বৃহস্পতিবার ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
জানুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে সদর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বাবুল মিয়ার বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর, জমি দখল ও লুটপাটের ঘটনা ঘটেছে।গত ৫ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টায় সন্ত্রাসী মহর আলী, শুক্কুর, মান্নান, গোলাপী সহ একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক বাবুলের বাড়িতে হামলা চালায়।তারা বাবুল মিয়াকে বাড়িতে না পেয়ে নারীদের মারধর করে এবং নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র লুট করে।এছাড়া, বাবুলের ইরি ধানের প্রায় ৩০ শতাংশ জমি নষ্ট করে এবং খোটা দিয়ে জমি দখল করে নেয়।
ঘটনার পর সাংবাদিক বাবুল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় আলোকবালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাইয়ুম সরকার সন্ত্রাসীদের এই হামলার নিন্দা...
জানুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরবাসী গত ২৯ অক্টোবর থেকে ২ জানুয়ারির মধ্যে দেখেছে এক অনন্য দৃশ্যপট। অন্তর্বর্তীকালীন সরকারের চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা—শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, পল্লী উন্নয়ন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন—দিনাজপুর সফর করেছেন। তাদের এই সফর স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আশার সঞ্চার করেছে।
২৮ অক্টোবর ২০২৪ হিলিতে এক আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আলেমদের ভূমিকার উপর জোর দিয়ে বলেন, "যারা দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেন তারা দেশপ্রেমিক হতে পারেন না।" পাশাপাশি, তিনি আসন্ন হজের খরচ কমানোর ঘোষণা দেন।১৬ নভেম্বর ২০২৪ সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন শেষে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, বন্ধ চিনিকলগুলো পুনরায় চালু...
জানুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী, ৬ জানুয়ারি ২০২৫:- পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন।আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আয়োজিত এই মানববন্ধনে প্রায় ৪০০ কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা বাতিল করা হয়েছে।প্রশাসন নিজেদের স্বার্থে যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করছে।
মানববন্ধনে আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম বলেন, "আমাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় দাঁড়াতে হবে, এটা ভাবিনি।প্রশাসন তাদের কোটার সুবিধা ভোগ করছে, অথচ কর্মচারীদের অধিকার ফিরিয়ে দিচ্ছে না।"অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা বলেন, "আমরা কাজ করতে এসেছি, আটকে থাকতে নয়।যারা আমাদের গালাগালি করেছে,...
জানুয়ারি ০৯, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী, ৬ জানুয়ারি ২০২৫:- রাজশাহী জেলার ডিবি পুলিশ এক বিশেষ অভিযানে ৪৮ বোতল ফেনসিডিলসহ মোঃ মাসুদ রানা (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তিনি চারঘাট থানার পিরোজপুর গ্রামের বাসিন্দা ও মোঃ মান্নাফ আলীর পুত্র।
ডিবি সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি রাত ৯:৩০ মিনিটে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ দাউদ উজ জামান আকাশের নেতৃত্বে একটি টহল দল চারঘাট থানাধীন কাকড়ামারি বাজারে দায়িত্ব পালন করছিল।গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পিরোজপুর গ্রামের এক আমবাগানের সামনে পাকা রাস্তায় এক ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।ডিবি দল রাত ৯:৪০ মিনিটে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।অভিযুক্ত ব্যক্তি পালানোর চেষ্টা করলেও রাত ৯:৫৫ মিনিটে তাকে ধরে ফেলে।তার ডান হাতে থাকা সাদা প্লাস্টিক ব্যাগ তল্লাশি করে ৪৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
অভিযানের...
জানুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
যমুনা নদীর উপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুতে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রায়াল রান সফলভাবে সম্পন্ন হয়েছে।প্রকল্প কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি বা শেষের দিকে সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।৫ জানুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটে ভূঞাপুর অংশের পূর্বপাড় থেকে ট্রেন ছেড়ে সিরাজগঞ্জের পশ্চিম পাড়ে পৌঁছে।এরপর সকাল থেকে ঘণ্টায় ২০, ৬০, ৮০ এবং সর্বোচ্চ ১২০ কিমি গতিতে ট্রায়াল পরিচালিত হয়।প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মাসউদুর রহমান এবং চিফ সাইট ইঞ্জিনিয়ার মো. মাইনুল ইসলাম জানান, পরীক্ষার অংশ হিসেবে WDM 3D 6543, 6545, 6546, 6548 নামের লোকোমোটিভ ব্যবহার করা হয়েছে।২৬ নভেম্বর সর্বোচ্চ ৪০ কিমি গতিতে প্রথম পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এবার পূর্ণ গতির সফল পরীক্ষা হলো।
৯ হাজার ৭৩৪ কোটি টাকা ব্যয়ে শুরু...
জানুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহীঃ- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির উদ্যোগে রাবি উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।৫ জানিয়ারি রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাবি উপাচার্য প্র. ড. সালেহ হাসান নকিবের সঙ্গে দেখা করে স্মারকলিপি প্রদান করা হয়।এতে নেতৃত্ব দেন রাবি অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. মোক্তার হোসেন।এ সময় রাবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অফিসার সমিতি রাবিতে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তির ব্যাপারে ইসলামী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সরকারি অন্যান্য প্রতিষ্ঠানের ন্যায় ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা অর্জন করলেই শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে বিশ্ববিদ্যালয়ে...
জানুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহীঃ- দেয়াল লিখনের অভিযোগে রাজশাহীর বাগমারায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।শনিবার (৪ জানুয়ারি) দিবাগত গভির রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ জানায়, আটকৃতদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ রাতের আঁধারে দেয়ালে আওয়ামী লীগের কথিত জাতীয় স্লোগান "জয়বাংলা" লেখার বিষয়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পেয়ে তাদের আটক করা হয়ছে।জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জেলার বাগমারা উপজেলা সদরসহ আশপাশের এলাকার দেয়ালে দেয়ালে ও বিএনপি নেতাদের প্রতিষ্ঠানের দেয়ালে হঠাৎ আওয়ামী লীগের স্লোগান লেখা হয়।পরদিন শুক্রবার সকাল থেকে লেখা গুলো নজরে আসে স্থানীয়দের।এরপর বিএনপি ও যুবদল এই ঘটনায় জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তারের...
জানুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১৩ জনকে আটক করা হয়েছে।রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ৩ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য অপরাধে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তারকৃত আওয়ামীলীগ কর্মীরা হলেন মো: রুম্মান ইসলাম (২৮), মো: মনিরুজ্জামান সোহাগ (৩২) ও মো: জাহিদুল আলম (৩৫)।
রুম্মান ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার শাহীন ইসলামের ছেলে, মনিরুজ্জামান একই থানার তেরখাদিয়া এলাকার রিয়াজ উদ্দীনের ছেলে ও জাহিদুল আলম লালমনিরহাট জেলার আদিতমারী থানার আদিতমারী গ্রামের ওয়াহিদুল আলমের ছেলে।গ্রেপ্তারকৃত...
জানুয়ারি ০৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুর জেলার ঐতিহাসিক গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে দিনাজপুর জেলা প্রশাসক এবং আর্মি ক্যাম্প বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।দেশের বৃহত্তম ঈদগাহ ময়দান হিসেবে পরিচিত এই মাঠটি বতর্মানে অবৈধ দখলের হুমকির মুখে। গৌর-এ শহীদ সেনা ঈদগাহ মাঠ দিনাজপুরের একটি ঐতিহাসিক নিদর্শন।এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক মিলনমেলার স্থানই নয়, বরং দিনাজপুর শহরের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক।প্রতিদিন বিকেলে এই মাঠে হাজারো মানুষের সমাগম হয়।তবে, মাঠের বিভিন্ন প্রান্তে স্থাপিত অবৈধ স্থাপনা এবং দোকানপাটের কারণে এর সৌন্দর্য ও কার্যকারিতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।আবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় কয়েকটি ক্লাব ও সংগঠন বছরের পর বছর ক্রিকেট প্রশিক্ষণের নামে মাঠের একটি বড় অংশ দখল করে নিয়ে বাঁশ দিয়ে ঘিরে...
জানুয়ারি ০৫, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদী:- নরসিংদীর বেলাবো উপজেলায় আয়োজিত কর্মীসভা ও জনসংযোগ অনুষ্ঠানে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের অভিযোগ এনে তাদের বিচার দাবি করেছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেন, "গণহত্যা এবং গণতন্ত্র ধ্বংসের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা উচিত।অন্তর্বর্তী সরকারের উচিত দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়া।"দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, "বিএনপির নাম ব্যবহার করে যদি কেউ অপকর্মে লিপ্ত হয়, তাদের জায়গা দলে নেই। প্রয়োজনে তাদের আইনের আওতায়...