সোমবার ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (৫ জুন ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ২৯ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা-২ জন, রাজপাড়া থানা-১ জন, চন্দ্রিমা থানা-২ জন, মতিহার থানা-১ জন, শাহমখদুম থানা-১৫ জন, এয়ারপোর্ট থানা-১ জন, পবা থানা-১ জন, কাশিয়াডাঙ্গা থানা-২ জন, কর্ণহার থানা-১ ও ডিবি পুলিশ-৩ জনকে আটক করে। যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৬ গ্রেফতার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ৮ কেজি ৩৫ গ্রাম গাঁজা, ২৪.২ গ্রাম হেরোইন ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী। ...

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

জুন ০৬, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়া এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৮ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি মোসা: পারুল বেগম (৪২) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মান্দারী গ্রামের মো: হানিফের স্ত্রী।বর্তমানে সে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ফুলতলী এলাকায় বসবাস করে।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের একটি টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করছিলো।এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা...

লক্ষ কোটির অধিক বিনিয়োগ করেও রেল সেবা তলানিতে

জুন ০২, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- সারা দেশকে রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে নতুন নতুন রেলপথ নির্মাণ, ট্র্যাক সংস্কারসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হয়েছে।কিন্তু সেবা বৃদ্ধির পরিবর্তে এখন সংকোচনের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে।সর্বশেষ চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি চলমান সেবা বন্ধের পাশাপাশি আরো বেশকিছু ট্রেন বন্ধের চিন্তাভাবনা করছে রেলওয়ে।অথচ রেলের উন্নয়নে এক দশকে বিনিয়োগ হয়েছে এক কোটি টাকার অধিক।নতুন রেললাইন নির্মাণ, সংস্কার ও সেবা বাড়ানোর বহুবিধ পরিকল্পনার পরও রেলের পিছিয়ে পড়ার চিত্র উঠে আসে বেশকিছু পদক্ষেপে।২০১১ সালে দোহাজারী-কক্সবাজার রেলপথ নির্মাণের উদ্যোগ নেয়া হলেও এক দশকের বেশি সময় ধরে ঢাকা-কক্সবাজার রেলপথের অন্যতম প্রতিবন্ধক ‘কালুরঘাট’ রেল সেতু পুনর্নির্মাণের উদ্যোগ যথাসময়ে নেয়নি রেলওয়ে।পূর্বাঞ্চলের সাতটি রেল সেতু জরাজীর্ণ...

ঈদের আগে-পরে ১০ দিন রেলওয়ে কর্ম-কর্তাদের ছুট বাতিল, ডিউটি বাধ্যতা মূলক

মে ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ঈদের সময় ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে বেশ কয়েকটি কর্মপরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।এরমধ্যে নিরাপদ ও সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে যাত্রী সেবা প্রদানের ক্ষেত্রে সময়ানুবর্তিতা রক্ষার জন্য ডিভিশনাল ও জোনাল কন্ট্রোলে পৃথক পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের ইমার্জেন্সি ডিউটি প্রদান করা হবে।আসন্ন ঈদ উল আযহার আগে ও পরে যাত্রী নিরাপত্তা,ও যাত্রী সেবা নিশ্চিতে ট্রেনের শিডিউল বিপর্য় রোধে পশ্চিম রেল কি কি পদক্ষেপ গ্রহন করেছেন, এমন প্রশ্নের জবাবে পশ্চিম রেলের মহাব্যস্থাপক অসীম কুমার তালুকদার বলেন,মঙ্গলবার (২৮ মে) দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে 'ঈদ উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও বাংলাদেশ রেলওয়ের প্রস্তুতি বিষয়ক সংবাদ সম্মেলনে' বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের...

রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস

মে ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- আজ বুধবার (২৯ মে ২০২৪) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস।জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।এ দিবস উপলক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি সদর দপ্তরে উদ্‌যাপিত হলো আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস ২০২৪।শান্তিরক্ষী দিবস ২০২৪ এর প্রতিপাদ্য বিষয় ছিল “Fit for the future, building better together” রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: মাসুদুর রহমান ভূঞা, বিপিএম, প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি), বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,...

