শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

আরএমপি ডিবি’র অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

আগস্ট ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ: রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ইয়াবাসহ ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।গ্রেপ্তারকৃত আসামি হলেন মো: মেহেদী হাসান (৩২) রাজশাহী জেলার বাঘা থানার খাগড়াবাড়িয়া এলাকার মো: আ: রাজ্জাকের ছেলে।বর্তমানে সে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা এলাকার বাসিন্দা।ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৩০ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম, পিপিএম (বার)-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো।এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মতিহার থানার কাজলা এলাকায় এক বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই রিমন...

নুরকে বেধড়ক পেটানো ব্যক্তিটি সবার ধরা-ছোঁয়ার বাইরে

আগস্ট ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ ‘জুলাই ভরে দেব’ বলে চিৎকার করে নুরকে বেধড়ক মারধর করে লাল টি-শার্ট পরা এক ব্যক্তি।পরবর্তীতে আরও একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে থাকা সেই লাল টি-শার্ট পরা ব্যক্তিকে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আটক করলেও পরে ছেড়ে দেন।ঘটনার ১৬ ঘন্টা পার হলেও কেও সনাক্ত করতে পারেনি লাল টি-শার্ট পরা ব্যক্তিটিকে।রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়েছে জাপার নেতাকর্মীরা—এমন অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ (জিওপি)। ২৯ আগস্ট দিবাগত রাত ৮টার  পর ওই হামলার প্রতিবাদে কাকরাইল এলাকায় মশাল মিছিল বের করে গণঅধিকার পরিষদ।এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলার চেষ্টা চালালে উত্তপ্ত হয় পরিস্থিতি।বিক্ষোভকারীরাও...

নুরের উপর হামলার প্রতিবাদে রাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-নুরের উপর হামলার প্রতিবাদে ঢাকা- রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে রাবি শিক্ষার্থীরা।বেলা সাড়ে ১১টায় চলাচল বন্ধ করে বিক্ষোভ করতে থাকেন তারা।এসময় আন্দোলনকারীরা বলেন, ভিপি নুরের উপর হামলাকারী সকল জাতীয় পার্টি ছাত্রলীগ এবং সেনা ও পুলিশ সদস্যদের চিহ্নিত করে বিচারের আওতায় অবিলম্বে আনতে হবে। ভিপি নুরের উপর হামলা মানে বৈষম্য বিরোধী সকল শিক্ষার্থীদের উপর হামলা।বেলা ১১টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে প্রবেশ করেন।পরে যান চলাচল স্বাভাবিক হয়। IPCS News : Dhaka : আবুল কালাম আজাদ : রাজশাহী। ...

মনোহরদীতে ইউপি চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লব গ্রেফতার,

আগস্ট ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার রশিদ বিপ্লবকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার চর আহাম্মদ পুর গ্রামের (ইব্রাহিমপ্রধান বাড়ী সংলগ্ন ) চায়ের দোকান থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়।মনোহরদী থানার অন্তর্গত রামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এ অভিযান পরিচালনা করে।পুলিশ সূত্রে জানা গেছে, কাউসার রশিদ বিপ্লবের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, রয়েছে। তিনি খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ তারা মাস্টারের পুত্র।জানা যায়, কাউসার রশিদ বিপ্লব গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন এবং দায়িত্ব পালন করে আসছিলেন।স্থানীয়...

বাবু হত্যার মামলায় গ্রেফতার হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে তৌহিদ আফ্রিদি

আগস্ট ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনের সময় ব্যাপক বিতর্কের জন্ম দেওয়া ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে অবশেষে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আন্দোলনের সময় তাকে অভিযোগ করা হয়, তিনি ফেসবুক, ইউটিউব, টিকটক ও ব্লগসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভিডিও তৈরি করে এবং লাইভ প্রচার চালিয়ে শেখ হাসিনার সরকারের পক্ষ নিয়ে কাজ করেছেন। আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে নির্বিচারে গুলি চালানো ও হত্যাকাণ্ডের বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। কেবল তাই নয়, অভিযোগ রয়েছে, তৌহিদ আফ্রিদি অন্য কনটেন্ট ক্রিয়েটরদেরও চাপ দিয়েছেন যাতে তারা আন্দোলনের বিপক্ষে কনটেন্ট তৈরি করে। কেউ রাজি না হলে তাদের ওপর ভয়ভীতি ও নির্যাতন চালানো হয়েছে। অভিযোগ অনুসারে, অতীতেও তৌহিদ আফ্রিদি ক্ষমতাসীনদের বিতর্কিত কর্মকাণ্ডে সমর্থন দিয়ে ভিডিও বানাতেন। তিনি পুলিশ কর্মকর্তা হারুন অর রশীদসহ...

