বুধবার ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
অক্টোবর ২৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)।সে নাটোর সদর থানার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতঃ কটূক্তিমূলক বক্তব্য দেয় এবং শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেয়।
পরবর্তীতে সে ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজশাহী:- রাজশাহী মহানগরীর জনবহুল এলাকায় এক নারী শিক্ষার্থীর গলা থেকে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।নগরীর ব্যাস্ততম এলাকা রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে।ঐ শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে।সে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির মেয়ে।জানা গেছে,২৬ অক্টোবর( রবিবার) বেলা সাড়ে ১১টায় বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি।তাকে বহনকারী রিক্সাটি রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় পরিধান করা স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।রেলগেটের মতো ব্যস্ততম এলাকায় দিনে দুপুরে এই ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় স্থানীয় ও পথচারীরা ক্ষোভে ফেটে পড়েন।ব্যস্ততম মোড়টিতে কোন সিসি ক্যামেরা না থাকায় এলাকাটিতে ছিনতাই কারিরা নিবিঘ্নে ছিনতাই...
অক্টোবর ২৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দিনাজপুর জেলা কার্যালয়ের একটি চৌকস দল রবিবার ২৬ অক্টোবর অভিযানে ৬২ কেজি গাঁজাসহ একটি ট্রাক এবং এর চালক ও হেলপারকে আটক করেছে।ট্রাকের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা হয়েছিল মাদকের এই বিশাল চালান।এই সফল অভিযান দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মির্জাপুর বাস টার্মিনাল এলাকার মেসার্স এম এস মোটরস-এর সামনে থেকে পরিচালিত হয়।ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ আব্দুর রাজ্জাক-এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযানটি চালানো হয়।
সূত্র মতে, মাদক কারবারিরা ট্রাকে করে গাঁজাগুলো এমনভাবে লুকিয়ে রেখেছিল যেন সাধারণ মানুষের নজরে সহজে না আসে।এই পদ্ধতিতেই তারা এক স্থান থেকে অন্য স্থানে মাদকদ্রব্য স্থানান্তর করত।গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি'র চৌকস দলটি আগে থেকেই...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- খাদ্য অধিদপ্তরের 'উপখাদ্য পরিদর্শক' পদের লিখিত পরীক্ষায় ভয়াবহ জালিয়াতির অভিযোগে দিনাজপুর থেকে কৃষ্ণকান্ত রায় (স্নাতক) নামে এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় পরীক্ষা শুরুর পরপরই শহরের কসবা এলাকার কেরী মেমোরিয়াল হাইস্কুল কেন্দ্র থেকে তাকে হাতেনাতে ধরা হয়।আটক পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায়, বিরল উপজেলার বাসিন্দা হলেও দিনাজপুরের ফকিরপাড়ায় একটি ছাত্রাবাসে থাকতেন।কেন্দ্র সূত্র জানায়, পরীক্ষার হলে তিনি বারবার অস্বাভাবিকভাবে কাশছিলেন।বিষয়টি কর্তব্যরত শিক্ষকদের কাছে সন্দেহজনক মনে হওয়ায় তাকে জেরা ও তল্লাশি করা হয়।
তল্লাশির পর তার কাছ থেকে বিশেষ যোগাযোগ ডিভাইস উদ্ধার করা হয়।জিজ্ঞাসাবাদে কৃষ্ণকান্ত রায় জালিয়াতির কথা স্বীকার করেন এবং জানান, এই প্রশ্ন ফাঁস চক্রটির মূল ঘাঁটি ঢাকায়।তাদের...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।২৬ অক্টোবর (রোববার) বেলা ১১ টা ৫০ মিনিটের দিকে ডগ স্কোয়াডসহ অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।একটি সূত্র জানায়, এর মধ্য রয়েছে, আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড তাজা গুলি।তবে সেনা বাহিনীর পক্ষথেকে অফিসিয়াল ভাবে কোন তথ্য জানা যায়নি।ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম।
তবে কী পরিমাণ গুলি, ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি।এটি জানালে আমরা আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করেছে, ব্যাগে আটটি পিস্তল, ১৪ টি ম্যাগজিন, ২৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।তবে এ ঘটনায় কাউকে আটক করা...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নাটোরে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারের একটি গোডাউনে বিপুল পরিমাণ গুলির খোসা মজুত করায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য তৈরি হয়েছে।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আহম্মদপুর বাজারের ব্যবসায়ী সিহাব উদ্দিনের মালিকানাধীন ‘বাবা-মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এর গোডাউনটিতে প্রায় সাড়ে ১৩ টন গুলির খোসা মজুত করা ছিল।স্থানীয়রা বিষয়টি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন।খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি যাচাই-বাছাই করেছেন।
নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে।তারপর আমরা স্থানীয় সেনাক্যাম্পে খবর দেই।আমরা বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং সেনাবাহিনীও কথা বলেছেন।এগুলো বৈধভাবেই এসেছে এবং বৈধভাবেই...