আরএমপি ডিবি’র অভিযানে অপহৃত ব্যক্তি উদ্ধার; দুই অপহরণকারী গ্রেপ্তার

মে ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকা হতে এক ব্যক্তিকে অপহরণ করার ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।এসময় আসামিদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের মো: বরজাহান আলীর ছেলে মো: আকাশ আলী শিমুল (২৫) ও একই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সাব্বির আহমেদ মুন্না (২৬)।ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর পবা থানার নওহাটা গ্রামের নুরনবী অন্তর নামের এক ব্যক্তি তার দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে নগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় বসবাস করেন।গত ২৮ মে ২০২৪ দুপুর সাড়ে ১২ টায় আসামি আকাশ, সাব্বিরসহ কয়েকজন ভিকটিম নুরনবী ও তার স্ত্রীর বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ তুলে মারপিট করে। এরপর নুরনবীকে ভয়ভীতি দেখিয়ে...

অনুমোদনহীন আজিজ কো-অপারেটিভ এর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মে ২৯, ২০২৪

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুরে হায় হায় কোম্পানি নামে খ্যাত আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লি. গ্রাহকদের হয়রানি করছে প্রতিনিয়ত।এখন একমাত্র পুঁজি হিসেবে বেছে নিয়েছে গ্রাহকদের জমাকৃত ফাঁকা চেকের পাতা।সেখানে ইচ্ছেমতো টাকার পরিমাণ বসিয়ে শত শত গ্রাহকদের নিকট কয়েক কোটি টাকা আদায়ের টার্গেট নিয়ে একের এর এক মিথ্যা মামলা করছে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজার মো. হোসেন আলী নিজেই।গ্রাহকেরা তাদের পাশ বইয়ে টাকা পরিশোধ করা স্বত্তেও চতুর ম্যানেজার পাশ বইয়ে টাকা আদায় হলেও তিনি এখন গ্রাহকদের জমাকৃত ফাঁকা চেকে ইচ্ছেমতো টাকা বসিয়ে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছেন গ্রাহকদের এই মর্মে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী কয়েকজন গ্রাহক দিনাজপুর শহরস্থ এলাকার (গুলশান মার্কেট) সংলগ্ন আজিজ কো-অপারেটিভ কমার্স এন্ড ফাইন্যান্স ব্যাংক লি. এর (দিনাজপুর শাখা) অফিসের...

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

মে ২৮, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- গত (২৭ মে ২০২৪) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে মোট ১০ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মহানগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রাজপাড়া থানা-৩ জন, মতিহার থানা-৩ জন, কাটাখালী থানা-২ জন ও শাহমখদুম থানা-২ জনকে আটক করে। যার মধ্যে ২ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩২ গ্রাম হেরোইন উদ্ধার করে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাাজশাহী। ...

রাজশাহী কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্যাপন

মে ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ রাাজশাহী:- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁব মননশীল ও সৃষ্টিশীল কর্মের দ্বারা বিশ্বমানবতার মলিনতা ও দীনতা ঘুচিয়ে শুচিশুভ্র বিশ্ববোধ জাগ্রত করেছেন।অপর দিকে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি।তিনি বাঙালি জাতীয়তাবাদ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনার কবি।তাঁদের বিচিত্র সাহিত্যকর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করেছে।অগ্নিবীণা সাহিত্য পরিষদ, বাংলা বিভাগের উদ্যোগে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার (২৬মে) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম এবং প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মদিবস উদ্যাপন করা হয়েছে।সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে রবীন্দ্র-নজরুল জয়ন্তী এর আনুষ্ঠানিকতা শুরু হয়।রাজশাহী কলেজ অডিটোরিয়ামে সকাল সাড়ে ১০ টায় শুরু হয় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক...

পবা উপজেলা নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

মে ২৭, ২০২৪

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:– আগামী ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ ৬ষ্ঠ উপজেলা পরিষদের ৩য় ধাপে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন পবা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় বিভিন্ন যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।আজ ২৬ মে ২০২৪ খ্রিস্টাব্দ আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৬.২৪.৩০৯ তারিখ: ৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ পত্রের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ ২৮ মে ২০২৪ খ্রিস্টাব্দ দিবাগত মধ্যরাত ১২ টা হতে ২৯ মে ২০২৪ খ্রিস্টাব্দ মধ্যরাত ১২ টা পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিক আপ, মাইক্রোবাস...