শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নরসিংদীর মনোহরদীতে জমি নিয়ে সংঘর্ষ: নিহত ১, আহত ১

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদীর মনোহরদী উপজেলার বড়চাঁপা ইউনিয়নের আতুশাল গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে জুয়েল মিয়া (৩৮) নামের একজন নিহত হয়েছেন।এ ঘটনায় তার স্ত্রী রিনা বেগম (২৮) আহত হয়েছেন।নিহত জুয়েল মিয়া ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।আহত রিনা বেগম বর্তমানে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।বুধবার (২০ আগস্ট) দুপুরে গাছের চারা কাটাকে কেন্দ্র করে জুয়েল মিয়ার সঙ্গে তার চাচা তাঁরা মিয়া ও চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়।একপর্যায়ে তাঁরা মিয়া ও তার ছেলেরা ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে জুয়েল ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে...

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল কমিশনারের গোপন বার্তা, গ্রেফতার পুলিশ সদস্য

আগস্ট ১৮, ২০২৫

নিউজ ডেস্কঃ গত ১২ আগস্ট ওয়াকিটকিতে সিএমপির সকল সদস্যের উদ্দেশ্যে অস্ত্রধারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন কমিশনার হাসিব আজিজ। আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে নগরের বন্দর থানার এক কর্মকর্তা গুরুতর আহত হওয়ার পর এই বার্তা দেন তিনি। সিএমপি কমিশনারের এই বার্তা ওয়াকিটকিসহ ভিডিও করেন এক কর্মকর্তা। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন। কমিশনারের ওই বার্তা ফাঁস হওয়ায় অস্বস্তিতে পড়েন চট্টগ্রাম নগরের শীর্ষ পুলিশ কর্মকর্তারা। নিজেদের গোপনীয় এমন বার্তা বাইরে চলে যাওয়ায় নড়েচড়ে বসেন তারা। এরপর একাধিক টিম তদন্তে নেমে ওই কনস্টেবলকে শনাক্ত করা হয়। ১১ আগস্ট দিবাগত রাত ২টার দিকে সল্টগোলা ক্রসিং ইশান মিস্ত্রি হাট সংলগ্ন সড়কে মিছিল করে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।...

জাফলংয়ের সাদা পাথর রক্ষায় হাইকোর্টে রিট আবেদন

আগস্ট ১৪, ২০২৫

নিউজ ডেস্কঃ সিলেটের জাফলংয়ের বিখ্যাত সাদা পাথর এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন ও লুটপাটের ঘটনায় তদন্ত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।বুধবার (১৪ আগস্ট) জনস্বার্থে দায়ের করা এ রিটে সংশ্লিষ্ট সরকারি সংস্থা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করে অবিলম্বে অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়। রিট আবেদনে বলা হয়, সাদা পাথর এলাকা শুধু দেশের একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রই নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য নিদর্শন।অথচ দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র অনুমতি ছাড়াই পাথর উত্তোলন করে আসছে।এতে শুধু পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে না, নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে, পাহাড় ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে এবং পর্যটনশিল্প মারাত্মক হুমকির মুখে পড়ছে।আবেদনে আরও বলা হয়, অবৈধ উত্তোলনের কারণে নদীভাঙন, মাটি...

স্ত্রীসহ বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম ও তাঁর স্ত্রী শাহনাজ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। চলমান দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগের তদন্তের স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা সংস্থার তথ্য অনুযায়ী, ফাহাদ করিমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের আংশিক প্রমাণ মিলেছে বলেই জানা গেছে।একই মামলায় তাঁর স্ত্রীও তদন্তের আওতায় আছেন। ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, ফাহাদ করিম ও তাঁর স্ত্রীর নাম বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরের প্রস্থান নিয়ন্ত্রণ তালিকায় (ECL) অন্তর্ভুক্ত করা হয়েছে।ফলে তারা সরকারের বিশেষ অনুমতি ছাড়া কোনোভাবেই দেশ ত্যাগ করতে পারবেন...

২৬ দেশের নিন্দা সত্ত্বেও ইসরাইলি হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত

আগস্ট ১৩, ২০২৫

নিউজ ডেস্কঃ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর ধারাবাহিক বিমান ও স্থল হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সর্বশেষ তথ্যে জানানো হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ২৭ জন শিশু এবং ১৮ জন নারী রয়েছেন।হামলার কারণে বহু আবাসিক ভবন, বিদ্যালয়, এমনকি হাসপাতালও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।আহত হয়েছেন আরও শতাধিক মানুষ, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। গাজায় বসবাসরত প্রায় ২৩ লাখ মানুষের জন্য পরিস্থিতি ক্রমশই অসহনীয় হয়ে উঠছে।বিদ্যুৎ, পানি ও চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে ওষুধ ও সরঞ্জামের ঘাটতি মারাত্মক আকার ধারণ করেছে।ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, পর্যাপ্ত সরঞ্জাম ও নিরাপত্তা না থাকায় উদ্ধার তৎপরতা ধীর গতিতে...

