শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনামঃ
সেপ্টেম্বর ২২, ২০২৫
নিউজ ডেস্কঃ
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ি এলাকায় মানব পাচার ও অপহরণচক্রের আস্তানায় বিশেষ অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২১ সেপ্টেম্বর) বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়, যারা বিভিন্ন সময় অপহরণের শিকার এবং সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা হয়েছিল।
অভিযান চলাকালে পাচারকারীরা পাহাড় থেকে যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ও পাথর নিক্ষেপ করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চার পাচারকারীকে আটক করে।টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্ত দিয়ে মানব পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়ের প্রবণতা বেড়ে যাওয়ায় এ ধরনের অভিযান অব্যাহত রাখা হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী...
সেপ্টেম্বর ২০, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুর:- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঘোড়াবান্দ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান ৪ জন চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের নামে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম এক লিখিত অভিযোগে জানান, ১৯৯৮ সালে তিনি ৪৫ শতক জমি বিদ্যালয়ের নামে দান করেন এবং ৫ লক্ষ টাকা দিয়ে বিদ্যালয়ের আসবাবপত্র ক্রয় করেন।শুরুতে আলোচনার মাধ্যমে মাহবুবুর রহমানকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়।কিন্তু পরবর্তীতে তিনি শিক্ষক নিয়োগের নামে টাকা নেওয়া শুরু করেন এবং এমপিওভুক্তির পর চার জন কর্মচারীর নিয়োগে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন আমিনুল ইসলাম।
অভিযোগে আরও বলা হয়, ০৬ জুলাই ২০২২ সালে বিদ্যালয় এমপিওভুক্ত...
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
বরিশাল বিভাগের সদ্য সাবেক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে বহুবিবাহ ও প্রতারণার অভিযোগ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। একের পর এক অভিযোগে চাপে পড়ে অবশেষে তাকে সাময়িক বরখাস্ত করে রংপুর বিভাগে সংযুক্ত করা হয়। কিন্তু বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে তিনি গোপনে বরিশাল ছাড়ার চেষ্টা করলে স্থানীয়দের বাধার মুখে পড়ে পুলিশি হেফাজতে যেতে হয় তাকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরখাস্তের খবর ছড়িয়ে পড়ার পর রাতের আঁধারে কবির হোসেন বরিশাল ত্যাগ করতে চাইলে একদল ঠিকাদার ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। তারা অভিযোগ করেন, বন কর্মকর্তা কবির বিভিন্ন সময় তাদের কাছ থেকে লাখ লাখ টাকা ধার নিয়েছিলেন, কিন্তু তা পরিশোধ না করেই পালানোর পরিকল্পনা করছিলেন। এতে হট্টগোলের সৃষ্টি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাকে হেফাজতে নিয়ে যায়। পুলিশ জানায়,...
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
অবরুদ্ধ জুলাই–আগস্ট আন্দোলনে সংঘটিত হত্যাযজ্ঞের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশপ্রধানসহ তিনজনের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন প্যানেল সকালেই এ সাক্ষ্যগ্রহণ শুরু করার কথা রয়েছে। এর আগে বুধবার বিকেলে প্রায় দেড় ঘণ্টা নাহিদের আংশিক জবানবন্দি শোনে ট্রাইব্যুনাল। তা শেষ না হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। আজকের শুনানিতে নাহিদ ইসলাম নিজের বাকি বক্তব্য উপস্থাপন করবেন, পরে তাকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী...
সেপ্টেম্বর ১৮, ২০২৫
নিউজ ডেস্কঃ
গাজার অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। গত একদিনেই ইসরাইলি অভিযানে অন্তত ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩৮৫ জন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া অভিযানে গাজায় মৃতের সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। পর্যাপ্ত সরঞ্জাম ও জনবল না থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না, ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলমান সংঘাতে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৫ হাজার ৬২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬৫ হাজার ৭০০ জন। শুধু গত পাঁচ মাসেই নিহত হয়েছেন ১২ হাজার ৫০০-এর বেশি মানুষ।এদিকে, খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে যাওয়া...