অক্টোবর ২৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
যশোর সদরের কাশিমপুর ইউনিয়নের রাহেলাপুর গ্রামে প্রায় একশ বিঘা জমি দখল করে বিশাল কৃষি খামার গড়ে তুলেছেন জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শহিদুল ইসলাম মিলন। স্থানীয় কৃষকদের অভিযোগ, তাদের ফসলি জমি জোর করে দখল, প্রতারণা ও খাসজমি ভরাটের মাধ্যমে তিনি এই ফার্ম প্রতিষ্ঠা করেন। এমনকি সরকার মালিকানাধীন দুটি বিল কালীদার বিল ও বৌদার বিল এর বড় অংশও তার দখলে গেছে।স্থানীয়রা জানান, মায়ের সম্পত্তি থেকে পাওয়া ১১ বিঘা জমিকে কেন্দ্র করে মিলনের দখল অভিযান শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে ধীরে ধীরে শতাধিক কৃষকের জমি নিজের দখলে নেন। কেউ কেউ অল্প দামে জমি বিক্রি করলেও, অনেকে টাকাও পাননি। আবার অনেকের জমি ‘অদলবদলের প্রতিশ্রুতি’ দিয়ে তিনি আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
কাশিমপুরের কৃষক আব্দুল কাদের বলেন, “চেয়ারম্যান...
অক্টোবর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ১৭ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত অবৈধ অস্ত্রধারী মো: লিখন ইসলাম (৩৪) রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া মডেল থানার রানীনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
IPCS News : Dhaka :
...
অক্টোবর ২৩, ২০২৫
নিউজ ডেস্কঃ
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দুপক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাহিদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, নিহত জাহিদ পেশায় একজন গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। তার বন্ধুদের ভাষ্য অনুযায়ী, রাতে বন্ধুদের সঙ্গে ক্যাম্প এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ করে ক্যাম্পে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে একটি ককটেল জাহিদের পায়ের কাছে বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন।দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে ভোর পৌনে ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে জাহিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষণ করা হয়েছে এবং...
অক্টোবর ২১, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর পবা থানার আলোচিত বিউটি বেগম হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে একজন আসামি মো. তারা মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মো: তারা মিয়া (৩৩), মো: ফারুক হোসেন (৩০) এবং মো: হেলাল উদ্দিন (২৩)। তারা মিয়া রাজশাহী মহানগরীর পবা থানার বাগসারা গ্রামের মো: আব্দুল বারেকের ছেলে এবং ফারুক পবা থানার মহানন্দাখালী মো: ইছুল মণ্ডলের ছেলে এবং হেলাল একই এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) সাবিনা ইয়াসমিনের তত্বাবধানে ও দিকনির্দেশনায় আরএমপি’র পবা থানা পুলিশ ও ডিবি পুলিশের তৎপরতায় মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেপ্তার হয়। তথ্য-প্রযুক্তির সহায়তায় তদন্তকারী কর্মকর্তা এসআই শারিফুর রায়হান আসামিদের সনাক্ত করেন।...