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে নেত্রকোণায় মানব-বন্ধন

আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- প্রতিনিধি:‎‎গাজীপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎‎রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সামনে জেলার সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।‎‎মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে সত্য প্রকাশ ব্যাহত হবে এবং সমাজ অন্ধকারে নিমজ্জিত হবে।‎‎ এ সময় উপস্থিত ছিলেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী,এনটিভির স্টাফ রিপোর্টার ভজন দাস, একুশে টিভির জেলা...

আটপাড়ায় ব্রুজের বাজারের ফুটপাত দখলমুক্ত করণে প্রশাসনের অভিযান

আগস্ট ১০, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার আটপাড়া উপজেলার ব্রুজের বাজারে ফুটপাত দখলমুক্ত করণে অভিযান চালিয়েছে উপজেলাপ্রশাসন।শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা।উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা বলেনপথচারীদের স্বাভাবিক চলাচলের জন্য নির্ধারিত ফুটপাত দীর্ঘদিন ধরে কিছু দোকানদার কর্তৃক অবৈধভাবে দখল করে মালামাল রাখার কারণে চলাচলে বিঘ্ন এবং যানজটের সৃষ্টি হচ্ছিল।এতে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ভোগান্তি চরমে পৌঁছায়। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রুজের বাজার এলাকায় ফুটপাত দখলমুক্তকরণে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে ফুটপাতের উপর রাখা মালামাল সরিয়ে নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয় যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যকলাপে জড়িত না হয়।জনস্বার্থে...

কক্সবাজার কান্ড ! এনসিপির ৫ নেতাকে শোকজ

আগস্ট ০৭, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- হাসনাত-সারজিসসহ কক্সবাজার যাওয়া এনসিপির ৫ নেতাকে শোকজ জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।বুধবার (৬ আগস্ট) দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত একটি চিঠি এনসিপির ৫ নেতাকে পাঠানো হয়।শোকজ হওয়া এই পাঁচজন হলেন, এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ।চিঠিতে বলা হয়, গতকাল ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে ব্যক্তিগত সফরে কক্সবাজার যান।এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা ‘রাজনৈতিক পর্ষদ’...

বশিকরণের প্রতারণার ফাঁদে নারীর হচ্ছে অঙ্গহানি, হাতিয়ে নিচ্ছে নগদ অর্থ

আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- অবাধ্য স্বামী বা প্রেমিককে বশিকরণ করতে গিয়ে প্রতারকদের ফাঁদে পড়ে রাজশাহী অঞ্চলের নারীরা ভয়াবহ ঝুঁকির মধ্যে পড়ছেন।পটাশ আর চিনির মিশ্রণে আগুন ধরে গিয়ে পুড়ে যাচ্ছে হাতের তালুসহ আঙ্গুল।আর তখনোই প্রতারকরা জ্বিনের ভয় দেখিয়ে জিম্মি করে অসহায় নারীদের নিকট থেকে আদায় করছে হাজার হাজার টাকা। তাদের চাহিদাকৃত টাকা নেওয়ার পর পরই হাত পুড়ে যাওয়া নারীর নম্বর ব্লক করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে প্রতারক।এর পর উপায়ন্তর না পেয়ে এমন ভয়াবহ প্রতারণার শিকার ওই নারীরা ছুটে যাচ্ছেন হাসপাতালে।কিন্তু কি কারণে ঘটছে এমন ঘটনা সেটি পরিবারের সদস্যদের কাছেও বলতে পারছেন না সংসার ভাঙ্গা বা আরও নির্যযাতনের ভয়ে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট সূত্রে জানা গেছে, এখানে চিকিৎসা করার পরেও কোনো কোনো নারীর হাতের আঙ্গুল পর্যন্ত...

দিনাজপুরে ঠিকাদার শেখ শাহ আলম-পলাতক অবস্থাতেও কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ

আগস্ট ০৩, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:-দিনাজপুরে ঠিকাদারি খাতে আলোচিত নাম হিসেবে উঠে এসেছে শেখ শাহ আলম।স্থানীয় সূত্রের দাবি, ২৪ শে জুলাই-আগস্টে আন্দোলনের সময় তিনি দেশীয় অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।৫ আগস্ট স্বৈরাচার ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ থেকে পালানোর পর শাহ আলম আত্মগোপনে চলে যান।তবে বিভিন্ন সূত্রের দাবি, তিনি এখনও পর্দার আড়াল থেকে ঠিকাদারি কার্যক্রম পরিচালনা করছেন।অভিযোগ রয়েছে, দিনাজপুরসহ ঢাকার খামারবাড়ি ও বরিশালে তার প্রতিষ্ঠান মা এন্টারপ্রাইজ সরকারি প্রকল্পে কাজ করছে এবং তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে ব্যাংক লেনদেন ও চুক্তি স্বাক্ষর অব্যাহত রেখেছেন।স্থানীয় ছাত্র-জনতার মধ্যে এ নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। সূত্র গুলোর তথ্য অনুযায়ী, প্রায় ১৭ বছর আগে তিনি পান দোকান চালাতেন।আওয়ামী...