আইনি লড়াইয়ে ফের তত্ত্বাবধায়ক ব্যবস্থা: আপিল বিভাগে শুনানি শুরু

আগস্ট ২৬, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আজ মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত ইস্যু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন প্রসঙ্গে গুরুত্বপূর্ণ এক শুনানি শুরু হয়েছে। ২০১১ সালে দেওয়া এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। সেই রায়ের পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনগুলো আজ থেকে শুনানি শুরু করলো আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে এই বেঞ্চ বসেছে। বিভিন্ন সূত্র অনুযায়ী বেঞ্চে ছয় থেকে সাতজন বিচারপতি রয়েছেন। এই মামলায় মোট পাঁচটি আবেদন করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচজন বিশিষ্ট নাগরিক এবং আরও একজন আলাদাভাবে আবেদন করেছেন। বিএনপি ও জামায়াতের আবেদনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আরও কয়েকজন সিনিয়র আইনজীবী। জামায়াতের...

রাজশাহীতে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আগস্ট ২৫, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- রাজশাহী নগরীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে সামিউল আলিম জয় (২৮) নামের এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যার।জয় জেলার চারঘাট উপজেলার নন্দনগাছী গ্রামের জালালের ছেলে।রাজশাহীর দুর্গাপুর উপজেলা কুহাড় এলাকা থেকে রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়।সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।র‌্যাব জানায়, সামিউল আলিম জয় পরিবার নিয়ে গত চার বছর ধরে নগরীর সাধুরমোড় এলাকার একটি বাড়িতে বসবাস করছিলেন।একই বাসায় পাশাপাশি ইউনিয়ে থাকতো ভিকটিম কিশোরী।এই সুবাদে জয়ের সঙ্গে ভিকটিম কিশোরীর সম্পর্ক গড়ে উঠে। এ অবস্থায় গত ১৫ জুন বাড়িতে কেউ না থাকায় বিয়ের প্রলোভন দিয়ে কিশোরীকে ধর্ষণ করে জয়।পরে বিভিন্ন সময় বিভিন্নস্থানে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে ধর্ষণ করে।সর্বশেষ গত ১২ আগস্ট ধর্ষণ  করা হয়।তবে...

বিএসএফের জালে শেখ হাসিনার ঘনিষ্ঠ বাংলাদেশি পুলিশ অফিসার

আগস্ট ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার বিকালে বিএসএফের বিশেষ গোয়েন্দা শাখা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার স্বরূপনগরের হাকিমপুরের তেঁতুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।পরে রাতেই দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।মোহাম্মদ আরিফুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের ২ নম্বর ব্যাটালিয়নে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মরত ছিলেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আওয়ামী লীগ ঘনিষ্ঠ পুলিশ কর্মকর্তা ও নেতাদের বিরুদ্ধে ধরপাকড় শুরু হয়।সেই আতঙ্ক থেকেই আরিফুজ্জামান সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেন বলে অভিযোগ উঠেছে।তিনি আত্মগোপনের জন্য স্বরূপনগরের তেঁতুলিয়ায় এক আত্মীয়ের...

রেলপথে বালু পরিবহনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- ভৌগলিক বৈশিষ্ট্যের কারণে প্রাকৃতিক বালু ও পাথরে সমৃদ্ধ জেলা পঞ্চগড়।সীমান্তঘেঁষা ছোট-বড় নদনদী বয়ে চলা এ অঞ্চলের সমতল ভূমিতে খনিজসম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা ট্রাকযোগে এই সম্পদ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করলেও সম্প্রতি রেলপথে বালু পরিবহনের সুযোগ সৃষ্টি হওয়ায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে।তবে সম্ভাবনার এই দ্বার খুলতে না খুলতেই রেল বিভাগে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।ব্যবসায়ীরা বলছেন, মালবাহী ট্রেনে বালু পরিবহনের ট্যারিফ অনুমোদনের জন্য সংশ্লিষ্ট রেল কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ আর্থিক সুবিধা দিতে হচ্ছে।ব্যবসায়ীদের তথ্যমতে, একটি দশ চাকার ট্রাকে ১০-১৫ হাজার টাকার বালু ঢাকা, গাজীপুর, কুষ্টিয়া, রাজশাহী, পাবনা, নাটোর, নওগাঁ, বগুড়ায় পরিবহনে ব্যয় হয় প্রায়...

মনোহরদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা:

আগস্ট ২১, ২০২৫

নিউজ ডেস্কঃ নরসিংদী:- নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অপরাধে যুক্ত হবেন না মর্মে মুচলেকাও দিয়েছেন তিনি।মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫), মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ সময় তিনি দৌলতপুর ইউনিয়নের নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার সময় মো. ফরিদ নামে এক ব্যক্তিকে আটক করেন।ফরিদ হরিনারায়ণপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী। ...