরে তৈরি হয়েছে আলোচনার ঝড়। নোয়াখালী এক্সপ্রেসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জনপ্রিয় অভিনেতা ও ব্যাচেলর পয়েন্টের ‘কাবিলা’ খ্যাত জিয়াউল হক পলাশকে দেখা যেতে পারে—সামাজিকমাধ্যমে এমন খবরই ঘুরে বেড়াচ্ছিল। বিষয়টি এখনো আনুষ্ঠানিক নয়, তবে দুই পক্ষের আলোচনার বিষয়টি নিশ্চিত হওয়ায় জল্পনা আরও বেড়েছে। আলোচনা ইতিবাচকভাবে এগোলে ফ্র্যাঞ্চাইজিটির মুখপাত্র হিসেবে মাঠের বাইরেও নোয়াখালীকে প্রতিনিধিত্ব করতে দেখা যেতে পারে অভিনেতাকে।জিয়াউল হক পলাশ সোমবার (১ ডিসেম্বর) একটি সংবাদ...