রাজশাহীতে আরএমপি’র অভিযানে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ২৩ জন
আপডেটঃ ২:৫৫ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০২৬
নিউজ ডেস্কঃ
রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধ দমনে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ২৩ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক মামলার আসামি এবং অন্যান্য মামলার অভিযুক্তদের আটক করা হয়।আরএমপি সূত্র জানায়, মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এর মধ্যে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জন মাদক মামলার আসামি এবং অন্যান্য বিভিন্ন মামলার অভিযোগে আরও ৫ জনকে আটক করা হয়েছে।
অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।প্রাথমিক প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগরীতে অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানানো হয়েছে।
IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী।

