শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ শিরোনামঃ

নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

আগস্ট ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ নেত্রকোনা:- নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকারকে বিস্ফোরক মামলার আসামি হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।‎‎গ্রেফতার হওয়া অজিত বরণ সরকার নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নগর ইউনিয়নের বাঘাটিয়া গ্রামের বাসিন্দা।তার বিরুদ্ধে গত ২জুলাই বিএনপির অফিস ভাঙচুর ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়।মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় অজিতসহ ১৮৫ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০০-২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।‎‎মামলাটি দায়ের করেন খালিয়াজুরী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজলুম মিয়া। এজাহারে উল্লেখ করা...

রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ১৯ জন

আগস্ট ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৯ জন গ্রেপ্তার হয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, দখলদারিত্ব, সন্ত্রাসী কার্যকলাপ, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।এছাড়াও, বিভিন্ন অভিযোগে আরও ১৬ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন মাদক সংশ্লিষ্ট মামলার আসামি এবং ৯ জন অন্যান্য মামলায়।বিশেষ অভিযানে চাঁদাবাজে গ্রেপ্তার মো: রাশেদুল ইসলাম রাসেল (৩২), মো: সুমন (৪০) ও মো: আনিন (৩৫)। রাশেদুল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার তালাইমারী প্রফেসরপাড়ার আব্দুল গাফফারের ছেলে, সুমন রাজপাড়া থানার রাজপাড়া এলাকার মো: শাহআলমের ছেলে, আনিন একই এলাকার গাজীর...

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রেলওয়ের মহাপরিচালকে অপসারণের সিদ্ধান্ত

আগস্ট ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ বহুল আলোচিত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেনকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রণালয়ের সুত্রে জানা গেছে।সংশ্লিষ্ট মন্ত্রণালয় ইতোমধ্যেই নতুন ডিজি নিয়োগের প্রস্তুতি নিচ্ছে।তবে বিস্ময়করভাবে, একই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত ও বহুল আলোচিত প্রকল্প পরিচালক নাজনীন আরা কেয়ার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।বিষয়টি রেলপথ মন্ত্রণালয়ের ভেতরেই ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।সরকারের অডিট অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রকল্পটিতে দুর্নীতি ও অপচয়ের কারণে সরকারের প্রায় ১৩,৩৬১ কোটি ৫২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।২০১৬ সালে একনেকে অনুমোদিত ব্যয় ছিল ৩৪,৯৮৯ কোটি টাকা।কিন্তু মাত্র দুই বছরের ব্যবধানে, ২০১৮ সালে...

রেলওয়ের ডিজির অপসারণ প্রক্রিয়া সুবিধাভোগী কাউকে বসানোর সুক্ষ্ণ কৌশল

আগস্ট ০২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- উত্থাপিত একটি অডিট আপত্তিকে ‘দুর্নীতির অভিযোগ’ হিসেবে ব্যাখ্যা করে একতরফা ভাবে রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের অপসারণ প্রক্রিয়া শুরু করেছে,জনপ্রশাসন মন্ত্রনালয়।যা প্রশাসনিক স্বেচ্ছাচার ও অপারদর্শিতার প্রকাশ বলে মনে কোরছেন রেলভবনের কর্মকর্তারা ও বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির নেতৃবৃন্দরা।তারা বলছেন,অডিট আপত্তিকে ‘দুর্নীতির অভিযোগ’ হিসেবে উপস্থাপন একটি প্রশাসনিক কৌশল।এটি Malafide Intention বা পূর্বপরিকল্পিত উদ্দেশ্যে।সুবিধাভোগী কাউকে পদে বসানোর সুক্ষ্ণ কৌশল।রেলওয়ের উর্ধতন প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, অডিট আপত্তি হচ্ছে হিসেবের গরমিল পরিলক্ষিত হওয়া।এটা দূর্নীতির আওতায় তখন পড়ে, যখন গরমিলের ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যার্থ হবেন।রেলের মেগা প্রকল্প গুলোর কাজের পরিধি ব্যপক হয়।এছাড়া প্রকল্প গুলোর কাজ...

চাঁদপুর বিএনপির তিন নেতাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার

জুলাই ৩১, ২০২৫

নিউজ ডেস্কঃ ঢাকা:- চাঁদপুর জেলা বিএনপির তিন জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপি সহসভাপতি আব্দুল মান্নান লস্কর, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইমাম হোসেন এবং মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহসভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দলের ভিতরে উল্লিখিত নেতারা চাঁদাবাজি, অবৈধ দখলদারী ও দলীয় কর্মীদের...

বিটিআরসির অনুমতি ছাড়াই ওয়াকিটকি ব্যবহার করছে রেলওয়ের নিরাপত্তা বাহনী

জুলাই ৩০, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:- বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা বাহিনী (আরএনবি) অনুমোদনহীনভাবে ১০০টি ওয়াকিটকি ব্যবহার করছে বলে জানা গেছে। অথচ রেলে ওয়াকিটকি ব্যবহারের একমাত্র অনুমতিপ্রাপ্ত দপ্তর সংকেত ও টেলিযোগাযোগ বিভাগ (সিএসটিই)।সংশ্লিষ্টরা বলছেন, এই অবৈধ ব্যবহার রেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ ট্রেন চলাচলে মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছে। রেলওয়ে সূত্র জানায়, ট্রেন চলন্ত অবস্থায় গার্ড, চালক ও স্টেশন মাস্টারের মধ্যে ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হয়ে থাকে।অথচ আরএনবির অবৈধভাবে কেনা ওয়াকিটকি সিএসটিই বিভাগের অনুমোদিত ফ্রিকোয়েন্সিতে হস্তক্ষেপ (ইন্টারফেয়ারেন্স) ঘটাচ্ছে, যার ফলে মাঝে মাঝেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১-এর ধারা ৫৫ অনুযায়ী, ওয়াকিটকি ক্রয় ও ব্যবহারে বিটিআরসির অনুমতি বাধ্যতামূলক।বিটিআরসি...

জুলাই গণহত্যা: তিন জেলায় মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় ১৭ আসামি ট্রাইব্যুনালে হাজির

জুলাই ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রংপুর, আশুলিয়া ও লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের তিনটি আলাদা মামলায় মোট ১৭ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।সোমবার (২৮ জুলাই) প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যার মামলায় হাজির করা হয় চারজনকে—সাবেক এসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ।এই মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়।তদন্তে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।তার হত্যায় সরাসরি ও পরোক্ষভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে। লক্ষ্মীপুরে আন্দোলনের সময় পাঁচজনকে হত্যার মামলায় সদর উপজেলার আওয়ামী...

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গেজেট ছাড়াই সাত বছর ধরে দ্বায়িত্ব পালনের অভিযোগ

জুলাই ২৮, ২০২৫

নিউজ ডেস্কঃ দিনাজপুর:- দিনাজপুর রেলস্টেশনে গত সাত বছর ধরে স্টেশন সুপারিনটেনডেন্ট পদে দায়িত্ব পালন করছেন এ বি এম জিয়াউর রহমান।তবে এই গুরুত্বপূর্ণ গেজেট পদে তাঁর নিয়োগ প্রক্রিয়া নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন।সংশ্লিষ্ট দপ্তরে অনুসন্ধান করে দেখা গেছে, তাঁর নিয়োগের ক্ষেত্রে কোনো গেজেট, প্রজ্ঞাপন বা লিখিত আদেশ পাওয়া যায়নি।স্টেশন কার্যালয়ে থাকা নামফলকেও ‘‘ভারপ্রাপ্ত’’ শব্দের কোনো উল্লেখ নেই।অথচ বাংলাদেশ রেলওয়ের প্রচলিত বিধিমালায় বিশেষ করে রেলওয়ে অ্যাক্ট, ১৮৯০ এবং জিএস/জিআর রুল অনুযায়ী গেজেট পদে কেউ দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করতে হলে প্রয়োজন হয় যথাযথ নিয়োগ, লিখিত আদেশ ও অনুমোদনের।সংশ্লিষ্ট আইন ও বিধিমালায় ভারপ্রাপ্ত হিসেবে এভাবে বছরের পর বছর দায়িত্ব পালনের সুযোগ নেই। এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিভিন্ন রেল কর্মকর্তার সঙ্গে।...

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জুলাই ২৪, ২০২৫

নিউজ ডেস্কঃ আরএমপি নিউজ:- ২৩ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হলো জুন' ২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।তিনি মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করেন।সভায় কিশোর অপরাধের বর্তমান প্রবণতা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অগ্রগতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, চাঁদাবাজ, অবৈধ দখলকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ এবং মহানগরীর সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়াও গুজব প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে বলেন।জুন ২০২৫ মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনার পাশাপাশি জুলাই মাসে গৃহীত পদক্ষেপের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতিটি বিভাগের প্রতিবেদন উপস্থাপন...

শত চেস্টাও রাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে পারছেনা কতৃপক্ষ

জুলাই ২২, ২০২৫

নিউজ ডেস্কঃ রাজশাহী:-রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে, বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্যাম্পাসে প্রবেশে আইডি কার্ড প্রদর্শন বাধ্যতামূলক করা হলেও, বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না।বিশ্ববিদ্যলয়ের ভাঙ্গা ও নড়বড়ে দেয়াল টপকে কিংবা ফাঁক-ফোঁকর জায়গা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন বহিরাগতরা।এতে করে কর্মচারী- শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার উদ্বেগ সৃষ্টি হয়েছে।সরেজমিনে দেখা যায়, রোভার স্কাউট, বিএনসিসি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে অবস্থান নিয়ে পরিচয়পত্র যাচাই করছেন। তবে স্কাউট সদস্যদের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও ক্যাম্পাসের কিছু অংশে দুর্বল বাউন্ডারি ও খোলা প্রান্ত থাকায় সেখান দিয়েই বহিরাগতরা প্রবেশ করছে। শিক্ষার্থীরা...