সোমবার ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলার, মনোহরদী উপজেলায় ৭ শত, অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব এড, নুরুল মজিদ মাহমুদ, হুমায়ুন এম পি।শিল্পমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।৫ই মার্চ রোজ শুক্রবার মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে, উপজেলা বিভিন্ন ইউনিয়নের অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার বিতরণ করেন, মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মনজুরুল মজিদ মাহমুদ সাদী (কেন্দ্রীয় আওয়ামী যুব লীগের সদস্য) মোঃ আমিনুর রশিদ সুজন পৌর মেয়র মনোহরদী উপজেলা।আবুল কাসেম ভুইয়্যা (অফিসার ইনচার্জ মনোহরদী থানা।
বাবু প্রিয়াশিষ রায় (সাধারন সম্পাদক মনোহরদী উপজেলা আওয়ামী লীগ) নজরুল...
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনা মদন উপজেলা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া।রবিবার (৭এপ্রিল) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক শুভেচ্ছা বার্তায় বলেন,দীর্ঘ একমাস সিয়াম সাধনায় আমরা যে সংযমের শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিফলন ঘটে।মাহে রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্যদিয়ে আসে পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত।এই মুহূর্ত মুসলমানদের নিবিড় ভ্রাতৃত্ববোধ উদ্বুদ্ধ করে।ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।নির্বাহী কর্মকর্তা আরোও শুভেচ্ছা জানিয়ে বলেন সাধারণ জনগণ,জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধাগণ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ সকলকে মদন উপজেলা প্রশাসনের...
এপ্রিল ০৭, ২০২৪
নিউজ ডেস্কঃ রাজশাহী:-দক্ষিন এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে-বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না।বাংলাদেশের আকাশ ব্যবহার করে, কিন্তু চার্জ পায় ভারত।ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয়, তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত।আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ, অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে-অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।মূল কারন হল- ১৯৮০ সালে [বর্তমান শাহ জালাল (রহঃ) বিমান বন্দর] এ একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়।৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ার হয়ে গেছে।এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়।এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায়...এপ্রিল ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
ঢাকা:- অগ্নিঝুঁকি হ্রাস ও অগ্নি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে রেস্টুরেন্ট ও দোকান মালিক সমিতির সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।৩ এপ্রিল বুধবার সকাল ১১:৩০ ঘটিকায় অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি (বার), এনডিসি, পিএসসি, জি, এম ফিল; পরিচালকবৃন্দসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ এবং দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল উদ্দিন, মহাসচিব জনাব মোঃ জহিরুল হক ভূঁইয়া; রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি জনাব মোঃ ওসমান গণি, মহাসচিব জনাব ইমরান হাসানসহ সমিতির অন্য প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সূচনা বক্তব্য প্রদান করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন।এরপর উপপরিচালক...
এপ্রিল ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- ১৫১ বছর পেরিয়ে ১৫২তম বছরে পা রাখলো হিরণ্ময় ঐতিহ্যের ধারক দেশসেরা রাজশাহী কলেজ।১৮৭৩ সালে প্রতিষ্ঠিত কলেজটি বাংলাদেশের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে এক অনন্য ভূমিকা পালন করে আসছে।১৫১ বছরের পথ পরিক্রমায় কলেজটিতে গড়ে উঠেছে সুসংহত ও দৃষ্টিনন্দন অবকাঠামো এবং শিক্ষা সহায়ক সুন্দর পরিকাঠামো।প্রতিষ্ঠানটির নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি ও একাডেমিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করার ফলে উন্নত ও মানসম্মত শিক্ষার প্রসারে রাজশাহী কলেজ হয়ে উঠেছে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
১৫১ বছর পেরিয়ে ১৫২তম বর্ষে পদার্পণের এই গৌরবোজ্জ্বল দিনটিকে স্মরণীয় করে রাখতে রাজশাহী কলেজ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, বেলুন ও ফেস্টুন উড়ানো ও প্রতিষ্ঠা দিবসের কেক কাটা।প্রতিষ্ঠা দিবস উদ্যাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ...
এপ্রিল ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
রাাজশাহী:- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সকল বিভাগ ও ইনস্টিটিউটের পোস্ট গ্রাজুয়েট কোর্সের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গত সোমবার(১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়ালের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্বাস আলী, ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজী (আইআইসিটি) এর পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের...
এপ্রিল ০৩, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে জেলা প্রশাসকের নির্দেশনায় প্রান্তিক জনগণের মাঝে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পেল উপজেলার ৩০০ শত উপকারভূগী পরিবার।উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুরে মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা খাঁন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।তিনি তার বক্তব্যে তুলে ধরেন, দেশের দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান, তাই উক্ত কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন প্রান্তিক জনসাধারণ, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)...
মার্চ ৩০, ২০২৪
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নদী মাতৃক আমাদের এই বাংলাদেশ গ্রাম গঞ্জের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদ-নদী ও খাল বিল।বর্ষার মৌসুমে পাহাড়ি ঢলের সঙ্গে আসা পলি ও বালি মাটি জমে ভরাটের কারণে দখল দূষণ ও নাব্যতা হারিয়ে অস্তিত্ব সংকটে রয়েছে এসব নদী।বর্তমানে খননের অভাবে মরা খালে পরিণত হয়ে মানচিত্র থেকে মুছে যাওয়া অবস্থায় রয়েছে এসব নদী।নেত্রকোনা মদন উপজেলায় প্রায় ১৪ টি নদী রয়েছে।
তার মধ্যে উল্লেখযোগ্য মগড়া নদী থেকে বর্নী নদী ফতেপুর ইউনিয়ন ফতেপুর গ্রামের পিছন দিয়ে প্রবাহিত হয়ে তিয়শ্রী ইউনিয়ন তিয়শ্রী বাজার হয়ে নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের পিছন দিয়ে বাসুঁঁরী বাজারের সামনে দিয়ে প্রায়-২০ কিলোমিটার নদী প্রবাহিত হয়ে পাশের উপজেলা কেন্দুয়া কৈজানি নদীর সঙ্গে মিলিত হয়েছে।
এ ছাড়াও এ উপজেলায় ঘন্টাপতি ও ধলাই নদী...
মার্চ ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর মনোহরদীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।সোমবার (২৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল-১০টায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাছিবা খান এর সভাপতিত্বে আলোচনা সভায় মনোহরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান,এম এস ইকবাল আহমেদ, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বাবু প্রিয়াশীষ রায়,মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, আফরোজা সুলতানা রুবী, মনোহরদী পৌরসভার মেয়র আমিনূর রশীদ সুজন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ...
মার্চ ২৬, ২০২৪
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আরএমপি'র চন্দ্রিমা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত মো: রাব্বি হোসেন রুমন (২৯) রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম উত্তরপাড়ার মো: জয়দুল ইসলাম মিঠুর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ২৫শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকালে আরএমপি বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী পিপিএম-সেবা’র সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: হাফিজুল ইসলামের দিকনির্দেশনায় চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ মো: মাহবুব আলমের নেতৃত্বে এসআই মো: সাহাব উদ্দিন আল-ফারুক ও তাঁর টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তাঁরা...