সেপ্টেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
দিনাজপুরের পূর্ণভবা নদীর উপর অবস্থিত রেলওয়ের পুরাতন লোহার ব্রিজ (কাঞ্চন ব্রিজ) হিসেবে পরিচিত, ২০১৭ সালে নতুন ব্রিজ নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পুরাতন ব্রিজটি পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ২০১৭ সাল থেকে এ পর্যন্ত পুরাতন ব্রিজের প্রায় ২০০ টন লোহা চুরি হয়েছে। ৫০ টাকা কেজি হিসাবে এই লোহাগুলোর বাজারমূল্য দাঁড়ায় প্রায় এক কোটি টাকা।পরিদর্শনে দেখা গেছে, পুরাতন ব্রিজের মাঝের অংশে স্লিপার ও লোহার অংশ নেই। দিনাজপুর রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা জানান, এসব লোহা চুরি হয়ে গেছে। তবে দায়িত্বশীল কর্মকর্তারা এ বিষয়ে দায়সারা বক্তব্য দিয়ে একে অপরের দিকে দায়িত্ব ঠেলে দিচ্ছেন। সচেতন মহল বলছে, রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণেই সরকারের কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।এদিকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) ব্রীজ সংলগ্ন এলাকার বাসিন্দারা...
সেপ্টেম্বর ১৭, ২০২৫
নিউজ ডেস্কঃ
নরসিংদীর মনোহরদীতে বিশেষ অভিযানে জি.আর. পরোয়ানাভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পুলিশ জানায়, আসামিদের বিরুদ্ধে মনোহরদী থানায় ৬(৩)২৫ নং মামলায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৩৮০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানা পুলিশের একটি বিশেষ দল চরমান্দালীয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতার কৃতরা হলেন—মৃত সুরুজ আলীর ছেলে আবু তাহের (৩০),খসরু মিয়ার ছেলে নাবিল (২৫),মৃত তোতা মিয়ার ছেলে রবি মিয়া (৩৮),আবুল কালাম মিয়ার ছেলে রাব্বী (২৫),সুরুজ মিয়ার ছেলে আবু ছিদ্দিক।মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
IPCS News : Dhaka : মোঃ তাজুল ইসলাম বাদল : নরসিংদী।
...
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
নেত্রকোনা:- নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় বিদ্যালয়ের জায়গা দখল ও সড়কের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার পাশে এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।এতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার শত-শত মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় এক দলিল লেখক তন্ময় চাষী বিদ্যালয়ের প্রায় ৬১ শতাংশ জায়গা জোর করে দখল করেছেন।একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন সড়কের দু’পাশে থাকা অর্ধশতাধিক ছোট-বড় গাছ কেটে নিয়েছেন তিনি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আলী আহসান,সহকারী প্রধান শিক্ষক মো. শহীদ উল্লাহ খান,সহকারী শিক্ষক আমিনুল হক, লুৎফর রহমান, জয়নাল আবেদীন, শিক্ষার্থী অভিভাবক গোলাম কিবরিয়া,আব্দুর...
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
আরএমপি নিউজ:- রাজশাহী মহানগরীর ডিবি পুলিশের অভিযানে গাঁজা উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র ডিবি পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: কোরবান আলী (৩৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দক্ষিণ উজিরপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।ঘটনা সূত্রে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখে জনাব মাঈনুল ইসলাম, পিপিএম (বার), উপ-পুলিশ কমিশনার(ডিবি) এর তত্বাবধানে এসআই রিমন হোসাইন, ডিবি এর নেতৃত্বে তার টিম মহানগর এলাকায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ডিউটি করছিলেন।ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে শাহমখদুম থানা এলাকার নওদাপাড়ায় মো: রাজেশ এর চায়ের দোকানের সামনে গাঁজা বিক্রি হচ্ছে।পরে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৬টায় নওদাপাড়া অভিযান পরিচালনা করে আসামি কোরবান আলীকে গ্রেপ্তার করে।
এসময় তার হেফাজত থেকে ১ কেজি...
সেপ্টেম্বর ১৬, ২০২৫
নিউজ ডেস্কঃ
ফরিদপুরের ভাঙ্গায় সহিংস ঘটনার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে পুলিশ ও প্রশাসন। ঘটনায় পুলিশের সদস্য আহত হওয়া, থানায় ভাঙচুর ও উপজেলা পরিষদ কমপ্লেক্সে অগ্নিসংযোগের মতো ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। তিনি জানিয়েছেন, ফ্যাসিস্ট কর্মকাণ্ডে যারা জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং গ্রেফতার করতে ইতোমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি প্রশাসনের সব স্তরের কর্মকর্তাদেরও নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের...