বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

১.১০ কোটি টাকায় নিলামে সর্বোচ্চ নাঈম, উদযাপনের মুহূর্ত ছিল আবেগঘন

ডিসেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ বিপিএলের নিলামে সবচেয়ে বড় চমক হয়ে উঠলেন নাঈম শেখ। ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি হয়ে তিনি এবার নিলামের সর্বোচ্চ মূল্য পাওয়া খেলোয়াড় হিসেবে নজর কেড়েছেন। নিলামের আগে তিনটি দলের আগ্রহের কথা শুনলেও এত বড় অঙ্ক তিনি ভাবেননি। সাক্ষাৎকারে জানিয়েছেন, বেস প্রাইসে গেলেও তার আপত্তি ছিল না, তবে নতুন নিলাম ব্যবস্থায় অংশ নিতে গিয়ে খানিকটা নার্ভাস লাগছিল। নিলামের সময় তিনি জানান, মাঠ থেকে বাসে ফেরার পথে তার নাম ঘোষণার মুহূর্তটি ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। তখন পুরো দল ফোনে নিলাম দেখছিল এবং তার নাম আসার সঙ্গে সঙ্গে সবাই হঠাৎ চিৎকার দিয়ে উদযাপন শুরু করে। এই মুহূর্তকে নাঈম জীবনের অন্যতম আবেগঘন অভিজ্ঞতা হিসেবে মনে করেন। তিনি বলেন, আগে সবসময় ড্রাফট পদ্ধতি থাকলেও সরাসরি নিলামে অংশ নেওয়ার অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন ছিল। পুরো প্রক্রিয়ায় নতুনত্ব এবং প্রতিযোগিতার...

‘তারেক রহমান কেন ফিরতে পারছেন না’—প্রশ্ন তুললেন অধ্যাপক মির্জা গালিব

ডিসেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর পর্যায়ে পৌঁছেছে। তিনি বর্তমানে হাসপাতালে নিবিড় পরিচর্যায় আছেন। এ অবস্থায় রাজনৈতিক অঙ্গনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের দাবি জোরালো হচ্ছে। তবে ফেসবুক পোস্টে তিনি জানান, দেশে আসা তার একক সিদ্ধান্তের বিষয় নয় এবং বাস্তবতার জটিলতা তার সিদ্ধান্ত গ্রহণকে সীমাবদ্ধ করে রেখেছে। এই বক্তব্য নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ও রাজনৈতিক মহলে। এই পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব মন্তব্য করেছেন, কেন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না—এর বিস্তারিত ব্যাখ্যা জাতির সামনে তুলে ধরা উচিত। তার মতে, এটি শুধু ব্যক্তিগত বিষয় নয়, বরং বাংলাদেশের স্বাধীনতা...

পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, বহিঃশক্তির সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে তদন্ত কমিশন

ডিসেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পূর্বপরিকল্পিত ঘটনা এবং এতে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বলে জানিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এ ঘটনায় তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগও উত্থাপন করেছে কমিশন। প্রতিবেদন অনুযায়ী, পুরো ঘটনার সমন্বয়কের ভূমিকায় ছিলেন তৎকালীন সংসদ সদস্য ও পরবর্তী সময়ে ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। কমিশনের দাবি, এই ঘটনার পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গ্রিন সিগন্যাল’ ছিল।রোববার কমিশনের প্রধান মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই তদন্ত প্রতিবেদন দাখিল করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।প্রধান উপদেষ্টা বলেন,...

কারাগারেই ইমরান খান, চুপ থাকার বিনিময়ে দেশ ছাড়ার প্রস্তাব!

ডিসেম্বর ০১, ২০২৫

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে ওঠা মৃত্যুর গুজবকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সিনেটর খুররম জিশান। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ইমরান খান জীবিত আছেন এবং বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই বন্দি রয়েছেন। সিনেটর জিশান বলেন, গত এক মাস ধরে ইমরান খানকে ‘আইসোলেশনে’ রাখা হয়েছে। এ সময়ে তাঁর পরিবার, আইনজীবী কিংবা দলের জ্যেষ্ঠ নেতাদেরও তাঁর সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থাকে মানবাধিকারের চরম লঙ্ঘন বলে দাবি করেছেন তিনি। তার ভাষায়, সরকার এমনভাবে চাপ তৈরি করছে যেন ইমরান খানকে বাধ্য করা যায় কোনো সিদ্ধান্ত নিতে।খুররম জিশান অভিযোগ করেন, ইমরান খানের জনপ্রিয়তা থেকে ভীত বর্তমান সরকার তাঁর কোনো ছবি বা ভিডিও প্রকাশ করতে দিচ্ছে না। এই নিয়ন্ত্রিত পরিস্থিতিকে তিনি একটি কৌশল...

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান হেফাজতের

নভেম্বর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার রাত ৮টার দিকে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানান আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে বলা হয়, হাসপাতালে তাঁর বর্তমান শারীরিক অবস্থার প্রেক্ষাপটে দেশের মুসলিম নাগরিকদের দোয়া করতে হবে। তারা জানান, আমরাও তার জন্য দোয়া করছি, যেন আল্লাহ রাব্বুল আলামীন দ্রুত সুস্থতা দান করে জাতির এই কঠিন সময়ে আবারও দেশের কল্যাণে দায়িত্ব পালনের সুযোগ করে দেন।হেফাজত নেতারা স্মরণ করেন, ২০১৩ সালে শাহবাগের ঘটনার সময় খালেদা জিয়া ইসলামবিদ্বেষী প্রবণতার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছিলেন। ধর্ম...

পোস্টাল ভোট অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ৯২ হাজার

নভেম্বর ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ বাস্তবে রূপ দিতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। এ পদ্ধতিতে ইতোমধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপের মাধ্যমে বিদেশে অবস্থানরত ৯২ হাজার ৩৮৫ জন বাংলাদেশি ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসির ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এদের মধ্যে পুরুষ ভোটার ৭৭ হাজার ৫৪৪ জন এবং নারী ভোটার রয়েছেন ১৪ হাজার ৮৪১ জন। নির্বাচন কমিশন জানায়, গত ১৯ নভেম্বর থেকে অ্যাপের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। শুধু প্রবাসীই নন, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারাও চাইলে এ পদ্ধতিতে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। নিবন্ধনকারীদের ঠিকানায়...

১০ মাসেই পূর্বাঞ্চল রেলওয়ের টিটিইদের টিকিট পরীক্ষায় ভাড়া-জরিমানা আদায় পৌনে ২৩ কোটি টাকা

নভেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর—এই ১০ মাসে টিকিট পরীক্ষায় টিটিইদের মাধ্যমে ভাড়া ও জরিমানা বাবদ মোট ২২ কোটি ৭৪ লাখ ৭১ হাজার ৮২১ টাকা আয় হয়েছে।পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. সুবক্তগীন দায়িত্ব নেওয়ার পর তার দীর্ঘ অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং মাঠপর্যায়ে নজরদারি জোরদারের ফলে এ আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।এ সময়ে মোট ২০ হাজার ২০১টি ট্রেনে টিকিট পরীক্ষা পরিচালনা করা হয় এবং ৩১ হাজার ৫০১ জন টিটিই চেকিং কার্যক্রমে অংশ নেন, যেখানে টিকিটবিহীন ও অনিয়ম করা ৯৩ হাজার ৫৭২ মামলা শনাক্ত হয় এবং টিকিট যাচাই করা হয় ১৩ লাখ ৫৮ হাজার ৩৮টি।পূর্বাঞ্চল রেলওয়ে দেশের অন্যতম ব্যস্ত করিডর, যেখানে প্রতিদিন ১৩৫–১৪০টি ট্রেন চলাচল করে। চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া,...

নেত্রকোনার পূর্বধলায় নিখোঁজ যুবক আনারুল ইসলাম সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নভেম্বর ২৯, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়াপাড়া গ্রামের যুবক আনারুল ইসলাম (২৮) প্রায় এক মাস ধরে নিখোঁজ রয়েছেন।গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে তার শশুর বাড়িতে বেড়াতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ মিলছে না।পরিবার জানায়,নিখোঁজের সময় আনারুলের পরনে ছিল নেভি রঙের ফুলহাতা শার্ট ও লুঙ্গি। মানসিকভাবে তিনি কিছুটা অস্থির প্রকৃতির ছিলেন বলেও পরিবারের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।ঘটনার পর আনারুলের ছোট ভাই মোঃ নাজমুল ধর্মপাশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।পরিবার ও স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করলেও কোথাও আনারুলের সন্ধান পাওয়া যায়নি। পরিবার জানায়, আনারুল ২২ অক্টোবর স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজধরপুর গ্রামে শ্বশুর বাড়িতে...

ট্রেন পরিচালনায় পশ্চিম রেলওয়ের ১৪ নির্দেশনা

নভেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- চলামান শীত মৌসুমে দেশের বিভিন্ন স্থানে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করার আশঙ্কায় ট্রেন চলাচলে বাড়তি সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।ঘন কুয়াশায় সিগন্যাল, লেভেল ক্রসিং গেইট বা রেললাইনে প্রতিবন্ধকতা দৃশ্যমান না হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা যে কোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।এ অবস্থায় ট্রেন পরিচালনায় সংশ্লিষ্ট কর্মচারীদের বিশেষ সতর্কতা নিশ্চিত করতে মোট ১৪টি নির্দেশনা জারি করা হয়েছে।সম্প্রতি রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিন্টেন্ডেন্ট (পশ্চিম) মোসা. আরফিন নাহার স্বাক্ষরিত একটি চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।চিঠিটি বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক পাকশী ও লালমনিরহাটকে পাঠানো হয়েছে।এতে সতর্ক করা হয় যে, নির্দেশনা গুলো অনুসরণ না করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে এবং এতে...

মনোহরদীতে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫

নভেম্বর ২৭, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- 'দেশীয় জাত–আধুনিক প্রযুক্তি' 'প্রাণিসম্পদে হবে উন্নতি' স্লোগানকে সামনে রেখে মনোহরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল ১০টায় মনোহরদী সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মচারী, খামারি ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।কলেজ মাঠ থেকে শুরু হওয়া র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মূল মঞ্চে ফিরে আসে।র‌্যালিকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শামীম আহমেদ এবং প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম. এ মুহাইমিন আল জিহান। এছাড়া উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ...