শুক্রবার ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলায় গতকাল (১৫ ফেব্রুয়ারী) শনিবার বিকালে মদন পৌর সদরে আল মদিনা মার্কেট কবি লেখক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।উক্ত আড্ডায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন, লেখক কবি প্রাবন্ধিক বাবু রাখাল বিশ্বাস।এ সময় সাহিত্য আড্ডাটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক মোঃ শহীদুল ইসলাম শফিক।এতে বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক আজহারুল ইসলাম হিরু সাহিত্য নিয়ে আলোচনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় চারণকবি লেখক মুকলেছ উদ্দিন, মহানবীর উপর মহাকাব্য রচয়িতা এমএ লতিফ তালুকদার, লেখক, কবি তালুকদার সারোয়ার আরেফিন, কবি ও সাংবাদিক মোশারফ হোসেন প্রমুখ।
প্রায় ৩ ঘন্টা কবি সাহিত্যিকের আড্ডায় আমাদের লোকসাহিত্য ও সংস্কৃতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।এ ধারা অব্যাহত রাখতে পাক্ষিক সাহিত্য সভা করা যায় কি না তা নিয়েও আলোচনায় সিদ্ধান্ত গৃহীত...
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ২২ পিস ইয়াবসহ মো. জুয়েল মিয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।এরআগে শনিবার দিবাগত রাতে পৌরশহরের শিয়ালজানি খালের পাড় থেকে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার জুয়েল মিয়া পৌরশহরের টেংগাপাড়া এলাকার মো. দীলিপ মিয়ার ছেলে।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ জানায়, পৌরশহরের শিয়ালজানি খালের হাঁটার রাস্তার ওপর মাদক কেনা-বেচা হচ্ছে।
এমন গোপন সংবাদে থানার এসআই রবিউল আউয়ালের নেতৃত্বে একদল অভিযান চালায়।অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল মিয়া পালানোর চেষ্টা করে।তাকে আটকের দেহ তল্লাশি করে ২২ পিস ইয়াবা পাওয়া যায়।ওসি আমিনুল ইসলাম বলেন,এ ঘটনার তার বিরুদ্ধে মামলা দিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়।
IPCS...
ফেব্রুয়ারি ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার পূর্বধলায় নাশকতার অভিযোগে করা মামলায় কামরুল ইসলাম খান (৩৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্সেের সামনের এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পরে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।তিনি উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা রাজপাড়া এলাকার মৃত আদম আলী খানের ছেলে।পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করে আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
IPCS News : Dhaka : শহীদুল ইসলাম : নেত্রকোনা।
...
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনায় ২৮ তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পেয়েছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি এবং কালের কন্ঠের সম্পাদক কবি,গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজ।সাহিত্য উৎসবে নেত্রকোনাকে সাংস্কৃতিক রাজধানী ঘোষণার দাবী জানিয়েছেন সাংবাদিক হাসান হাফিজ প্রতিবছরের মতো এবারও নেত্রকোনায় বসন্তবরণ,বণার্ঢ্য র্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা,স্বরচিত কবিতাপাঠ,আলোচনা পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসব।নেত্রকোনা সাহিত্য সমাজ শহরের মোক্তারপাড়া বকুলতলায় এই উৎসবের আয়োজন করে।অনুষ্ঠান মঞ্চে বিকেলে প্রধান অতিথি নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার সন্মাননা স্বারক তুলে দেন কবি, গদ্য শিল্পী ও সাংবাদিক হাসান হাফিজের...
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৪ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৬ জন গ্রেপ্তার হয়েছে।সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৪ জন গ্রেপ্তার হয়েছে।এছাড়াও আরএমপির অভিযানে ১২ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৫ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।
অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: অভি (২৭), মো: শামীম বাপ্পী (৪৮), মো: জাকির (৪০) ও মো: মিজানুর রহমান (৩০)।অভি রাজশাহী মহানগরীর মতিহার থানার ডাঁশমারী এলাকার...
ফেব্রুয়ারি ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী নগরিতে একটি বাড়ীথেকে হেলেনা আক্তার (৩৫) নামের এক নারীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।ওই নারী নগরের চন্দ্রিমা থানার নামো ভদ্রা রেললাইনের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।তার স্বামীর নাম আলমগীর হোসেন রয়েল।তিনি হেলেনাকে দ্বিতীয় বিয়ে করেছিলেন।ঘটনার পর থেকে আলমগীরকে খুঁজে পাচ্ছে না পুলিশ।হেলেনা দুবছর আগে সৌদী আরবে ছিলেন।
নিহতের মা ও ভাইয়ের দাবি, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হেলেনাকে হত্যা করা হয়েছে।চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান বলেন, সকাল ৯টার দিকে এক লোক থানায় ফোন করে ঘরে আগুনে পোড়া লাশ পড়ে থাকার কথা জানান।এরপর পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।তিনি জানান, ঘরে তেমন...
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্টের ৫ জনসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।
সারাদেশের ন্যায় রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে ৫ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও আরএমপির অভিযানে ১৪ জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে মাদক মামলায় ৪ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন এবং অন্যান্য অপরাধে ৬ জন।অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন: মো: মিজানুর রহমান (৪০), মো: রইছ উদ্দিন (৩৬), মো: পপেল আকতার (৩৪), মো: সাগর আলী নিরাশ (৪৫) ও মো: হিমেল রাজেস (২৬)।
মিজানুর রহমান রাজশাহী...
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ থেকে মো: তরিকুল ইসলাম (২৮) নামে মাদক মামলার এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে উপজেলার বার্ত্তারগাতী থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুরে তরিকুলকে আদালত পাঠানো হয়।মোহনগঞ্জ থানার ওসি মো.আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার তরিকুল উপজেলার বার্ত্তারগাতী এলাকার আমির মিয়ার ছেলে।পুলিশ জানায়, তরিকুলের বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে।গত বছরের শুরুতে একটি মাদক মামলায় তার ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদপশ দেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। তবে রায় ঘোষণার পর থেকে তরিকুল পলাতক ছিলেন।পরে গোপন সংবাদে আজ শুক্রবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।ওসি মো. আমিনুল ইসলাম বলেন, দুপুরে তাকে আদালতে পাঠানো...
ফেব্রুয়ারি ১৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী: -পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত চার বিএনপি নেতা কারামুক্ত হয়েছেন।১১ ফেব্রুয়ারির মঙ্গলবার দুপুরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পেয়েছেন।এ সময় তাদের পরিবারের সদস্যরা ছাড়াও বিএনপির নেতাকর্মীরা তাদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ফৌজিয়া আক্তার জানান, কারাগার থেকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত চারজন মুক্তি পেয়েছেন।তারা সবাই বিএনপি নেতা।এরা হলেন ইশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন।উল্লেখ, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর ট্রেন...
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- বিএনপি সরকারের উদারতার কারণে জামায়াতে ইসলাম বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে।তবুও জামায়াত বারবার জাতীর সাথে মুনাফেকি করেছেন।ভারত এখন জামায়াতের কাছে প্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।১২ ফেব্রুয়ারি বিকেলে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বাগমারা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রফেসর আব্দুল ওয়াহেদ মন্ডল এর ২৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, বিগত সময়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগনের ভোটাধিকার হরণ করেছিলো তাই দ্রুত অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারলেই জুলাই আগস্টে শহীদের ঋন কিছুটা হলেও শোধ হবে।শেখ হাসিনা ভারতে...